-
মুর্শিদাবাদ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দিন দর্পণ, ৫মে, হাওড়াঃসপ্তাহের শুরুতে মুর্শিদাবাদ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার বেলায় ডুমুরজলা থেকে হেলিকপ্টারে রওনা দেন তিনি।এইদিন দুপুরে বহরমপুরে পৌঁছান মুখ্যমন্ত্রী।হেলিকপ্টারে ওঠার আগে তিনি জানান, মুর্শিদাবাদে গিয়ে হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে তিনি কথা বলবেন।কেউ ক্ষতিপূরণের টাকা না-নিলে তাঁর কিছু করার নেই।ওয়াকফ ইস্যুতে মুর্শিদাবাদে অশান্তির ঘটনার মধ্যেই সেখানে গেছিল জাতীয় মানবাধিকার কমিশন, মহিলা কমিশনের প্রতিনিধি দল।রাজ্যপাল…
-
বেপরোয়া বাইকের গতিরবলি দুই যুবক

দিন দর্পণ, ৫মে, কলকাতাঃ আবারও কলকাতায় বাইকের গতির বলি দুই যুবক।উল্টোডাঙা ফ্লাইওভারের এয়ারপোর্টমুখী লেনে সাত সকালে দুর্ঘটনা।সোমবার ভোর ৫টা ৪২ নাগাদ চার যুবক বিনা হেলমেটে দ্রুত গতিতে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন।গতি বেশি থাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।ব্রিজের দেওয়ালে ধাক্কা মারে।চারজনই ছিটকে গিয়ে পড়েন রাস্তার ধারে।রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় দুজনের। পুলিশ সূত্রে খবর,…
-
ফের বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে রাজ্যের সাত জেলায়

দিন দর্পণ, ৩মে, কলকাতাঃরাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস।শনিবারও কলকাতা সহ রাজ্যের সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ঝড় হতে পারে।এই সাত জেলার দু’এক…
-
জাল ওষুধের তদন্তে নয়া মোড়!

দিন দর্পণ, ৩মে, কলকাতাঃ বিগত কয়েক মাসে কলকাতা সহ আশে পাশের এলাকা থেকে একের পর এক জাল ওষুধ উদ্ধার হয়েছে।তদন্তকারী দল বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই অনেক সূত্র পয়েছেন।তদন্তকারী সূত্রে খবর অনেক ক্ষেত্রেই উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকত এই জাল ওষুধ।কিন্তু, এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশ সরকার এই জাল ওষুধের চক্রের তদন্তে এগোতে কোনও রকম সাহায্য করছে না…
-
পাকিস্তানের সাথে সমস্ত অমদানি নিষেধাজ্ঞা করল ভারত

দিন দর্পণ, ৩মে, নয়াদিল্লিঃ পহেলগাঁও জাঙ্গি হামলার পর থেকেই দ্ইু দেশের সম্পর্কে চিড় খেয়েছে।সময়ের সাথে দুই দেশের মধ্যে তৈরি হচ্ছে যুদ্ধের পরিস্থিতি।এই আবহে এবার ভারত এক অবিনব পরিকল্পনা করে ফেলল।পাকিস্তান থেকে এবং সেদেশের মাধ্যমে কোনওরকম পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার।শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমনই ঘোষণা করেছে বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,…
-
হাইমাদ্রাসার ফলপ্রকাশ্যে বিরাট সাফল্য পরীক্ষার্থীদের, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

দিন দর্পণ, ৩মেঃ মাধ্যমিকের ফল প্রকাশের পর শনিবারদিনই প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ মাদ্রাসার শিক্ষা পর্ষদের হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফলাফল প্রকাশিত হলো।এই তিন মাদ্রাসা মিলিয়ে মোট ৩৭জন পড়ুয়া প্রথম দশের মধ্যে স্থান করে নিয়েছে।সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ ভবনে সাংবাদিক বৈঠকে অনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করেন পর্ষদের কর্তারা।এই পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন বলেন, পরীক্ষার ৪০টি কর্মদিবসের মধ্যে…
-
গোয়ার শিরগাঁও মন্দিরের শোভাযাত্রায় মৃত ৭, আহত ৫০-এরও বেশি

দিন দর্পণ, ৩মে, পানাজিঃ মন্দিরের শোভাযাত্রায় অংশ নিতে যাওয়াই হয়ে গেল মৃত্যুর কারণ।শুক্রবার মধ্যরাতে গোয়ার শিরগাঁওয়ে মন্দিরের বার্ষিক শোভাযাত্রা ‘শ্রী লাইরাই যাত্রা’য় অংশ নেন হাজার হাজার মানুষ।সেই সময়েই ঘটে যায় বড়ো অঘটন।ভিড়ের চাপে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় একাধিক পূণ্যার্থীদের।পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে ৭জনের।আহত হয়েছেন ৫০জনেরও বেশি।আহতদের গোয়া মেডিক্যাল কলেজ ও উত্তর গোয়া জেলা হাসপাতালে ভর্তি…
-
বড়বাজার অগ্নিকান্ডের পর যাবতীয় রুফটপ রেস্তরাঁ বন্ধের নির্দেশ কলকাতা পুরসভার

দিন দর্পণ, ২মে, কলকাতাঃ শহরে আর কোনও রুফটপ রেস্তরাঁ তৈরি করা যাবে না, বড়বাজারের অগ্নিকান্ডের ঘটনার পরে এমনটাই জানিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম।তিনি জানিয়েছেন, রাজ্য সরকার গঠিত কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা অবধি সম্পূর্ণ বন্ধ থাকবে যাবতীয় রুফটপ রেস্তরাঁ। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ জানিয়েছেন, আপাতত ছাদের জায়গা কমানো হয়েছে।নোটিফিকেশনও ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে।এই মুহূর্তে…
-
কলকাতায় জলনিকাশি সমস্যায় বড় পদক্ষেপ কেএমসি-র

দিন দর্পণ, ২মে, কলকাতাঃ কলকাতার একাধিক এলাকায় জলনিকাশি একটি বড়ো সমস্যা।এবার সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিলো কলকাতা পুরসভা।কিছুদিন আগে জোকার বিভিন্ন অলিতেগলিতে ভূগর্ভস্থ নিকাশি নালা নির্মাণের কাজ শুরু হয়েছে।পুরসভা সূত্রে খবর কেইআইআইপি প্রকল্পের আওতায় ১২৪, ১৪২, ১৪৩ এবং ১৪৪ নম্বর ওয়ার্ডের ২১টি পাড়ায় প্রায় ৫২.৫ কিলোমিটার এলাকায় ভূগর্ভস্থ নিকাশি নালা তৈরি হবে।এরই পাশাপাশি যাতে নিকাশির…
-
চলতি মাসেই চালু হতে চলেছে আলিপুর চিড়িয়াখানার ডিজিটাল গ্রন্থাগার

দিন দর্পণ, ২মে, কলকাতাঃ এবার ঘরে বসেই ব্যবহার করা যাবে আলিপুর চিড়িয়াখানার গ্রন্থাগার।চিড়িয়াখানার ১৫০ বছরের পূর্তি উপলক্ষে গ্রন্থাগারকে ডিজিটালাইজড করা হয়েছে।ডিজিটালি এই গ্রন্থাগার ব্যবহার করতে গেলে লগ ইন করতে হবে চিড়িয়াখানার ওয়েবসাইট।১৩১৬ দুষ্প্রাপ্য বই ও ১৫১৬টি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চালু হচ্ছে ডিজিটাল লাইব্রেরি।এই মাসে চালু হচ্ছে এই গ্রন্থাগার। দেড়শো বছর পুরোনো আলিপুর চিড়িয়াখানার গ্রন্থাগারে সাধারণ…
