দিন দর্পণ, ৫মে, কলকাতাঃ আবারও কলকাতায় বাইকের গতির বলি দুই যুবক।উল্টোডাঙা ফ্লাইওভারের এয়ারপোর্টমুখী লেনে সাত সকালে দুর্ঘটনা।সোমবার ভোর ৫টা ৪২ নাগাদ চার যুবক বিনা হেলমেটে দ্রুত গতিতে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন।গতি বেশি থাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।ব্রিজের দেওয়ালে ধাক্কা মারে।চারজনই ছিটকে গিয়ে পড়েন রাস্তার ধারে।রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় দুজনের।
পুলিশ সূত্রে খবর, শোয়েব, সোহেল, রহমান ও ফারুক নামের চার যুবক জন্মদিনের পার্টিতে গেছিলেন রবিবার রাতে।সেখান থেকে ভোরে তাঁরা বাইক নিয়ে বেরিয়ে পড়েন।কলকাতা থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনাটি হয়।তাঁদের প্রত্যেকের বাড়ি বেনিয়াপুকুর থানা এলাকায় বলে জানা গেছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তাঁরা মদ্যপান করেছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতার রাস্তায় বেপরোয়া গতির ফলে এমন দুর্ঘটনা হতেই থাকে।মা ফ্লাইওভার বা শহরের অন্যান্য উড়ালপুলে এমন প্রায়শই হয়।সেফ ড্রাইভ-সেভ লাইফ সহ বিভিন্ন ধরনের প্রচার করেও খুব একটা লাভ হয়নি।গতি নিয়ন্ত্রণে স্পিড মিটার বা সিসিটিভিও রয়েছে প্রায় সব জায়গায়।আরও সচেতনতা আরও বাড়াতে হবে বলে মনে করছে শহরবাসী।
