-
উত্তরাখন্ডে হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু ৫ পর্যটকের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

দিন দর্পণ, ৮মে, উত্তরাখন্ডঃ যাত্রীসমেত হেলিকপ্টার ভেঙে পড়ল উত্তরাখন্ডের উত্তরকাশীতে।মৃত্যু হয়েছে পাঁচ জনের, গুরুতর আহত দু’জন।বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।হতাহতের প্রতেক্যেই পর্যটক বলে জানা গিয়েছে।ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। জানা গিয়েছে, এদিন সকালে হেলিকপ্টারটি দেরাদুন থেকে গঙ্গোত্রীর উদ্দেশ্যে যাচ্ছিল কপ্টারটি।ভিতরে মোট ছ’জন যাত্রী ছিলেন।কিছু দূর যাওয়ার পরই উত্তরকাশী জেলায় কপ্টারটি হঠাৎ…
-
বুধবার দেশজুড়ে অসামরিক মহড়া, তালিকায় রয়েছে বাংলার ২৩টি জেলা

দিন দর্পণ, ৬মেঃ ৭মে, বুধবার দেশজুড়ে অসামরিক মহড়া।দেশের ২৭টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৫৯টি জায়গায় এই মহড়ার নির্দেশকা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।তার মধ্যে রয়েছে বাংলার ২৩টি জেলার ৩১টি জায়গা।এই মহড়ায় শত্রুপক্ষের বিমান হানার সময় কী করতে হবে, সেই বিষয়ে সাধারণ প্রশিক্ষণ দেওয়া হবে।তাছাড়া যুদ্ধের সময় পড়ুয়ারা কী ভূমিকা নেবে, রাজ্যগুলির সিভিল ডিফেন্সকেও উদ্ধারকাজ সংক্রান্ত মহড়া…
-
আগামী বছর মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ও সময়সীমা জানালো মধ্যশিক্ষা পর্ষদ

দিন দর্পণ, ৬মে, কলকাতাঃ আগামী বছর কবে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা, তার দিনক্ষণ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ।মঙ্গলবার এক বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।পর্ষদের তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা।শেষ হবে ১২ ফেব্রুয়ারি।অর্থাৎ ১০ দিন ধরে চলবে পরীক্ষা। পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি সোমবার হবে বাংলা পরীক্ষা।পরদিন অর্থাৎ ৩ ফেব্রুযারি ইংরেজি পরীক্ষা।৪…
-
সংস্কারের কাজে ১৫ মাস বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, বৈঠকে নবান্ন

দিন দর্পণ, ৬মে, কলকাতাঃ শীঘ্রই তীব্র যানজটের সমস্যায় ভুগতে চলেছে কলকাতাবাসী।সেতু রক্ষণাবেক্ষণের কারণে দীর্ঘ সময়ের জন্য বন্ধ হতে পারে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলী সেতু।মানুষের ভোগান্তি এড়াতে এবং বিকল্প রাস্তা খুঁজতে শীঘ্রই বৈঠকে বসবে নবান্ন। জানা গিয়েছে, কলকাতার একটি সংস্থার সঙ্গে যৌথভাবে ব্রিজের মেরামত থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের কাজ করছে এক জার্মান সংস্থাকে।প্রায় ২০০ কোটি…
-
উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের আগেই রিভিউ ও স্ক্রুটিনির দিনক্ষণ জানালো সংসদ

দিন দর্পণ, ৬মে, কলকাতাঃ আগামীকাল উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ।আশানুরূপ ফল পাওয়ার চিন্তায় প্রহর গুনতে শুরু করেছে পরীক্ষার্থীরা।এবার সেই কথা মাথায় রেখে ফলপ্রকাশের আগেই ফলের রিভিউ ও স্ক্রুটিনির দিনক্ষণ জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংসদ। সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, তৎকাল রিভিউ ও স্ক্রুটিনির আবেদন গ্রহণ করা হবে ৮ মে রাত ১২টা থেকে ১১…
-
এবার জলপথেও শত্রুনিকাশ, মারণাস্ত্র ‘MIGM’ এর সফল পরীক্ষা নৌসেনার

দিন দর্পণ, ৬মেঃ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা দেশ।পাক সন্ত্রাসবাদীদের নিকেশ করতে যুদ্ধের পথে এগিয়ে যাচ্ছে ভারত।সেই আবহেই এবার জলপথেও শত্রুনিকাশে নয়া মারণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারতীয় নৌসেনা।সোমবার নৌসেনা ও ডিআরডিওর যৌথ উদ্দ্যোগে মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন বা এমআইজিএম-এর পরীক্ষা সফল হয়েছে।যুদ্ধকালীন পরিস্থিতিতে এই অত্যাধুনিক অস্ত্র নৌবাহিনীর তুরুপের তাস হতে উঠতে চলেছে…
-
ভারতীয় সেনার তৎপরতায় পাঞ্জাবের জঙ্গলে উদ্ধার বিপুল আগেয়াস্ত্র, মিলল জঙ্গি ঘাঁটিও

দিন দর্পণ, ৬মে, চন্ডীগড়ঃ পহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর দেশের সব সীমান্তে নিরাপত্তা ও নজরদারি ব্যপকভাবে বেড়েছে।উপত্যকায় অবস্থিত গ্রামগুলিতে মাঝেমধ্যেই তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা।এরই মাঝে তল্লাশি চালাতেই বিপুল অস্ত্রভান্ডারের খোঁজ পেল পাঞ্জাব পুলিশ ও ভারতীয় সেনা।পাশাপাশি জঙ্গি ঘাঁটির খোঁজও মিলেছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালেই পাঞ্জাব সীমান্ত অঞ্চলে তল্লাশি চালায় সেনাবাহিনী।সেখানেই উদ্ধার হয় রকেট চালিত…
-
টিটাগড় এলাকায় ডায়রিয়া আক্রান্ত ৫০-এর বেশি মানুষ

দিন দর্পণ, ৫মে, টিটাগড়ঃ প্রবল গরম এবং সাথে মাঝে মাঝে ঝড়বৃষ্টির প্রকোপে তাপমাত্রার বিপুল পরিমাণে পরিবর্তন হচ্ছে।এই আবহাওয়ার কারণে বিভিন্ন রোগের প্রকোপ দেখা যাচ্ছে।টিটাগড় পুরসভার বিস্তীর্ণ এলাকা-সহ পার্শ্ববর্তী খড়দহ ও পানিহাটি পুর এলাকায় ছড়াল ডায়রিয়া।পেটের অসুখ নিয়ে প্রায় ৫০ জন ভর্তি হয়েছেন হাসপাতালে।বেশিরভাগের চিকিৎসা চলছে খড়দহের বলরাম সেবা মন্দির হাসপাতালে। এই হাসপাতালে চিকিৎসা চলছে খড়দহ…
-
পুলিশ কুকুর-দের জন্য খাবারের মান বেঁধে দিল রাজ্য

দিন দর্পণ, ৫মেঃ ভিআইপি ও ভিভিআইপিদের নিরাপত্তা হোক কিংবা বিস্ফোরক বা খুনির সন্ধান হোক।কলকাতা ও রাজ্য পুলিশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়ান্দা কুকুর।তাই এবার রাজ্যের তরফ থেকে চারপেয়ে খাবারের মান বেঁধে দিল রাজ্য।তাদের জন্য বরাদ্দ করা হয়েছে ৬হাজার ৭৫০টাকা।একই সাথে পুলিশ কুকুরদের মেনুতে থাকতে হবে টাটকা মাংস, এতে কোনও রকম রঙ বা প্রিজারভেটিভ থাকবে না।তাদের পাতে…
-
জগন্নাথ মন্দির নিয়ে বিতর্কের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দিন দর্পণ, ৫মে, মুর্শিদাবাদঃ অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয়ে গিয়েছে দিঘার জগন্নাথ মন্দির।কিন্তু, দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বিতর্ক চূড়ান্ত পর্যায়ে চলছে।পুরীর মন্দিরের সেবায়ত রাজেশ দয়িতাপতি যিনি দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি প্রথমে বলেছিলেন, ২০১৫ সালে পুরীর মন্দিরে নবকলেবরে ব্যবহৃত পবিত্র নিম কাঠের অবশিষ্ট অংশ দিয়েই বানানো হয়েছে দিঘায় জগন্নাথের বিগ্রহ।তাঁর এই দাবি…
