গোয়ার শিরগাঁও মন্দিরের শোভাযাত্রায় মৃত ৭, আহত ৫০-এরও বেশি


দিন দর্পণ, ৩মে, পানাজিঃ মন্দিরের শোভাযাত্রায় অংশ নিতে যাওয়াই হয়ে গেল মৃত্যুর কারণ।শুক্রবার মধ্যরাতে গোয়ার শিরগাঁওয়ে মন্দিরের বার্ষিক শোভাযাত্রা ‘শ্রী লাইরাই যাত্রা’য় অংশ নেন হাজার হাজার মানুষ।সেই সময়েই ঘটে যায় বড়ো অঘটন।ভিড়ের চাপে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় একাধিক পূণ্যার্থীদের।পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে ৭জনের।আহত হয়েছেন ৫০জনেরও বেশি।আহতদের গোয়া মেডিক্যাল কলেজ ও উত্তর গোয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।কেন এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

এই দুর্ঘটনার পর গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত উত্তর গোয়া জেলা হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন।সমগ্র পরিস্থিতির খোঁজ নিয়েছেন তিনি।মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত নিজের সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে,  তিনি পুরো পরিস্থিতির পর্যবেক্ষণ করেছেন।প্রধানমন্ত্রীর সাথেও কথা হয়েছে।তিনি এই কঠিন পরিস্থিতিতে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।

প্রমোদকে লিখতে দেখা যায়, ‘আজ লাইরাই যাত্রার সময় পদপিষ্ট হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় গভীর ভাবে শোকাহত।আমি হাসপাতালে গিয়ে আহতদের দেখে এসেছি এবং তাঁদের সবরকম সহায়তার আশ্বাস দিয়েছি।ব্যক্তিগত ভাবে পুরো পরিস্থিতি আমি পর্যবেক্ষণে রেখেছি যাতে সম্ভাব্য সব রকম পদক্ষেপ করা যায়।মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার কথা হয়েছে।তিনি গোটা পরিস্থিতির বিস্তারিত বিবরণ জানতে চেয়েছে।সেই সঙ্গেই এই কঠিন সময়ে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।’ গোটা ঘটনায় মন্দির কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *