হাইমাদ্রাসার ফলপ্রকাশ্যে বিরাট সাফল্য পরীক্ষার্থীদের, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর


দিন দর্পণ, ৩মেঃ মাধ্যমিকের ফল প্রকাশের পর শনিবারদিনই প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ মাদ্রাসার শিক্ষা পর্ষদের হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফলাফল প্রকাশিত হলো।এই তিন মাদ্রাসা মিলিয়ে মোট ৩৭জন পড়ুয়া প্রথম দশের মধ্যে স্থান করে নিয়েছে।সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ ভবনে সাংবাদিক বৈঠকে অনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করেন পর্ষদের কর্তারা।এই পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন বলেন, পরীক্ষার ৪০টি কর্মদিবসের মধ্যে ফলপ্রকাশ করা হয়েছে।তিন রকমের ভাষায় পরীক্ষা হয়েছে।

শনিবার দিন হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল উত্তীর্ণ পড়ুয়াদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শনিবার দিন হাই মাদ্রাসার ফলপ্রকাশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।যারা পরীক্ষায় তেমন আশানুরূপ ফলপ্রকাশ করতে পারেনি তাদেরও মনখারাপ না করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।পরীক্ষা শেষের ৪০ দিনের মাথায় শনিবার হাইমাদ্রাসা, আলিম, ফাজিলের ফলপ্রকাশ হয়।এবার হাইমাদ্রাসায় মোট পরীক্ষার্থী ৪৪ হাজার ৭৩ জন।তার মধ্যে ছাত্র ১৫ হাজার ৪২০ জন এবং ২৮ হাজার ৬৫৩ জন ছাত্রী।আলিমে এবার ১১ হাজার ৫৮৮ জন পরীক্ষা দিয়েছিল।তাদের মধ্যে ছাত্রী ৫ হাজার ২৮৬ এবং ছাত্র ৬ হাজার ৩০২।ফাজিলে ৪ হাজার ৭১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২ হাজার ৬৩১ জন এবং ছাত্রী ২ হাজার ৮২ জন।সবমিলিয়ে মোট ৬০ হাজার ৩৭৪ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছে।তাদের মধ্যে ছাত্র ২৪ হাজার ৩৫৩ এবং ছাত্রী ৩৬ হাজার ২১ জন।

এবার হাইমাদ্রাসা পাশের হার ৯০.৩২ শতাংশ।আলিমে ৯২.৮১ শতাংশ এবং ফাজিলে ৯৩.১৫ শতাংশ পড়ুয়া পাশ করেছে।গত বছরের তুলনায় এবার পাশের হার বেড়েছে কিছুটা।গত বছর হাইমাদ্রাসায় পাশ করেছিল ৮২.৯৭ শতাংশ পড়ুয়া। আলিমে ৯২.১৬ শতাংশ এবং ফাজিলে ৯২.৮৯ শতাংশ পড়ুয়া পাশ করেছে।পর্ষদের তরফে জানানো হয়েছে, শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্যাম্প অফিস থেকে হাই-মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসার প্রধানদের হাতে হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিলের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। ;তারপর পড়ুয়ারা মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন।রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ১০টি কেন্দ্র থেকে হাই-মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসার প্রধানদের দেওয়া হবে মার্কশিট এবং সার্টিফিকেট।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *