-
ELEPHANT- ওপার বাংলা থেকে এপাড় বাংলায় এসে দাপাচ্ছে ২টি হাতি

বন দফতরের সহযোগীতায় বাংলাদেশ থেকে ভারতে ফিরল দুটি হাতি। এরপর লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে তারা। হাতি দু’টোকে ফাঁসিদেওয়া ব্লক দিয়ে ভারতে প্রবেশ করানো হয়েছে। ভারতে ফিরেই গুমানিবস্তি, নেকনাগছ ও কুচিয়াগছের চা-বাগানের ঢুকে পরে তারা। তাদের দেখতে ভীড় জমায় এলাকাবাসী। এলাকায় বনকর্মী মোতায়েন করা হয়েছে৷ চলছে মাইকিং। সাধারণ মানুষকে নিরাপদ দুরত্ব বজায় রাখতে বলা হয়েছে হাতি দু’টির…
-
FARMERS PROTEST- উত্তাল সিঙ্ঘু সীমান্ত

ফের কৃষক আন্দোলনে উত্তাল সিঙ্ঘু সীমান্ত। বুধবার সকালে প্রায় ১৪ হাজার কৃষক শম্ভু সীমানা পার হতে গেলেই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। কৃষিতে এমএসপি নিয়ে প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করেছে প্রতিবাদী কৃষকরা। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এই কৃষক আন্দোলন। এরপর হরিয়ানা সীমান্তের কাছে কৃষকদের আটকে দেয় পুলিশ। সেখানেই পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষ বাঁধে।
-
BENGALI LANGUAGE LOST- হারিয়ে যাচ্ছে বাংলা ভাষা!

প্রায় ৪ কোটি মানুষ বসবাস করেন এই শহরে। কিন্তু সেখানে ঠিক কতজন মানুষ কথা বলেন বাংলা ভাষায়, তা হিসেব করে বলা যায় না। তার ওপর আবার বর্তমানে অনেকেই বাংলা মাধ্যম ছেড়ে ইংরেজী মাধ্যমে লেখাপড়া করার হিড়িক পড়েছে বেশি। অনেকেই বাংলা দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে বেছে নিচ্ছে। ফলে গুরুত্ব হারাচ্ছে বাংলা ভাষা।







