FAMILY AGGI-ভাইয়ের হাতে খুন হল দাদা, তদন্তে পুলিশ


বিধান সরকার, ২১,০২.২৪ সময়ঃ ০৫.০০

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ দিনাজপুর: পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্রের আঘাতে ভাইয়ের হাতে খুন হল দাদা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার এলাহাবাদ পঞ্চায়েতের দরগা মোড় এলাকায়। জানা গিয়েছে,  মৃত যুবকের নাম শামীম রেজা (২৭) । বাড়ি বংশীহারী থানার চেরাগীপাড়া গ্রামে। গুরুতর আহত হয়ে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মৃতের ভাই নাসিম রেজা (২৪) । এরা দুজনেই কাকাতো জেঠতুত ভাই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দিন ওই এলাকায় হাট বসেছিল। হাটের পাশে এক জমিতে দুই ভাইয়ের বচসা থেকে মারপিট শুরু হয়।  ধারালো অস্ত্রের আঘাতে দুজনেই আহত হয়ে লুটিয়ে পরে। এরপর তড়িঘড়ি নাসিম রেজাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রশিদপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। জেঠুর ছেলে নাসিম রেজা ততক্ষণে জ্ঞান হারিয়ে মাটিতে  রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। নাসিমের অবস্থার অবনতি হতে থাকলে তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে নাসিম। পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পাশাপাশি শকের নেমে এসেছে ঐ এলাকা সহ পরিবারে। অন্যদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *