GIRL CHILD MARRIAGE STOP- নাবালিকার বিয়ে রুখল প্রশাসন


আশিক এলাহী, ২১.০২.২৪ সময়ঃ ০৫.০৩

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ

ভবানী ভবন থেকে গ্রামে খবর যেতেই মাঝরাতে নাবালিকা ছাত্রীর বিয়ে বন্ধ করলেন প্রশাসন। উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া থানার শালীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। প্রশাসন সূত্রে জানা গেছে দশম শ্রেণীতে পাঠরত এক নাবালিকার ছাত্রীকে পরিবারের সদস্যরা বিবাহ দিয়ে দিচ্ছিলেন সেই খবর পৌঁছে যায় ভবানীভবনে। তৎক্ষণাৎ ভবানী ভবন বিষয়টি বসিরহাট পুলিশ জেলার দপ্তরে ফরওয়ার্ড করেন তারপরে বসিরহাট পুলিশ জেলার দপ্তর থেকে তৎক্ষণাৎ হাড়োয়া থানায় বিষয়টি জানালে পুলিশ কন্যাশ্রী দপ্তরের আধিকারিক এবং খলিসাদী অনুভব ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা গিয়ে পরিবারের সদস্যদের বুঝিয়ে মুছলেকা নিয়ে নাবালিকা ওই ছাত্রীর বিবাহ বন্ধ করে দেন প্রশাসন পাশাপাশি ওই নাবালিকা ছাত্রীর পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রশাসন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *