Author: Mahasin Mama

  • শিয়ালদহ স্টেশনে চালু নয়া প্রবেশ ও বাহির পথ

    শিয়ালদহ স্টেশনে চালু নয়া প্রবেশ ও বাহির পথ

    দিন দর্পণ, কলকাতাঃ শিয়ালদহ স্টেশনে চালু হয়ে গেল নতুন প্রবেশ ও বাহির হওয়ার গেট।যাত্রীদের সুবিধার কারণে শিয়ালদহে একটি নতুন গেট শুরু করা হয়েছে।শিয়ালদহ সাউথ স্টেশনের নতুন গেট কৌশলগতভাবে এমন ভাবেই তৈরি করা হয়েছে যাতে যাত্রীদের স্টেশনে পৌঁছান অনেকটাই সুবিধাজনক এবং সহজ হয়েছে। নয়া এই গেটের সাহায্যে ব্যস্ত সময়ে প্রচুর সংখ্যক যাত্রীদের যাতায়াতের সুবিধাই হবে।যাত্রীদের ভিড়ের…

  • বিশ্ব জল দিবসে তীব্র জল সংকটে হাওড়া

    বিশ্ব জল দিবসে তীব্র জল সংকটে হাওড়া

    দিন দর্পণ, হাওড়াঃ বিশ্ব জল দিবস হল জলের গুরুত্বকে তুলে ধরার জন্য জাতিসংঘ কর্তৃক বার্ষিকভাবে উদযাপিত একটি দিন।১৯৯৩ সালে জাতিসংঘ-র সাধারণ সভা ২২ মার্চ তারিখকে বিশ্ব জল দিবস হিসেবে ঘোষণা করে।১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিইডি) এজেন্ডা ২১-এ প্রথম বিশ্ব জল দিবস পালনের আনুষ্ঠানিক প্রস্তাবটি উত্থাপিত হয়।১৯৯৩ সালে প্রথম…

  • গরমে প্রাণদায়ক ফলের রসেই টাইফয়েড-এর জীবাণু

    গরমে প্রাণদায়ক ফলের রসেই টাইফয়েড-এর জীবাণু

    দিন দর্পণ, ২২ মার্চঃ চৈত্রেই গরমে নাজেহাল কলকাতার মানুষ।রীতিমতো গরমে হাঁসফাস অবস্থা সকলের।গরম থেকে বাঁচতে তো সকলেই চায়।কিন্তু সেই গরম থেকে বাঁচতে রাস্তার ধারে বিক্রি হওয়া ফলের জুস অনেকেরই পছন্দের।এই গরমে রাস্তার ধারে শরবতের দোকন গুলিতে রীতিমতো উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।তবে শরবতের আড়ালে ঠিক কী পান করছেন সকলে? সেই উদ্দেশ্যে কলকাতা পুরসভার খাদ্য…

  • ডকে জাহাজ আনতে পাইলটদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ

    ডকে জাহাজ আনতে পাইলটদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ

    দিন দর্পণ, কলকাতাঃ বন্দরে জাহাজ আনার এই প্রক্রিয়া সম্পর্কে নতুন পাইলটদের প্রশিক্ষণ দিতে কলকাতা বন্দরের প্রধান পরিচালন ভবনে চালু হয়েছে আধুনিক সিমুলেশন ব্যবস্থা।যার সহযোগিতায় রয়েছে চেন্নাই আইআইটি।সমুদ্র থেকে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের নেতাজি সুভাষ এবং হলদিয়া ডকে বিভিন্ন জাহাজকে অতি সতর্কতার সঙ্গে নির্দিষ্ট চ্যানেল ধরে নিয়ে আসতে হয়।নদীপথ অনুসরণ করে প্রায় ২৩২ কিলোমিটার পথ পাড়ি…

  • শনিবারেই লন্ডনে পাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

    শনিবারেই লন্ডনে পাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

    দিন দর্পণ, কলকাতাঃ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডনের সফরসূচিতে ফের বদল।শনিবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেবেন তিনি।রবিবার দিন লন্ডনে পৌঁছাবেন।কিন্তু, লন্ডনের হিথরো বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে মুখ্যমন্ত্রীর সময়সূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে।শনিবার সন্ধ্যায় কলকাতার আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে রাত ৮টা ২০ মিনিটের বিমানে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন মাঝরাতেই পৌঁছবেন দুবাই বিমানবন্দরে।রবিবার ভোররাত ৩টের সময় দুবাই…

  • আইপিএল চলাকালীন বিকল্প পথে যান চলাচলের নির্দেশ কলকাতা পুলিশের

    আইপিএল চলাকালীন বিকল্প পথে যান চলাচলের নির্দেশ কলকাতা পুলিশের

    দিন দর্পণ, কলকাতাঃ আইপিএল চলাকালীন ইডেন গার্ডেন্সের আশেপাশের রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ।এরআগে ১৭ই মার্চ বিবৃতি দিয়ে যান নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করে দিয়েছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা।কিছু রাস্তায় শুধু মালবাহী গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে।ওই দিন বেশ খানিকটা সময় ধরে শহরের অনেক রাস্তায় পার্কিং সম্পূর্ণ বন্ধ রাখা হবে।এই পরিস্থিতিতে নিত্যযাত্রীদের বিকল্প রাস্তার কথাও…

  • কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে হাওড়া স্টেশন

    কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে হাওড়া স্টেশন

    দিন দর্পণ, হাওড়াঃ হাওড়া স্টেশন চত্বর এবার মুড়ে ফেলা হচ্ছে কড়া নিরাপত্তা ব্যবস্থায়।কোনও ভাবেই ফাঁকফোকর রাখতে চান না রেল পুলিশ।পুরো স্টেশন চত্বরে এবার বসতে চলেছে ৫০০ সিসিটিভি ক্যামেরা।এরই সাথে দিনের পাশাপাশি রাতেও প্ল্যাটফর্মে টহল দেবেন সাদা পোশাকের মহিলা পুলিশকর্মীরা। রেল পুলিশ সূত্রের খবর, গত ৫ মার্চ দক্ষিণ পূর্ব রেলওয়ের অন্যতম ব্যস্ত এই স্টেশনের ওল্ড কমপ্লেক্স…

  • দিঘার এবার নয়া আকর্ষণ ওয়াটার পার্ক

    দিঘার এবার নয়া আকর্ষণ ওয়াটার পার্ক

    দিন দর্পণ, দিঘাঃ দিঘায় গড়ে উঠতে চলেছে নতুন ওয়াটার পার্ক।সব কিছু ঠিক থাকলে অদূর ভবিষ্যতে দিঘায় গড়ে উঠবে ওয়াটার পার্ক।ইতিমধ্যে জমি চিহ্নিত করার কাজও শুরু হয়ে গিয়েছে।ডিটেল প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরির কাজ শুরু করেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা।দিঘায় ডিএসডিএ’র যে জাহাজ বাড়ি  রয়েছে তার অনতিদূরেই সৈকতের কাছে তৈরি হবে এই ওয়াটার পার্ক। ডিএসডিএ সূত্রের খবর,…

  • গাড়ির টায়ার ফেটে মৃত্যু ৪ শ্রমিকের

    গাড়ির টায়ার ফেটে মৃত্যু ৪ শ্রমিকের

    দিন দর্পণ, হাওড়াঃ শুক্রবার ভোররাতে ঘটে গেল এক ভয়ানক দুর্ঘটনা।গাড়ির টায়ার ফেটে  ঘটে বিপত্তি।টাযার ফাটার কারণে উল্টে যায় গাড়ি।নিবেদিতা সেতু থেকে ছিটকে ৪০ ফুট নিচে রাস্তায় পড়েন ৬ শ্রমিক।ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের।২জনের অবস্থা গুরুত্বর।তাঁদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ হাবরা থেকে হাওড়ার…

  • আবারও পর্যটকদের জন্য খুলে গেল বিশ্বভারতীর দরজা

    আবারও পর্যটকদের জন্য খুলে গেল বিশ্বভারতীর দরজা

    দিন দর্পণ, শান্তিনিকেতনঃ শান্তিনিকেতনে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দরজা।কিছুদিন আগে বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য পদে নিযুক্ত হয়েছিল প্রবীরকুমার ঘোষ।তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।২০২০ সালে কোভিড আবহে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সাধারণ পর্যটকদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উন্মুক্ত ভাবনাচিন্তাকে গুরুত্ব দিয়েছিলেন।বিশ্বভারতী বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনার…