-
লন্ডনের বুকে বিশ্ববাংলার স্টল

দিন দর্পণ, ২৫মার্চঃ মঙ্গলবার লন্ডনে বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তার উদ্দেশ্য লন্ডনে বাংলার পণ্যের বাজার বৃদ্ধি ও বাংলার জন্য লগ্নি আনা।জানা যাচ্ছে, ইতিমধ্যেই ব্রিটেনের একাধিক সংস্থা বাংলায় লগ্নিতে ইচ্ছাপ্রকাশ করেছে।আগামী চারমাসের মধ্যেই বিলেত থেকে বাংলায় আসবে প্রতিনিধিদল। ভারতীয় সময় অনুযায়ী রবিবার দুপুরে একাধিক কর্মসূচি নিয়ে লন্ডন পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার ব্রিটেনের শিল্পপতিদের…
-
রাজ্যে সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ

দিন দর্পণ, ২৫মার্চঃ রাজ্য সরকারি কর্মচারী এবং সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, আইনসভার সংস্থা, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা ও স্থানীয় সংস্থার কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা অর্থ্যাৎ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।মঙ্গলবার নবান্নর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে।আগামী ১ এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীরা মূল বেতনের ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ…
-
হাওড়ার ভাগাড় কান্ডে হাওড়া থেকে বর্জ্য আসবে কলকাতার ধাপায়

দিন দর্পণ, হাওড়াঃ গত কয়েকদিন থেকে জলসঙ্কটে ছিল হাওড়ার বেলগাছিয়া।সেই সমস্যার সমাধান মিটলেও একের পর এক অন্য সমস্যা তো লেগেই আছে।বেলগাছিয়ার ভাগাড় সংলগ্ন এলাকায় ধসের কারণে গৃহহীন হয়েছে অনেক পরিবার।কিন্তু, এবার ৭ নম্বর ওয়ার্ডের বাড়িগুলিতে গোড়ালি ডোবা জল।কালো, নোংরা সে জল ঢুকেছে ঘরের ভিতর।কোনওরকম বৃষ্টি নয়, পুরোটাই ভাগাড়ের জল। ২০ মার্চ ভাগাড় এলাকার একটি বহু…
-
শহরে ডেঙ্গি প্রতিরোধে তৎপর কলকাতা পৌরসভা

দিন দর্পণ, কলকাতাঃ গরমের শুরুর সাথে শহরে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ ও বাড়বে।এবার কলকাতা পৌরসভা মশাবাহিত রোগ আটকাতে তৎপর হয়ে কাজ শুরু করেছে।মার্চ মাসের শুরুর দিকে নবান্নে মুখ্যসচিবের পৌরহিত্যে একটি বৈঠক হয়।সেই বৈঠকে শহরের পরিচ্ছন্নতা, চিকিৎসা ব্যবস্থাপনা এই দুইভাগে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সর্বস্তরের আধিকারিকদের। শহরের সমস্ত পুরসভা ও পঞ্চায়েত এলাকা পরিচ্ছন্ন…
-
নবান্নর কাছে উল্টে গেল পণ্যবোঝাই কন্টেনার,ব্যহত যান চলাচল

দিন দর্পণ, হাওড়াঃ হাওড়া মন্দিরতলা বাস স্ট্যান্ডে মাল বোঝাই কন্টেনার উল্টে গিয়ে বিপত্তি।নবান্নের কিছু দূরেই তুমুল দুর্ভোগে যান চলাচল।মঙ্গলবার ভোরে এই ঘটনার কারণে মন্দিরতলা থেকে দ্বিতীয় হুগলি সেতু যাওয়া পথ কার্যত বন্ধ হয়ে পড়ে।কলকাতা যাতায়াতে চরম ব্যাঘাত ঘটে। স্থানীয় সূত্রে খবর, সোমবার গভীর রাতে খিদিরপুর থেকে লিলুয়ার উদ্দেশ্যে একটি কারখানায় যাচ্ছিল কন্টেনারটি।কিন্তু,নবান্নর সামনে দ্বিতীয় হুগলি…
-
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে উপস্থিত থাকছে সৌরভ

দিন দর্পণ, ২৪ মার্চঃ মুখ্যমন্ত্রীর লন্ডন সফর এবার খুবই গুরুত্বপূর্ণ।তার মধ্যে ২৭ মার্চ হতে চলেছে সবথেকে গুরুত্বপূর্ণ।অক্সফোর্ডের কেলগ কলেজ থেকে আমন্ত্রিত হয়েই তাঁর বিদেশ যাত্রা।মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিশেষ বিদেশ সফরের ভাষণ শুনতে ওইদিন অক্সফোর্ডে যাবেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বাংলার অন্যতম বিশিষ্ট শিল্পপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।জানা যাচ্ছে, বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে ভারতের এক প্রতিনিধিদল যাচ্ছেন।সেই…
-
শহরাঞ্চলেও বাংলার বাড়ি প্রকল্পের সিদ্ধান্ত নিল নবান্ন

দিন দর্পণ, ২৪মার্চঃ এবার শহরাঞ্চলগুলিতেও বাংলার বাড়ি প্রকল্পের পরিকল্পনা করছে রাজ্য সরকার। শহর ও শহরতলীতে বসবাসকারী সেই পিছিয়ে পড়া দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতেই এই উদ্দ্যোগ।তাঁদের মাথার ছাদকে পাকাপাকিভাবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে।এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করে জানানো হয়েছে, পুর ও নগরোন্নয়ন দফতরের মাধ্যমে প্রকল্পটি রূপায়ণের কাজ শুরু করা হবে।বিধানসভার বাজেট অধিবেশনের…
-
ফের মা উড়ালপুলে দুর্ঘটনায় আহত অ্যাপ বাইক

দিন দর্পণ, কলকাতাঃ ফের দুর্ঘটনা মা উড়ালপুলে।অ্যাপ বাইকে করে এক তরুণী যাচ্ছিলেন।সোমবার সকালে ব্যস্ত সময়ে সেতুর উপরে হঠাৎই পিছলে যায় বাইকটি।বাইকে থাকা চালক ও যাত্রী দুই জনেই আহত হয়েছেন।তাঁদেরকে সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে আচমকা অ্যাপ বাইকটি পিছলে গিয়ে বিপত্তি ঘটে।দুই জনের মাথার হেলমেট খুলে পড়ে যায়।গুরুত্বর…
-
নৈহাটিতে বরফ কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকে আতঙ্ক এলাকায়

দিন দর্পণ, নৈহাটিঃ বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করায় আতঙ্ক ছড়াল নৈহাটিতে।স্থানীয় এলাকার বাসিন্দাদের গ্যাসের কারণে শারীরিক কষ্ট দেখা দেয়।এলাকায় তীব্র শোরগোল ছড়িয়ে পড়ে।নৈহাটির রাজেন্দ্রপুর এলাকায় বেশ কয়েক বছর ধরে রয়েছে একটি বরফ তৈরির কারখানা। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল থেকে হঠাৎ করেই তীব্র গ্যাসের গন্ধ পাওয়া যায়।তীব্র ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।এলাকাবাসীর দাবি, বরফ…
-
কালবৈশাখীর শেষেই তীব্র গরমের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

দিন দর্পণ, কলকাতাঃ রাজ্যে গরম পড়তে না পড়তেই কালবৈশাখীর আবির্ভাব হয়েছিল বিগত দুইদিন আগে।মানুষ স্বস্তির নিশ্বাস ফেললেও সপ্তাহের শুরু থেকেই গরমের পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দফতর।বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত থাকলেও আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।বাড়বে তাপমাত্রা।তবে সোমবার দক্ষিণবঙ্গের পশ্চিমের তিনটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।তবে গরমে হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হবে কিনা তা ইতিমধ্যে…