-
নতুন বছরের শুরুতেই বড় বৈঠক মুখ্যমন্ত্রীর

দিন দর্পণ, কলকাতাঃ ২০২৫ বছরের শুরুতেই নবান্নের সভাঘরে অনুষ্ঠিত হতে চলেছে এক বড় বৈঠক।আগামী ২জানুয়ারি এই বৈঠক হবে।দুপুর ১টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা।বছরের শুরুতেই নবান্নের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।এখানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন সমস্ত জেলার ডিএম-এসপিরা।আর সভাঘরে উপস্থিত থাকবেন বিভিন্ন দফতরের সচিব এবং উচ্চপদস্থ আধিকারিকরা।এর পাশাপাশি থাকবেন বেশ কয়েকজন মন্ত্রীও।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন,…
-
স্টার থিয়েটারের নাম বদল, ১৪১ বছর পর স্বীকৃতি পেলেন নটী বিনোদিনী

দিন দর্পণ, কলকাতাঃ শতাধী প্রাচীন স্টার থিয়েটারের নাম বদলে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে।সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী ঐতিহ্যবাহী এই প্রেক্ষাগৃহের নতুন নাম ঘোষণা করলেন ‘বিনোদিনী মঞ্চ ’। ১৪১ বছর আগে ১৮৮৩ সালে উত্তর কলকাতারই বিডন স্ট্রিটে প্রথম তৈরি হয় স্টার থিয়েটার।সেই সময় নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ বিনোদিনীর কাছে স্টার থিয়েটার তৈরির টাকা জোগাড় করার জন্য অনুরোধ…
-
সন্দেশখালিতে মুখ্যমন্ত্রীর মহিলাদের সচেতন বার্তা

দিন দর্পণ, উত্তর ২৪ পরগণাঃ সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি সফরে পৌঁছান।সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশন মাঠের সভামঞ্চে দাঁড়িয়ে তিনি এদিন বলেন, ‘কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না’।তিনি বলেন, মা বোনেদের কখনোও লক্ষীভান্ডার বন্ধ করা হবে না।লক্ষীর ভান্ডার সারাজীবন পাবেন।২লক্ষ ৭৫ হাজার শিক্ষার্থীদের তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা দেওয়া হবে।সন্দেশখালির মহিলাদের উদ্দেশে সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী।স্পষ্ট…
-
প্রাথমিক টেট পরীক্ষার ফলপ্রকাশ বাতিল

দিন দর্পণ, কলকাতাঃ এখনও প্রকাশ করা সম্ভব হয়নি ২০২৩ সালের টেট পরীক্ষার ফল।পড়ুয়ারা অধীর আগ্রহে অপেক্ষারত।এই পরীক্ষায় কোন কোন পরীক্ষার্থী উত্তীর্ন হয়েছেন তা জানা ইতিমধ্যে সম্ভব হচ্ছে না।কিন্তু এবার নিরাশার বার্তা শোনালেন শিক্ষা পর্ষদের সভাপতি।টেট পরীক্ষার ফলপ্রকাশের আপাতত কোনও সম্ভাবনা নেই এমনটাই জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।কেন সম্ভব নয় সেটারও যথাযথ ব্যাখ্যা দিয়েছেন…
-
নতুন বছরেই কনকনে শীত!

দিন দর্পণ, কলকাতাঃ নতুন বছরের শুরুতেই বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা।একেবারে ৩ থেকে ৪ডিগ্রি পারদ কমছে।কাল থেকে তাপমাত্রা আরও কমবে বলে জানায় আলিপুর আবহাওয়া দপ্তর।উত্তুরে হাওয়া ডুকতে শুরু করবে।সঙ্গে কুয়াশার দাপট।আগামীকাল অর্থাৎ ৩১ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস।তারপর ১-৩ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রির ঘরে।৪ জানুয়ারি তাপমাত্রা সামান্য বাড়তে পারে।কিন্তু…
-
কৃষক ধর্মঘটে বিপর্যস্ত পাঞ্জাব

দিন দর্পণ,হারিয়ানাঃ পাঞ্জাবে সোমবার সকাল থেকে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে,তার প্রধান কারণ কৃষকরা রাজ্যব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে সড়ক ও রেলপথ অবরোধ করেছে, ফলে নিত্যযাত্রী এবং পণ্য পরিবহন ব্যাপকভাবে থমকে গেছে।৭০ বছর বয়সী কৃষক নেতা জগজিৎ সিং দল্লেওয়ালের সমর্থনে ডাকা হয়েছে পাঞ্জাব বনধ, যিনি ২৬শে নভেম্বর থেকে অনশনে বসেছেন এবং তার অনশন আজ ৩৫তম…
-
অবশেষে কলকাতায় বাঘিনী জিনাত

দিন দর্পণ, কলকাতাঃ শত চেষ্টার পর অবশেষে বন্দি বাঘিনী জিনাত।বনদপ্তরের অনেক চেষ্টার পর গতকাল রবিবার দুপুরে বাঁকুড়ার জঙ্গলে ধরা পড়ল ওড়িশা থেকে আসা বাঘিনি।সাতদিন পর বনপ্তরের খাঁচা বন্দি করা গেছে জঙ্গলের রানি এই জিনাতকে।বাঁকুড়ার রানিবাঁধ থানার গোঁসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছিল সে।তাঁকে কাবু করতে বনদপ্তরের কর্মীরা শনিবার থেকে ঘুমপাড়ানি ঔষুধ তাকে লক্ষ্য করে ছোড়ে।কিন্তু…
-
ভিড়ে ঠাসা ভিক্টোরিয়া

দিন দর্পণ,কলকাতাঃ নতুন বছর শুরু হতে আর মাত্র ৩দিন বাকি।ইতিমধ্যেই বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে দেশবাসী।কিন্তু কলকাতায় শীতের আমেজ প্রায় নেই বললেই চলে।তাও মানুষের মনে পিকনিকের উচ্ছ্বাস সেই একইরকম।কলকাতার অন্যতম পর্যটন কেন্দ্রগুলির মধ্যে প্রথমেই জায়গা করে নিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল।এই শীত মরসুমে কলকাতার সমস্ত পর্যটন কেন্দ্রেই মানুষের ভিড় চোখে পড়ার মতো।কিন্তু দেশ বিদেশের মানুষের কাছে ভিক্টোরিয়া কখনো…
-
শ্রদ্ধায় ও স্যালুটে বিদায় মনমোহন

দিন দর্পণ, ২৮শে ডিসেম্বরঃ গত ২৬শে ডিসেম্বর রাত ৯টা ৫১ মিনিটে চির নিদ্রায় ঢলে পড়েন মনমোহন সিং।ভারতের ১৩তম প্রধান মন্ত্রী ছিলেন তিনি।তাঁর শেষ যাত্রায় তাঁকে শ্রদ্ধা জানাতে দিল্লির মানুষ আজ পথে নেমেছিল।আজ শনিবার সকাল সাড়ে ৯টায় কংগ্রেসের সদর দপ্তর থেকে শুরু হয় শেষযাত্রার প্রস্তুতি।মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে ভারতে এসেছেন নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত এলরাজেগ আবু জাজের।তিনি…
-
চিরবিদায় ডঃ মনমোহন সিং(১৯৩২-২০২৪)

দিন দর্পণ, ২৭শে ডিসেম্বরঃ প্রয়াত হলেন ভারতের ১৩ তম প্রধান মন্ত্রী।৯২ বছরে দিল্লির এইমস হাসপাতালে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ওইদিন সন্ধ্যায় তাঁকে দিল্লির এইমস-এ নিয়ে যাওয়া হয় শ্বাস কষ্টের কারণে।হাসপাতালের সূত্রে জানা যায়, বয়সজনিত অসুখে ভুগছিলেন মনমোহন।এদিন বাড়িতেই আচমকা অজ্ঞান হয়ে যান।তাঁকে দ্রুত এইমসের এমারজেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়।রাত ৯টা ৫১ মিনিটে জানিয়ে দেওয়া হয়…
