দিন দর্পণ, কলকাতাঃ ২০২৫ বছরের শুরুতেই নবান্নের সভাঘরে অনুষ্ঠিত হতে চলেছে এক বড় বৈঠক।আগামী ২জানুয়ারি এই বৈঠক হবে।দুপুর ১টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা।বছরের শুরুতেই নবান্নের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।এখানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন সমস্ত জেলার ডিএম-এসপিরা।আর সভাঘরে উপস্থিত থাকবেন বিভিন্ন দফতরের সচিব এবং উচ্চপদস্থ আধিকারিকরা।এর পাশাপাশি থাকবেন বেশ কয়েকজন মন্ত্রীও।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ২৬-এর বিধানসভা নির্বাচনের এক বছর বাকি থাকতেই তার প্রস্তুতি শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী।নতুন বছরের প্রথম থেকেই প্রশাসনকে আরও তৎপর করতে এই বৈঠক।সেই নতুন বছরের শুরুতেই, জানুয়ারির ২ তারিখে এই প্রশাসনিক বৈঠক ডেকেছেন তিনি।
রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি আছে, তা নতুন বছরে সাধারণ মানুষের আরও কাছে কীভাবে পৌঁছে দেওয়া হবে তা নিয়েই মূলত আলোচনা।সাধারণ মানুষের ঘরে-ঘরে জলের পাইপ লাইন দেওয়ার যে কাজ চলছে সেই কাজে দ্রুত গতিতে করার নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী।এর আগে বাড়ি-বাড়ি জল দেওয়ার ইস্যুতে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের কাজে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার ৩০শে ডিসেম্বর, সন্দেশখালির সভায় দাঁড়িয়ে মমতা ঘোষণা করেছিলেন নতুন বছরের শুরুর দিকেই দুয়ারে সরকার প্রকল্প হবে।সেই প্রকল্প কথায় করা যায়, সেই নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।একই সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়েও বেশ কিছু নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী।ইতিমধ্যে বাংলার বাড়ি নিয়ে বড় ঘোষণা করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।নতুন বছরেও তা নিয়ে নতুন নির্দেশ দিতে পারেন বলে অনুমান করা হচ্ছে।
