নতুন বছরেই কনকনে শীত!


দিন দর্পণ, কলকাতাঃ নতুন বছরের শুরুতেই বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা।একেবারে ৩ থেকে ৪ডিগ্রি পারদ কমছে।কাল থেকে তাপমাত্রা আরও কমবে বলে জানায় আলিপুর আবহাওয়া দপ্তর।উত্তুরে হাওয়া ডুকতে শুরু করবে।সঙ্গে কুয়াশার দাপট।আগামীকাল অর্থাৎ ৩১ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস।তারপর ১-৩ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রির ঘরে।৪ জানুয়ারি তাপমাত্রা সামান্য বাড়তে পারে।কিন্তু তারপর ফের কমে যেতে পারে তাপমাত্রা।বৃষ্টির কোন সম্ভাবনা নেই বঙ্গে।কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে।কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।ঘন কুয়াশারা তেমন সম্ভাবনা নেই।

পশ্চিমী ঝঞ্ঝা উত্তুরে হাওয়ার পথে ফের বাধা হয়ে দাঁড়াতে পারে।ফলে জানুয়ারির প্রথম সপ্তাহেও জাঁকিয়ে শীত বা কনকনে ঠান্ডা অধরাই থেকে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।আলিপুর আবহাওয়া অফিস জানায়, ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত উত্তর,পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় তৈরি হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা।নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ১ এবং ৬ জানুয়ারি।এছাড়া জেডস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *