সংস্কারের কাজে ১৫ মাস বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, বৈঠকে নবান্ন


দিন দর্পণ, ৬মে, কলকাতাঃ শীঘ্রই তীব্র যানজটের সমস্যায় ভুগতে চলেছে কলকাতাবাসী।সেতু রক্ষণাবেক্ষণের কারণে দীর্ঘ সময়ের জন্য বন্ধ হতে পারে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলী সেতু।মানুষের ভোগান্তি এড়াতে এবং বিকল্প রাস্তা খুঁজতে শীঘ্রই বৈঠকে বসবে নবান্ন।

জানা গিয়েছে, কলকাতার একটি সংস্থার সঙ্গে যৌথভাবে ব্রিজের মেরামত থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের কাজ করছে এক জার্মান সংস্থাকে।প্রায় ২০০ কোটি টাকা খরচ বরাদ্দ করা হয়েছে।এবার বিদ্যাসাগর সেতুর বিভিন্ন অংশে দুর্বল হয়ে পড়া ২০ টি স্টে কেবল দ্রুত পরিবর্তনের কাজ শুরু হবে।বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্টে কেবলগুলি সেতুটিকে উপরের দিকে টান টান করে ধরে রাখে।এই কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।যেকোনও দুর্ঘটনা বা বিপত্তি এড়াতে সতর্ক হতে চাইছে নবান্ন।তাই শীঘ্রই রাজ্য প্রশাসনিক কর্তারা দায়িত্বপ্রাপ্ত সংস্থার সঙ্গে বৈঠকে বসবে বলে খবর। 

কাজের সময় সেতুর দুই লেনের গাড়ি চলাচল বন্ধ রাখতে হবে।বন্ধ রাখতে হবে একাধিক লেন।স্টে কেবল পরিবর্তনের কাজ শেষ হলে ৮২৩ মিটার সেতুর বিয়ারিং বদলের কাজ শুরু হবে বলেও জানা গিয়েছে।সেই সময় ১২ ঘণ্টা করে যান চলাচল বন্ধ রাখতে হবে।সূত্রে জানা গিয়েছে, বিদ্যাসাগর সেতু সংস্কারের কাজ সম্পূর্ণ শেষ করতে ১৫ মাস সময় লাগবে।

যানচলাচল বন্ধ হলে স্বাভাবিকভাবেই ভোগান্তি বাড়বে সাধারণ মানুষ।প্রতিদিন সকালে অসংখ্য নিত্যযাত্রী এই পথ হয়ে নিজের অফিস বা গন্তব্যে পৌঁছায়।কীভাবে তাঁদের অসুবিধা না করেই কাজ শুরু করা যায়, তাও ভেবে দেখবে নবান্ন ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *