Author: Mahasin Mama

  • চার দশক পর প্রধানমন্ত্রী হিসাবে কুয়েত সফরে নরেন্দ্র মোদী

    চার দশক পর প্রধানমন্ত্রী হিসাবে কুয়েত সফরে নরেন্দ্র মোদী

    দিন দর্পণ, ২১শে ডিসেম্বরঃ শনিবার দুদিনের কুয়েত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ইতিমধ্যেই কুয়েতে পৌঁছে গিয়েছেন মোদী।শেষবার গিয়েছিলেন,ইন্দিরা গান্ধি।প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৮১ সালে কুয়েতে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী।৪৩ বছর পর ভারতের প্রধানমন্ত্রী হিসাবে প্রথম যাচ্ছেন নরেন্দ্র মোদী।এরপর প্রায় চার দশক পর ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে যাবেন মধ্যপ্রাচ্যের দেশটিতে।প্রধানমন্ত্রী যাওয়ার উদ্দেশ্যে সাজোসাজো রব কুয়েতে।রাজনৈতিক দিক থেকেও প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।বিদেশ…

  • সাইবার জালিয়াতি রুখতে এবার মোবাইলে সতর্কবার্তা

    সাইবার জালিয়াতি রুখতে এবার মোবাইলে সতর্কবার্তা

    দিন দর্পণ, কলকাতাঃ ডিজিটাল প্রতারণার শিকার দিনের পর দিন বেড়েই চলেছে।রাজ্যে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সতর্কবার্তা প্রদান করা হচ্ছে মানুষের মধ্যে।সম্প্রতি গত কয়েকদিন ধরেই মোবাইলে ফোন করলেই কোভিডের মতো সতর্কমূলক বার্তার রিংটোন শোনা যাচ্ছে।তাতে বাংলা এবং হিন্দি ভাষায় বলা হচ্ছে, কোনও অজানা নম্বর থেকে পুলিশ, সিবিআই অথবা কাস্টমসের নাম করে কোথাও থেকে ভিডিও কল আসলে ফোনটি…

  • ভুয়ো ডাক্তারের তালিকায় বাবা ও ছেলে

    ভুয়ো ডাক্তারের তালিকায় বাবা ও ছেলে

    দিন দর্পণ, বর্ধমানঃ আবারও মিলল ভুয়ো ডাক্তার এর হদিশ।কয়েকদিন আগে বর্ধমানের বেসরকারি চিকিৎসা ব্যবস্থায় বেনিয়মের অভিযোগ করে ক্ষোভ উগরে দিয়েছিলেন স্থানীয় বিধায়ক খোকন দাস।এমনকি, সিএমওএইচকে ঘেরাওয়ের হুমকিও দেন।এরপরই ঘটনাচক্রে দুই ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করেন পুলিশ।বর্ধমান জেলার লক্ষ্মীপুর মাঠ এলাকায় একটি নীল রঙের বাড়ির নীচের তলায় ডাক্তারখানা।তাতে রোগী দেখেন একে প্রসাদ এবং ডিকে দীপক।সম্পর্কে তাঁরা বাবা…

  • গঙ্গাসাগর মেলা নিয়ে বাড়তি সতর্কতা রাজ্যের

    গঙ্গাসাগর মেলা নিয়ে বাড়তি সতর্কতা রাজ্যের

    দিন দর্পণ, কলকাতাঃ আর মাত্র কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা।জানুয়ারির ৮ তারিখ থেকে  শুরু হবে মেলা।প্রতি বছরই এই মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে।কিন্তু, বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত।সুন্দরবনের জল সীমানায় কড়া নজরদারি চালানো হচ্ছে বিএসএফ এবং উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে।এই পরিস্থিতির কথা মাথায় রেখে আসন্ন গঙ্গাসাগর মেলায় নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য…

  • শাহের ‘আম্বেদকরকে নিয়ে ফ্যাশন’ মন্তব্য ঘিরে বিতর্ক

    শাহের ‘আম্বেদকরকে নিয়ে ফ্যাশন’ মন্তব্য ঘিরে বিতর্ক

    দিন দর্পণ, নয়াদিল্লিঃ বুধবার রাজ্যসভায় বিআর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছেন।সেই মন্তব্যের কড়া নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর কথায়, বিজেপির মুখোশ খুলে গেছে।আম্বেদকর নিয়ে যে মন্তব্য করা হয়েছে তা অত্যন্ত অপমানজনক।এই ইস্যুতে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনছে তৃণমূল বলে জানিয়েছেন সাংসদ ডেরেক ও ব্রায়েন।সংবিধান নিয়ে রাজ্যসভায় আলোচনা চলছিল।সেই সময়ই অমিত শাহ…

  • রোড অ্যাক্সিডেন্টে ‘ডেথ অডিট ’ বাধ্যতামূলক

    রোড অ্যাক্সিডেন্টে ‘ডেথ অডিট ’ বাধ্যতামূলক

    দিন দর্পণ, কলকাতাঃ রোড অ্যাক্সিডেন্ট হলে ডেথ অডিট বাধ্যতামূলক এই নিয়ম অনেক আগে থেকেই পশ্চিমবঙ্গে ছিল।কিন্তু,বেশিরভাগ হাসপাতাল সেই নিয়ম কার্যত মানত না।এবার স্বাস্থ্য ভবন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল, প্রতিটি পথ দুর্ঘটনার ডেথ অডিট বাধ্যতামূলক করতে হবে।ডেথ অডিট হল, কোন ব্যক্তি পথ দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হলে তার চিকিৎসা এবং মৃত্যু হলে তার মূল কারণ,…

  • রাজ্যের পুলিশ বাহিনীতে নয়া লিগ্যাল অ্যাডভাইজার নিয়োগ

    রাজ্যের পুলিশ বাহিনীতে নয়া লিগ্যাল অ্যাডভাইজার নিয়োগ

    দিন দর্পণ, কলকাতাঃ রাজ্যের পুলিশকে আরও বেশি শক্তিশালী করতে রাজ্য সরকার এবার নতুন লিগ্যাল অ্যাডভাইজর নিয়োগ করেছেন।তাও একজন পুলিশ কর্তাকে।লোকসভা ভোটের মুখে পুলিশের চাকরি থেকে অবসর নিয়েছিলেন রায়গঞ্জ রেঞ্জের আইজি পদমর্যাদার আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়।অবসর নিয়ে তৃণমূলে যোগ দিয়ে লোকসভায় শাসকদলের প্রার্থীও হয়েছিলেন তিনি।এবার রাজ্য পুলিশের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।যে পদটিতে তাঁকে…

  • বাংলার বাড়ি প্রকল্পের টাকা বিতরণ প্রক্রিয়া শুরু রাজ্যের

    বাংলার বাড়ি প্রকল্পের টাকা বিতরণ প্রক্রিয়া শুরু রাজ্যের

    দিন দর্পণ, কলকাতাঃ মঙ্গলবার বাংলার বাড়ি প্রকল্পের টাকা বিতরণের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার।১২ লক্ষ বঙ্গবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করল রাজ্য।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পের টাকা বিতরণ কর্মসূচী করা হয় নবান্নের সভাঘরে।২৪ ঘন্টা আগেই জেলায় জেলায় ট্রেজারে কিস্তির টাকা পাঠিয়েছে রাজ্য সরকার।উপভোক্তাদের জন্য ইউনিক আইডি তৈরি না করেই এই টাকা বিতরণের…

  • রেশন ডিলারের বাড়িতে ৪হাজার জাল রেশন কার্ড

    রেশন ডিলারের বাড়িতে ৪হাজার জাল রেশন কার্ড

    দিন দর্পণ, মালদাঃ রেশন দুর্নীতি মামলায় এখনও জেলবন্দি আছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।এরই মধ্যে আরও এক রেশন ডিলারের বিরুদ্ধে ভুয়ো রেশন কার্ড বানানোর অভিযোগ ওঠে।মালদহ জেলার কালিয়াচকের বাবুর বোনা এলাকার ঘটনা।অভিযুক্তে ডিলারের নাম সইফুদ্দিন আহমেদ।গ্রামবাসীদের অভিযোগ, ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এভাবেই কয়েক হাজার ভুয়ো রেশন কার্ড বানিয়েছেন রেশন ডিলার।যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন…

  • ‘এক দেশ,এক ভোট’ বিলের বিরোধিতায় তীব্র বিক্ষোভ

    ‘এক দেশ,এক ভোট’ বিলের বিরোধিতায় তীব্র বিক্ষোভ

    দিন দর্পণ, নয়াদিল্লিঃ মঙ্গলবার শীতকালীন অধিবেশনে লোকসভায় পেশ করা হল ‘এক দেশ, এক ভোট’ বিল।এই বিল পাশ করার পরেই এর তীব্র বিরোধিতায় গর্জে উঠল বিরোধী রাজনৈতিক শিবির।দুপুর ১২টায় লোকসভায় এই বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল।বিলটি সংবিধানের মূল কাঠামোর বিরোধী বলে সরব হন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি।তিনি বলেন, এই বিলটি অসাংবিধানিক, দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর…