দিন দর্পণ, কলকাতাঃ রোড অ্যাক্সিডেন্ট হলে ডেথ অডিট বাধ্যতামূলক এই নিয়ম অনেক আগে থেকেই পশ্চিমবঙ্গে ছিল।কিন্তু,বেশিরভাগ হাসপাতাল সেই নিয়ম কার্যত মানত না।এবার স্বাস্থ্য ভবন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল, প্রতিটি পথ দুর্ঘটনার ডেথ অডিট বাধ্যতামূলক করতে হবে।ডেথ অডিট হল, কোন ব্যক্তি পথ দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হলে তার চিকিৎসা এবং মৃত্যু হলে তার মূল কারণ, এছাড়া যদি ওই ব্যক্তি সুস্থ হয়ে যায় ও চিকিৎসার যাবতীয় নথি পূর্ণ বিবরণের সঙ্গে তার সমস্ত তথ্য নির্দিষ্ট পোর্টালে নথিভুক্ত করতে হবে।প্রতি সপ্তাহের সোমবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে হাসপাতালগুলিকে প্রতিটি দুর্ঘটনায় ডেথ রিপোর্ট জমা দিতে হবে।
স্বাস্থ্যভবন সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে স্বাস্থ্যদপ্তরের প্রধান সচিবের উপস্থিতিতে উপস্থিতিতে জেলা স্বাস্থ্য কর্তা এবং হাসপাতাল ও মেডিক্যাল কলেজের আধিকারিকদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়েছে।তাঁদের মতে পথ দুর্ঘটনায় মৃত্যুর পর স্বাভাবিক নিয়মেই ময়নাতদন্ত হয়।কিন্তু, ময়নাতদন্তই যথেষ্ট নয়।সেই কারণেই ডেথ অডিট জমা হলে সেই রির্পোট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মিলবে।তার উপর ভিত্তি করে পথ দুর্ঘটনার সংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব।
ডেথ অডিটের মাধ্যমে জানা যাবে দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালের দূরত্ব কতটা?ওই স্থানে কত দিনের কত গুলি দুর্ঘটনা হয়?কোন ধরনের যানবাহন দুর্ঘটনা বেশি হয়?আঘাতপ্রাপ্ত ব্যক্তির শরীরের কোন অংশে বেশি আঘাত লাগে?যদি কোনো ব্যক্তির মাথায় বেশি আঘাত লাগে সেক্ষেত্রে আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হলে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক আছে কী না?এছাড়া, দুর্ঘটনা প্রবণ এলাকার কাছাকাছি কোন হাসপাতাল ট্রমা কেয়ার সেন্টারে পরিবর্তন করা দরকার কী না,প্রয়োজনে সেই পদক্ষেপ ও করতে পারে স্বাস্থ্যদপ্তর।
