দিন দর্পণ, মালদাঃ রেশন দুর্নীতি মামলায় এখনও জেলবন্দি আছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।এরই মধ্যে আরও এক রেশন ডিলারের বিরুদ্ধে ভুয়ো রেশন কার্ড বানানোর অভিযোগ ওঠে।মালদহ জেলার কালিয়াচকের বাবুর বোনা এলাকার ঘটনা।অভিযুক্তে ডিলারের নাম সইফুদ্দিন আহমেদ।গ্রামবাসীদের অভিযোগ, ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এভাবেই কয়েক হাজার ভুয়ো রেশন কার্ড বানিয়েছেন রেশন ডিলার।যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলারের ছেলে।
কিন্তু, গ্রামবাসীদের অভিযোগে এই রেশন ডিলারের বাড়িতে অভিযান চালায় রেশন খাদ্য দফতরের আধিকারিকরা।অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে চোখ কপালে উঠেছে খাদ্য দফতরের আধিকারিদের।২০১২ সাল থেকে ২০২৩ সালের মধ্যে বেশ কয়েক হাজার রেশন কার্ড।ওই রেশন ডিলারের বাড়ি থেকে ৪ হাজার ভুয়ো রেশন কার্ড উদ্ধার করা হয়েছে।এই ভুয়ো রেশন কার্ডের সামগ্রী পুরোটাই রেশন ডিলারের বাড়িতে যায় বলেই অভিযোগ।গ্রামবাসীদের দাবি এই ডিলারের সাথে নিশ্চই খাদ্য দফতরের একাংশ জড়িত আছে, না হলে রেশন ডিলার একা এই কাজ এত বছর ধরে চালানোর সাহস পেত না।এ ব্যাপারে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
কয়েকদিন আগে, একই জায়গায় মালদায় ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে খাদ্যসামগ্রী আত্মসাৎ করার অভিযোগে তৃণমূলের অঞ্চল সভাপতির রেশন ডিলারশিপ সাসপেন্ড করেছিল খাদ্য দফতর।একইসঙ্গে তাঁকে প্রায় আট কোটি টাকা জরিমানাও করা হয়েছিল।যদিও সে নিজেকে নির্দোষ দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই রেশন ডিলার।
