রাজ্যে সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ


দিন দর্পণ, ২৫মার্চঃ রাজ্য সরকারি কর্মচারী  এবং সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, আইনসভার সংস্থা, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা ও স্থানীয় সংস্থার কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা অর্থ্যাৎ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।মঙ্গলবার নবান্নর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে।আগামী ১ এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীরা মূল বেতনের ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন।

 ™াশাপাশি রাজ্য সরকারের পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরাও মূল পেনশনের ওপর ১৮ শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছেন।অন্যদিকে মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের মজুরি ২২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।এটিও আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।নবান্ন বলছে, রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন এই সিদ্ধান্তের ফলে।  

চলতি বছরের রাজ্য বাজেটেই রাজ্যের সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান।অর্থাৎ এবারে রাজ্য বাজেট ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্র-রাজ্য মহার্ঘ ভাতার তফাত ছিল ৩৯ শতাংশ।এখন নতুন করে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক কমে দাঁড়াল ৩৫ শতাংশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *