শহরে ডেঙ্গি প্রতিরোধে তৎপর কলকাতা পৌরসভা


দিন দর্পণ, কলকাতাঃ গরমের শুরুর সাথে শহরে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ ও বাড়বে।এবার কলকাতা পৌরসভা মশাবাহিত রোগ আটকাতে তৎপর হয়ে কাজ শুরু করেছে।মার্চ মাসের শুরুর দিকে নবান্নে মুখ্যসচিবের পৌরহিত্যে একটি বৈঠক হয়।সেই বৈঠকে শহরের পরিচ্ছন্নতা, চিকিৎসা ব্যবস্থাপনা এই দুইভাগে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সর্বস্তরের আধিকারিকদের।

শহরের সমস্ত পুরসভা ও পঞ্চায়েত এলাকা পরিচ্ছন্ন নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয় সংশ্লিষ্ট প্রশাসনগুলিকে।আগে বেশ কয়েক বছরের রেকর্ড অনুযায়ী যে সব এলাকায় বেশি ডেঙ্গি পাওয়া গিয়েছিল সেই সমস্ত এলাকায় বাড়তি জোর দেওয়ার কথা বলা হয়েছে।এবার সেই মতো কাজ শুরু হয়ে গেল কলকাতা পুরসভার।ডেপুটি মেয়র অতীন ঘোষ কলকাতা পুরসভার ৬৮টি ওর্য়াডকে বিপজ্জনক হিসাবে চিহ্নিত করেছেন।এই ওর্য়াড সংখ্যা গুলি হল- ২, ৪, ১৪, ২৬, ৭, ৩১, ৩৩, ৩৬, ৪৮, ৫৫, ৫৭, ৫৯, ৬১, ৬২, ৬৫, ৬৯, ৭৭, ৭৯, ৮১, ৮২, ৮৫, ৮৬, ৮৮, ১০৩, ১০৫, ১১০, ১১২, ১১৫, ১১৭, ১১৮, ১২১, ১২২, ১২৪, ১২৬, ১২৭, ১২৯, ১৩১, ১৪৪।

ডেপুটি  মেয়র অতীন ঘোষ বলেন, আজ থেকে ডেঙ্গি-ম্যালেরিয়া প্রতিরোধে কলকাতা পুরসভার কর্মসূচি ঘোষণা করা হল।২০২৩ সালের তুলনায় ‘২৪-এ ডেঙ্গি বেড়েছে গোটা বিশ্বে।চিন, অস্ট্রেলিয়া-সহ একাধিক দেশে ডেঙ্গির বেড়েছে বেশ অনেকটাই।বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাসেমেন্টে ভারতের অবস্থাও খুবই খারাপ।২০২৩ সালের আগে ১৩৯২৬ জন আক্রান্ত ছিল।তার আগের বছর প্রায় ৯০শতাংশ ডেঙ্গি কম হয়েছে।কলকাতা আর্থসামাজিক পরিবেশে সংখ্যাটা যে কোনও সময় বাড়তে পরে।তাই সতর্কতা অবলম্বন করতে হবে।পরিসংখ্যান আনুযায়ী প্রতি ওর্য়াডে ১ থেকে ১০ জনের ডেঙ্গি হয়েছে।ডেঙ্গি প্রতিরোধের জন্য একাধিক পদক্ষেপও গ্রহণ করা হয়েছেযইন্টার সেক্টর কো-অর্ডিনেটর বৈঠকের মাধ্যমে বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করা হয়েছে।অ্যাসেসমেন্ট কালেকশন বিভাগ থেকে বাড়ির ঠিকানা নিয়ে সাহায্য করা হচ্ছে।ট্যাক্স ডিপার্টমেন্টকেও যুক্ত করা হয়েছে।এছাড়াও প্রচারকর্মীদের নিয়ে হ্যান্ড মাইকে শনিবার ও বুধবার প্রচার করা হয় কলকাতা পুরসভার তরফে।যাতে মানুষকে সচেতন হয়।জুন মাসের মধ্যে সমস্ত অপরিষ্কার অঞ্চল পরিষ্কার করার সময় বেঁধে নিয়েছে পুরসভা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *