-
বাস স্টপেজে এলইডি স্ক্রিন

দিন দর্পণ, কলকাতাঃ যাত্রী সুরক্ষায় বড় পদক্ষেপ, এবার বাসে যাত্রীসাথী অ্যাপ।মেট্রোর ধাঁচে এবার সময়সরণি মেনে ছুটবে বাস।প্রত্যেক বাসস্টপে বসবে এলইডি স্ক্রিনের টাইম টেবিল।দাঁড়িয়ে থাকা যাত্রীরা প্রতি মুহূর্তে দেখতে পাবেন, কোন রুটের বাস কখন আসবে বা কোথায় অবস্থান করছে।সরকারি-বেসরকারি উভয় বাসেরই তথ্য এই সময় সারণিতে দেখা যাবে।শুধু কলকাতা নয়, সল্টলেক এবং কেএমডিএ এলাকাতেও প্রত্যেক বাসস্টপে এই টাইম…
-
আগামীকালই আসছে ঘূর্ণিঝড় ফেইঞ্জাল

দিন দর্পণ, কলকাতাঃ আবারও বঙ্গোপসাগরে দানা বাঁধছে এক সাইক্লোন।বঙ্গোপসাগর ফের ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড় ফেইঞ্জাল।বেশ কয়েকদিন আগে থেকে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর।আগামী কালই ল্যান্ডফল।এই ঘূর্ণিঝড়ের অভিমুখ যদিও তামিলনাড়ুর দিকে তাই বঙ্গে সেভাবে প্রভাব পড়বে না।কিন্তু, পশ্চিমবঙ্গে শীতের মুখে বাঁধা হয়ে দাড়িয়েছে এই ঘূর্ণিঝড়।এই এক সপ্তাহ আবহাওয়ার পরিবর্তনও হতে শুরু করেছিল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়।তাপমাত্রার ওঠানামা…
-
পাঁচদিনই মুলতুবি শীতকালিন অধিবেশন

দিন দর্পণ, নয়াদিল্লিঃ অধিবেশনে পাঁচদিন হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে।কিন্তু অধিবেশন শুরুর প্রথম সপ্তাহে একদিনও স্বাভাবিক কাজকর্ম হয়নি।শুক্রবার পঞ্চম দিনও মুলতুবি হয়ে গেল অধিবেশনের দুই কক্ষই।অধিবেশন ফের বসবে আগামী সোমবার। শীতকালীন অধিবেশনের শুরু থেকেই আদানি ইস্যুতে সংসদে হট্টগোল পাকানো শুরু করেছে কংগ্রেস।সঙ্গে যোগ দিয়েছে কয়েকটি বিরোধী দলও। যার জেরে এ পর্যন্ত সেভাবে সংসদ…
-
প্রাণঘাতী তেজস্ক্রীয় তৃণমূল নেতার বাড়িতে

দিন দর্পণ, দার্জিলিংঃ দার্জিলিং-এর নকশালবাড়ির তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার প্রাণঘাতী তেজস্ক্রিয় রাসায়নিক।তৃণমূল নেতা ফ্রান্সিস এক্কার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ক্যালিফোর্নিয়াম নামে বহুমূল্য ওই তেজস্ক্রিয় রাসায়নিক।শুধু রাসায়নিক নয়, এছাড়াও পাওয়া গিয়েছে ডিআরডিও-র নথি।এই তেজস্ক্রীয় রাসায়নিকের এক গ্রামের দাম ১৭ কোটি টাকা।পরমাণু চুল্লীর মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহার করা হয় এই প্রাণঘাতী রাসায়নিক। জানা গিয়েছে, কোন…
-
উত্তর দিনাজপুর জেলায় চাষ হচ্ছে রঙিন ফুলকপির

দিন দর্পণ, উত্তর দিনাজপুরঃ বাজারে গিয়ে কখনও কী নজরে পড়েছে গোলাপি কিংবা হলুদ কিংবা সবুজ রংয়ের ফুলকপি।গত কয়েক বছর ধরেই বাজারে আসছে এই ধরণের রঙিন ফুলকপি।এবং ক্রমশ তা জনপ্রিয় ও সহজলভ্য হয়ে উঠেছে।রঙিন বৈচিত্র্য, আবার পুষ্টিগুণেও আগের মতোই ভরপুর তারা।জানা যায় এই সমস্ত রঙিন ফুলকপিও সাদা ফুলকপির মতো, ক্রুসীফেরাস উদ্ভিজ্জ পরিবারের সদস্য।স্বাদে এবং গন্ধে কোনও…
-
শপথ বাক্য পাঠ করলেন হেমন্ত সোরেন

দিন দর্পণ, রাঁচিঃ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিল ইন্ডিয়া জোটের প্রায় অধিকাংশ শরিক দলই। হাজির ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গ, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, এনসিপি প্রধান শারদ পাওয়ার, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, পাঞ্জাবের…
-
লিভইন পার্টনারকে ৪০ টুকরো ! ! !

দিন দর্পণ, রাঁচিঃ দিল্লির শ্রদ্ধা ওয়াকার খুনের দুঃস্বপ্ন ফিরে এসেছে এবার তামিলনাড়ুতে।ঝাড়খণ্ডের খুঁটিতে লিভইন পার্টনারকে শ্বাসরোধ করে খুন করে বছর ২৫এর এক যুবক। জানা গিয়েছে, তামিলনাড়ুতে কষাইয়ের কাজ করতো ওই যুবক।এবং সেখানেই তার সঙ্গে লিভইন সম্পর্কের নিরিখে বসবাস করতেন ২৪ বছরের ওই তরুণী।মৃত তরুণীর মৃতদেহটি ৪০ টুকরো করে জঙ্গলে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে এসেছে ওই…
-
মিড ডে মিলে বরাদ্দ বাড়ল ৭৫ পয়সা

দিন দর্পণ, কলকাতাঃ ২ বছর বাদে মিড ডে মিলের জন্য বরাদ্দ টাকা বাড়ালো কেন্দ্র।প্রত্যেক পড়ুয়া পিছু টাকা বাড়ল ৭০ থেকে ৭৫ পয়সা।তাতে একে বাড়েই খুশি নয় শিক্ষামহল।প্রাথমিক বিভাগে মাথা পিছু বরাদ্দ হয়েছে ৬টাকা ১৯পয়সা।উচ্চপ্রাথমিক বিভাগে বরাদ্দ হয়েছে ৯টাকা ২৯পয়সা।শেষবার ২০২২ সালে প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বেড়ে হয়েছিল ৫.৪৫ টাকা এবং উচ্চ প্রাথমিকে হয়েছিল ৮.১৭ টাকা।শিক্ষামহল তথা…
-
সনিয়া-রাহুলের পর সংসদে প্রিয়াঙ্কা

দিন দর্পণ, নয়াদিল্লিঃ বৃহস্পতিবার সাংসদ পদে শপথ নিলেন কেরলের ওয়ানড় থেকে জিতে আসা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।তিনিও দাদা রাহুল গান্ধীর মতোই সংবিধানের রেড বুক হাতে নিয়ে শপথবাক্য পাঠ করলেন।প্রায় ২ দশক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির ময়দানে থাকলেও এই প্রথম সরাসরি ভোট রাজনীতিতে নেমেছিলেন প্রিয়াঙ্কা।দাদা রাহুল গান্ধীর ছেড়ে আসা কেরলের ওয়ানড় আসন থেকে লোকসভার লড়াইয়ে…
-
হুমায়ুন কবীরকে শোকজ তৃণমূলের

দিন দর্পণ, কলকাতাঃ হুমায়ুন কবীরকে শোকজ করা হয় তৃণমূল কংগ্রেস দল থেকে।তিন দিনের মধ্যে তাঁকে জবাব দিতে হবে।তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদের ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির।তৃণমূল কংগ্রেসের নতুন শৃঙ্খলারক্ষা কমিটি গঠন হওয়ার পর বুধবারই প্রথম শোকজ নোটিশ পেলেন হুমায়ুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে উপমুখ্যমন্ত্রী এমনকী, স্বরাষ্ট্রমন্ত্রী পদে বসানোর দাবি করে আগেই দলে সমালোচিত হয়েছিলেন।প্রকাশ্যেই হুমায়ুন মন্তব্য করেছেন,…
