প্রাণঘাতী তেজস্ক্রীয় তৃণমূল নেতার বাড়িতে


দিন দর্পণ, দার্জিলিংঃ দার্জিলিং-এর নকশালবাড়ির তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার প্রাণঘাতী তেজস্ক্রিয় রাসায়নিক।তৃণমূল নেতা ফ্রান্সিস এক্কার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ক্যালিফোর্নিয়াম নামে বহুমূল্য ওই তেজস্ক্রিয় রাসায়নিক।শুধু রাসায়নিক নয়, এছাড়াও পাওয়া গিয়েছে ডিআরডিও-র নথি।এই তেজস্ক্রীয় রাসায়নিকের এক গ্রামের দাম ১৭ কোটি টাকা।পরমাণু চুল্লীর মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহার করা হয় এই প্রাণঘাতী রাসায়নিক।

জানা গিয়েছে, কোন এক গোপন সূত্র মারফত খবর পেয়ে অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালায় এনডিআরএফ ও দার্জিলিং পুলিশের যৌথ দল।এবং সেখানেই উদ্ধার হয় ওই রাসায়নিক সহ ডিআরডিও নথি।এই বহুমূল্য দ্রব কীভাবে একজন সাধারণ মানুষের কাছে এল তা নিয়ে প্রশ্ন উঠে এসেছে।এমনকী ডিআরডিও নথি মেলায় প্রশ্ন উঠেছে।ওই নেতা কোনও চক্রের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ বাহিনী।প্রশ্ন উঠছে, কোনও বড় নাশকতার ছক ছিল না তো,এমনকী দেশের যাবতীয় গোপন তথ্য বিরোধী শক্তির হাতে তুলে দেওয়া হয়েছে কিনা তা নিয়েও ঘনাচ্ছে দেদার রহস্য।

সূত্রের খবর, নেপালে তাঁর অবাধ যাতায়াত ছিল।সম্প্রতি তাঁর চালচলন, পোশাকের পরিবর্তন চোখে পড়েছিল প্রতিবেশীদেরও।তবে দাপুটে নেতা হওয়ার দরুণ কেউ কোনও প্রশ্ন তোলেননি।ওই নেতাকে ৫দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।মিরিক থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন বায়ুসেনা কর্তা আরকে দাস।তিনি বলেন, ক্যালিফোর্নিয়াম অত্যন্ত সেন্সিটিভ, ডেঞ্জারাস।একটা সাধারণ মানুষের বাড়িতে কীভাবে এল, সেই প্রশ্ন তো উঠবেই।এই রাসায়নিক খুব গোপনভাবে ব্যবহার হয়।এই ক্ষেত্রে নিরাপত্তার গাফিলতি সামনে আসছে।এটা দেশের জন্য চিন্তার বিষয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *