-
ট্যাংরার পর এবার কসবায় একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ উদ্ধার

দিন দর্পণ, কলকাতাঃ কলকাতায় ট্যাংরা, মধ্যমগ্রাম এরপর এবারে কসবা।কসবার এক বাড়ি থেকে উদ্ধার হল স্বামী, স্ত্রী এবং তাদের তিন বছরের শিশুর ঝুলন্ত দেহ।মঙ্গলবার সকালে এমনই ঘটনায় শোরগোল তৈরি হয়েছে কসবা থানা এলাকার রথতলা পূর্বপল্লীতে।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্তিত হন কসবা থানার পুলিশ।ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি সুসাইড নোট।ওই সুসাইড নোট থেকে প্রাথমিক তদন্তে পুলিশের…
-
ট্রলিব্যাগ কান্ডে উদ্ধার খুনে ব্যবহৃত বঁটি

দিন দর্পণ, উত্তর ২৪ পরগণাঃ আহিরীটোলা কান্ডে আবারও নয়া মোড়।ট্রলি কান্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।মঙ্গলবার সকালে মধ্যমগ্রামে পিসি শাশুড়ি খুনের ঘটনায় ফাল্গুনী ঘোষের বাড়ির কাছে এক পুকুর থেকে ওই অস্ত্র উদ্ধার হয়েছে।তারই সঙ্গে পাওয়া গিয়েছে একটি হাতুড়ি এবং দা-র, যা খুনে ব্যবহার করা হয়ে থাকতে পারে।কিন্তু এখনও পর্যন্ত দেহ কাটায় ব্যবহৃত ছুরিটির…
-
পুরীর জগন্নাথ মন্দিরে বিগ্রহ দর্শনে নয়া নিয়ম জারি

দিন দর্পণ, ভুবনেশ্বরঃ পুরীর জগন্নাথ মন্দিরে দর্শনার্থীদের জন্য নয়া নিয়ম চালু করা হতে চলেছে।জগন্নাথ দেবের মন্দিরে দর্শন সংক্রান্ত বিষয়ে মন্দির কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন তা খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা প্রকাশ মিশ্র।তিনি জানিয়েছেন, মন্দির কমিটির সাথে পর্যলোচনা করার পরই নয়া নিয়ম চালুর কথা জানানো হবে। নতুন পরিকল্পনা অনুযায়ী, জগন্নাথ দেবের নাট মন্দির বরাবর ব্যারিকেড করে মোট ছয়…
-
দেশে চাকরির ক্ষেত্রে মেয়েদের সুযোগ বৃদ্ধি ৪৮%

দিন দর্পণ, ৩ মার্চঃ ভারতে মেয়েদের চাকরির সুযোগ বৃদ্ধি পেয়েছে ৪৮শতাংশ।সময়ের সাথে নতুন মুখের চাহিদাও বাড়ছে।সাম্প্রতিক একটি সমীক্ষার রির্পোট থেকে জানা গেছে আগের বছরের তুলনায় ২০২৫ সালে মেয়েদের চাকরির হার ৪৮ শতাংশ বেড়েছে।চাকরির ক্ষেত্রে এই পরিবর্তন উল্লেখযোগ্য।যেসমস্ত ক্ষেত্রে মেয়েদের চাকরির বৃদ্ধি পেয়েছে সেগুলি হলো- তথ্যপ্রযুক্তি, ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা এবং বিমা, উৎপাদন ও স্বাস্থ্য ক্ষেত্রে মহিলাদের…
-
মেট্রোয় বিপুল খরচ করে গ্রিড বিপর্যয় এড়াতে উদ্যোগ, একাধিক জল্পনা অন্দরে

দিন দর্পণ, কলকাতাঃ মেট্রোয় গ্রিড বিপর্যয়ের মেট্রোর কোনও সুড়ঙ্গের মধ্যে আটকে গেলে বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্য্যটারি থেকে বিদ্যুতের জোগান দিয়ে ওই রেক নিকটবর্তী স্টেশনে টেনে আনার ব্যবস্থা চালু করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ।কোটি কোটি টাকা খরচ করে ব্যাটারির এনার্জি স্টোরেজ সিস্টেম বসানো হচ্ছে বলে মেট্রো সূত্রের খবর।লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি বিদ্যুতকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইনভার্টারের মাধ্যমে পরিবর্তিত…
-
মধ্যপ্রদেশে স্মৃতি হারালেন একই সাথে পাঁচ প্রসূতি

দিন দর্পণ, ভোপালঃ মধ্যপ্রদেশে অবশ করার ইঞ্জেকশনের কারণে স্মৃতি হারালেন পাঁচ প্রসূতি।ইঞ্জেকশনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখার জন্য পাঠায়া হাসপাতাল কর্তৃপক্ষ।হাসপাতাল কর্তৃপক্ষ প্রশ্নের মুখে পড়েছেন।রেওয়া জেলার গান্ধী মেমোরিয়াল হাসপাতালে শুক্রবার সিজার করা হয় পাঁচ প্রসুতির।তারপর জেনারেল বেডে দেওয়ার পরই তাঁদের মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়।দ্রুত তাঁদের আইসিউ-তে দেওয়া হয়। চিকিৎসকরা মনে করছেন, সিজারের জন্য…
-
শেষ পুরনো সিলেবাসে উচ্চমাধ্যমিক, আগামী শিক্ষাবর্ষে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা

দিন দর্পণ, কলকাতাঃ রাজ্যে আজ থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।ইতিমধ্যেই প্রথম দিনের পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা।প্রথমদিনে বাংলা পরীক্ষা দিয়ে সকল পরীক্ষার্থীকেই খুশি হতে দেখা যায়।তাদের সকলের কথায় বাংলার প্রশ্নপত্র সহজই ছিল।এই বছরই ২০২৫ সালে শেষবার পুরনো সিলাবাসেউচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে।আগামী শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতিতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।এই বছর ৫লক্ষ ৯হাজার পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দিচ্ছে।সকাল ১০টায় পরীক্ষা শুরু…
-
এবার কলকাতাতেও দুয়ারে অটো পরিষেবা

দিন দর্পণ, কলকাতাঃ কলকাতা শহরে চলে এলো দুয়ারে অটো পরিষেবা।কি শুনে অবাক হচ্ছেন তো? ক্যাবের মতোই অ্যাপ থেকেই বুকিং করলে সহজেই মিলবে অটো, যা আপনাকে পৌঁছে দেবে আপনার বাড়ি বা অফিসের দোরগোড়ায়।শুক্রবার পুলিশ ও পরিবহণ দফতর এবং ওলা-উবের-সহ একাধিক অ্যাপ ক্যাব সংস্থার সাথে একটি বৈঠক হয়।পাশাপাশি ছিল আইএনটিটিইউসি, এআইটিইউসি-সহ বিভিন্ন শ্রমিক সংগঠনও।পাইলট প্রজেক্ট হিসাবে এই…
-
আসামিকে ছিনতাই করে পালাল গ্রামবাসীরা

দিন দর্পণ, উত্তর দিনাজপুরঃ প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ গ্রামবাসীদের।পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে ‘ছিনতাই’ করে নিয়ে পালাল গ্রামবাসীরা।শনিবার চোপড়ায় এমনই ঘটনা ঘটে চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর এলাকায়।এই ঘটনায় এখনো পর্যন্ত ২৭জনকে আটক করেছে পুলিশ।পুলিশের উপর হামলায় অভিযুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চলছে গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র সংক্রান্ত ব্যাপারে ওই…
-
মার্চের শুরুতেই গরমে নাজেহাল কলকাতা

দিন দর্পণ, কলকাতাঃ মার্চের প্রথমদিনেই হাসফাস অবস্থা দক্ষিণবঙ্গে।আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।দক্ষিণবঙ্গে সকালের দিকে আবহাওয়া সাধারণ থাকলেও বেলা বেড়ার সাথে সাথে তাপমাত্রার পারদও বেড়েছে বেশ অনেকটাই।এদিকে, দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে তাপমাত্রা।দিন ও রাতের তাপমাত্রা বাড়ছে।সপ্তাহান্তে জেলার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়বে বলেই পূর্বাভাস।মার্চ মাসের শুরুতেই তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে পূর্বাভাস দিয়েছিল হাওয়া…
