-
শিলিগুড়ি শহরে যানজট কমাতে একাধিক নয়া পরিকল্পনা

দিন দর্পণ, শিলিগুড়িঃ এবার শিলিগুড়ির যানজট নিয়ে বিধানসভায় আলোচনা করা হয়েছে বৃহস্পতিবার।মূলত মনে করা হচ্ছে যানজটের প্রধান কারণ টোটো রিক্সা।এবার তার টোটো-রিক্সা নিয়ন্ত্রণে নয়া পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।এরই সাথে যানজটের সমস্যা রুখতে আরও একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার।শিলিগুড়িতে যানজটের সমস্যা আজ নতুন নয়, দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন মানুষজন।উত্তর বঙ্গের প্রবেশপথ শিলিগুড়ি যার কারণে…
-
পোকার পর এবার খাবারে মিলল ব্লেড! হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় জুড়ে ছাত্র বিক্ষোভ

দিন দর্পণ, হায়দরাবাদঃ পোকা , কেঁচো, কাঁচের টুকরোর পর এবার খাবারে মিলল ব্লেড । হায়দরাবাদ ওসমানিয়া গোদাবরী ছাত্রাবাসে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।ঘটনার জেরে বিক্ষোভ শুরু করেন ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।তাঁদের অভিযোগ, সুরক্ষা সংক্রান্ত বিষয়ে একবারেই ওয়াকিবহাল নয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।আগে খাবারে পাওয়া গিয়েছিল পোকা।বারবার বলা হলেও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।তবে এবার খাবারের মধ্যেই মিলেছে ব্লেড।ঘটনার…
-
অভিষেকের মেগাবৈঠকে থাকবেন তৃণমূলের সর্বস্তরের নেতারা

দিন দর্পণ, কলকাতাঃ গতকাল বুধবার রাত পর্যন্ত তৃণমূলের এক সারির নেতাদের ধারণা ছিল, শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে সীমিত সংখ্যক নেতৃত্ব উপস্থিত থাকবেন।কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই সেই ধারণা পাল্টে গিয়েছে।কারণ,১৫ মার্চের ভার্চুয়াল মেগা বৈঠকে উপস্থিত থাকবেন দলের রাজ্য কমিটির সদস্য, সাংসদ, বিধায়ক, পুরপিতা, জেলা সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, পুরসভা চেয়ারম্যান-সহ অন্যান্য নেতৃত্বও। ভূতুড়ে ভোটার নিয়ে…
-
দল বদলের পরই বড় দায়িত্ব পেল তাপসী মন্ডল

দিন দর্পণ, কলকাতাঃ বিজেপি ছেড়ে আসতেই তৃণমূলের বড় দায়িত্ব পেলেন হলদিয়ার প্রাক্তন বিধায়ক তাপসী মন্ডল।তৃণমূলে যোগ দেওয়ার পরই রাজ্যের নারী,শিশুকল্যাণ ও সমাজকল্যাণ দফতরের অধীনে নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপার্সন করা দল তাপসী মন্ডলকে।তাঁর সঙ্গে রয়েছেন আরও ৬জন আইএএস-ডব্লুবিসিএস আধিকারিক।এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীকে নিশানা করছেন তাপসী মন্ডল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন হলদিয়ায় বৃহস্পতিবার তাপসী মণ্ডলের বিধানসভা…
-
যান্ত্রিক ত্রুটির কারণে ফের পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে প্রত্যাবর্তন

দিন দর্পণ, ১৩ মার্চঃ বহু প্রতীক্ষার পর মহাকাশের বন্দীঅবস্থান কাটিয়ে এসপ্তাহেই পৃথিবীতে ফেরার কথা ছিল সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর।মাত্র কিছুদিন আগেই একথা জানিয়েছিল নাসা-স্পেস এক্স।কিন্তু ফের আশা ভাঙল।যান্ত্রিক ত্রুটির কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল দু’জনের পৃথিবীতে ফেরা।যাবতীয় গোলযোগ সারিয়ে মহাকাশযানটিকে কবে পৃথিবীতে পিরিয়ে আনা সম্ভব হবে তা এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।১২ মার্চ নাসা-স্পেস…
-
আমিন আমিন ধ্বনিতে,মুখরিত ফুরফুরা শরিফ

মিজানুর রহমান, দিন দর্পণঃ লাখো লাখো মানুষের কান্নাভেজা চোখে আল্লাহ আল্লাহ এবং আমীন আমীন কণ্ঠধ্বনীর মধ্যে দিয়ে রবিবার সকালে শেষ হল ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সওয়াব মাহফিল।এদিন পীর দাদা হুজুর (রহ.) প্রতিষ্ঠিত প্রধান দরবার শরীফ থেকে শুরু করে ফুরফুরা দরবার শরীফের নতুন বাড়িতে আখেরি দোয়া অনুষ্ঠিত হয়।নতুন বাড়িতে আখেরি মোনাজাত করেন ফুরফুরা দরবার শরীফের মুখ্য…
-
‘আমি বিধানসভার চেয়ার ভেঙেছি প্রমাণ করলে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেব!’ দাবি মমতার

দিন দর্পণ, কলকাতাঃ মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন বুধবার বিধানসভায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা বিরোধিতা করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।বিধানসভায় বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোনও ধর্মকে অপমান চলতে পারে না।আপনারা ধর্মীয় কার্ড খেলছেন।’ এদিন মুখ্যমন্ত্রী বক্তব্যের মাঝেই বিজেপি বিধায়কদের বিশৃঙ্খলা সৃষ্টির বিরোধিতা করেন।পাল্টা বাম আমলে তৎকালীন রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় ভাঙচুর…
-
‘ফের দল বদল করতে পারে’ শুভেন্দু বিধানসভায় ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রী

দিন দর্পণ, কলকাতাঃ বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।কটাক্ষের সুরে দাবি করেছেন, বিরোধী দলনেতা শুভেন্দু বিজেপির রাজ্য সভাপতি বওয়ার চেষ্টা করছেন।এমনকি তিনি দলবদল করতে পারেন বলেও ইঙ্গিত করেন মুখ্যমন্ত্রী।সাসপেন্ড হওয়ায় এই মুহূর্তে বিধানসভা অধিবেশনে অংশ নিতে পারছেন না শুভেন্দু অধিকারী।গত কয়েক দিন বিজেপি বিধায়কদের সঙ্গে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মতবিরোধের…
-
‘চ্যাংদোলা’ মন্তব্যে শুভেন্দুকে ক্ষমা চাওয়ার সময়সীমা বেঁধে দিল হুমায়ুন কবীর

দিন দর্পণ, কলকাতাঃ গতকাল অর্থাৎ ১১ মার্চ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ওদের দলে (তৃণমূল কংগ্রেস)যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলে দেব।এই কথার পরিপ্রেক্ষিতেই উত্তাল হয়ে ওঠে বিধানসভার পরিবশে।এদিন পালটা তোপ দাগলেন তৃণমূলের সংখ্যালঘু বিধায়ক হুমায়ুন কবীর।বিরোধী দলনেতাকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বিধানসভায় দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার জন্য ডেডলাইন…
-
গত দুই বছরে মৃত ৪৫৬টি চিতা বাঘ প্রকৃতি সংরক্ষণে উদ্বেগ বাড়ছে

দিন দর্পণ, গান্ধিনগরঃ গুজরাটের বিধানসভা চলাকালীন বনমন্ত্রী মুলু ভাই বেরা জানিয়েছেন, গত দুই বছরে রাজ্যে ২৮৬টি এশিয়াটিক সিংহ এবং ৪৫৬টি চিতাবাঘের মৃত্যু হয়েছে।এরমধ্যে অনেক প্রাণীর মৃত্যুই অস্বাভাবিক।তিনি আরও বলেন, ৫৮টি সিংহ এবং ১৫৩টি চিতাবাঘ বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছে, যেমন যানবাহনের ধাক্কায় আহত হয়ে বা কুয়োতে পড়ে ডুবে গিয়ে। বিশ্বের বৃহত্তম এশিয়াটিক সিংহ-এর আবাসস্থল গির অরণ্য…
