দল বদলের পরই বড় দায়িত্ব পেল তাপসী মন্ডল 


দিন দর্পণ, কলকাতাঃ বিজেপি ছেড়ে আসতেই তৃণমূলের বড় দায়িত্ব পেলেন হলদিয়ার প্রাক্তন বিধায়ক তাপসী মন্ডল।তৃণমূলে যোগ দেওয়ার পরই রাজ্যের নারী,শিশুকল্যাণ ও সমাজকল্যাণ দফতরের অধীনে নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপার্সন করা দল তাপসী মন্ডলকে।তাঁর সঙ্গে রয়েছেন আরও ৬জন আইএএস-ডব্লুবিসিএস আধিকারিক।এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীকে নিশানা করছেন তাপসী মন্ডল।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন হলদিয়ায় বৃহস্পতিবার তাপসী মণ্ডলের বিধানসভা ক্ষেত্রে সভা করছেন, তখন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ জানালেন তাপসী।তিনি বলেন, রণকৌশল তৈরি করে নেমেছি।ভোটে কী করে জিততে হয়, আমি জানি।চ্যালেঞ্জ রইল শুভেন্দু অধিকারীকে।মিটিং করছে করুক।কিন্তু আমিও জানি, কীভাবে জিততে হয়।

সপ্তাহের শুরুতেই সোমবার দিনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন হলদিয়ার দাপুটে নেত্রী তাপসী মণ্ডল।তাঁর রাজনৈতিক জীবন বেশ চমকপ্রদ।১৯৯৭ সাল থেকে টানা চার বার সিপিএমের টিকিটে হলদিয়া পুরসভার কাউন্সিলার হন তাপসী।২০১৬ সালে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যখন তৃণমূলের জয়জয়কার, সেই সময়ও সিপিএমের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি।২০২১ সালে তাপসীকে হলদিয়ায় টিকিট দেয় বিজেপি।২০২৩ সালে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বও পান তাপসী।কিন্তু, ২০২৪-এর পর থেকেই তাপসীর সঙ্গে দলের দূরত্ব বাড়ছিল বলে খবর।বিশেষ করে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বারবার সংঘাত বাঁধে তাপসীর।শেষমেশ তৃণমূলেই চলে এলেন তাপসী।আর সরাসরি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন, জয়ের মন্ত্র তাঁর জানা আছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *