দিন দর্পণ, কলকাতাঃ গতকাল অর্থাৎ ১১ মার্চ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ওদের দলে (তৃণমূল কংগ্রেস)যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলে দেব।এই কথার পরিপ্রেক্ষিতেই উত্তাল হয়ে ওঠে বিধানসভার পরিবশে।এদিন পালটা তোপ দাগলেন তৃণমূলের সংখ্যালঘু বিধায়ক হুমায়ুন কবীর।বিরোধী দলনেতাকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বিধানসভায় দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার জন্য ডেডলাইন বেঁধে দিলেন।
তিনি বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মন্তব্য করার জন্য ৭২ ঘন্টার মধ্যে বিধান সভায় দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে।যদি সে ক্ষমা না চাইতে পারে বা ইচ্ছাকৃত ক্ষমা না চায় তাহলে বিধানসভায় বিরোধী দলনেতার ঘরের বাইরে শুভেন্দুকে বুঝে নেওয়ার ‘হুঁশিয়ারি’ দিয়ে রাখলেন তৃণমূল বিধায়ক।পালটা দিতে ছাড়েননি বিরোধী দলনেতাও।ইতিমধ্যে এই ‘হুমকি’র পর নিজের এবং বিজেপি বিধায়কদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিধানসভার সচিবালয়কে চিঠি দিলেন শুভেন্দু।
বুধবার শুভেন্দুকে হুমায়ুন বলেন, উনি যদি মারতে আসেন তাহলে আমরা কী ছেড়ে কথা বলব? মুসলিম বিধায়কদের তিনি অসম্মান করবেন, আছাড় মারার কথা বলবেন তাও কী তাকে আমরা রসগোল্লা খাওয়াব নাকি? উনি যদি আছাড় মারার কথা বলেন তো, আমিও ছেড়ে দেব না।মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দুকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক।
হুমায়ুন বলেন, শুভেন্দু অধিকারী ৭২ ঘণ্টার মধ্যে যদি নিজের মন্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা না চান, তাহলে বিধানসভায় তাঁর নিজের (শুভেন্দু অধিকারী) ঘরের বাইরে তাঁকে বুঝে নেওয়া হবে।আমার নেতৃত্বে ৪২ জন মুসলিম বিধায়ক বুঝে নেবে বিষয়টি।শুভেন্দুকে চ্যালেঞ্জ জানায় হুমায়ুন।কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমাদের মোকাবিলা করতে পারেন কি না দেখুন।এই হুঁশিয়ারির পাল্টা দিয়েছেন শুভেন্দু।বিধানসভায় ঢোকার কয়েক কিলোমিটার আগে আমি কেন্দ্রীয় বাহিনী ছেড়ে দিয়ে আসি।যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে তিনি প্রস্তুত বলে জানান শুভেন্দু।একইসঙ্গে এই হুমকির পর নিজের এবং বিজেপি বিধায়কদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিধানসভার সচিবালয়কে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা।বিধানসভার অন্দরের দলীয় বিধায়ক এবং নিজের জন্য উপযুক্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন।
