-
কলকাতার ধাপায় অগ্নিকান্ড, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশে পাশের এলাকা

দিন দর্পণ, ২৬এপ্রিল, কলকাতাঃ ফের শহর কলকাতায় অগ্নিকান্ড।বাইপাসের ধারে ধাপায় বিধ্বংসী আগুন লাগে।ট্রান্সফর্মার থেকে এই আগুন লাগে বলেই অনুমান।ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন পৌঁছায় কিন্তু তারপরেও দু’ঘন্টা পার হয়ে যায়।এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।ইতিমধ্যে কালো ধোঁয়ায় ঢেকে গেছে ধাপা সহ আশেপাশের এলাকা।পাশেই একটি বস্তি থাকায় আতঙ্ক ছড়িয়েছে ওখানকার বাসিন্দাদের মধ্যে। বাসন্তী হাইওয়ে লাগোয়া…
-
অবশেষে স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস, রবিবার থেকেই বৃষ্টি বঙ্গে

দিন দর্পণ, ২৫ এপ্রিল, কলকাতাঃ আগামী ৪৮ ঘন্টার মধ্যেই স্বস্তির বৃষ্টিতে ভিজতে চলেছে গোটা বঙ্গ।হাঁসফাঁস গরমের পরেই স্বস্তির পূর্বাভাস দিল হাওয়া অফিস।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকেই বৃষ্টি নামতে পারে রাজ্যে।ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা।বৃষ্টির ফলে তাপমাত্রাও আবার কিছুটা কমবে। রবিবার থেকে দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টি শুরু হয়ে যাবে।দু’-একটি জেলায় বৃষ্টি হতে…
-
পহেলগাঁও হামলার পর একাধিক ওষুধ ও পাকপ্রতিষ্ঠানের বিউটি ক্রিম বাতিল করল কেন্দ্র

দিন দর্পণ, ২৫এপ্রিল, নয়াদিল্লিঃ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ।এরই মাঝে একগুচ্ছ ওষুধের উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র।সেই বাতিল হওয়া ওষুধের তালিকায় রয়েছে ভারতের তৈরি বিভিন্ন ওষুধ।এর পাশাপাশি রয়েছে পাকিস্তানি সংস্থার প্রস্তুত করা দু’টি রূপসজ্জায় ব্যবহৃত বিউটি ক্রিম।এ ছাড়াও, চিনা সংস্থার একটি তরল লিপস্টিকও আপাতত নিষিদ্ধের তালিকায়।কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার বেঁধে দেওয়া মাত্রা…
-
সমস্ত পাকিস্তানিদের চিহ্নিত করে ফেরত পাঠান,মুখ্যমন্ত্রীদের নির্দেশ শাহের

দিন দর্পণ, ২৫এপ্রিল, নয়াদিল্লিঃ দেশের প্রত্যেক মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।সমস্ত পাকিস্তানিদের চিহ্নিত করে ফেরতুপাঠান।সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।ইতিমধ্যেই পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র।বাতিল হয়েছে পাকিস্তানিদের ভিসাও।তবে শাহী নির্দেশিকা নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত শেষ।পাকিস্তানিদের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ…
-
দিঘার জগন্নাথ মন্দির উদ্ভোধনে বাড়তি ট্রেন চালাবে রেল

দিন দর্পণ, ২৫এপ্রিল, দিঘাঃ আর মাত্র কিছুদিন।তারপরেই উদ্ভোধন হতে চলেছে বহু প্রতিক্ষিত দিঘার জগন্নাথ মন্দির।মানুষের ঢল চরমে পৌঁছোবে বলেই ধারণা করা হচ্ছে।সেক্ষেত্রেই দিঘা জগন্নাথ মন্দির উদ্ভোধনের আগেই পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাড়তি ২টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।এছাড়াও অনুষ্ঠানের দিন বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সব দপ্তরের আধিকারিক ও…
-
কাশ্মীরকে সামনে রেখে আগামী সাতদিন কোনও কর্মসূচি নয়,নির্দেশ হাইকোর্টের

দিন দর্পণ, ২৫এপ্রিল, কলকাতাঃ গত মঙ্গলবার ২২এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হানায় মৃত্যু হয়েছে ২৮জনের বেশি পর্যটকের।যাঁদের মারা হয়েছে তাঁদের সবার পরিচয় জেনে বেছে বেছে বিশেষ একটি সম্প্রদায় বাদে বাকিদের হত্যা করা হয়েছে।এই ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ।এই ঘটনার প্রতিবাদের স্বর গর্জে উঠেছে। এই ঘটনাকে সামনে রেখে কাশ্মীরের জঙ্গি হানার প্রতিবাদে শুক্রবার বিকেল ৫টায় টালিগঞ্জ থেকে গড়িয়াহাটের…
-
টানা তিনদিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা

দিন দর্পণ, ২৫এপ্রিল, কলকাতাঃ আবারও বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো।মেট্রোয় রেডিয়ো সঙ্কেত-নির্ভর ব্যবস্থায় স্বয়ংক্রিয় উপায়ে ট্রেন চালানোর জন্য দফায় দফায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।এর আগেও বিভিন্ন পর্বের কাজের জন্য কয়েকবার মেট্রো বন্ধ রাখা হয়েছিল।কিন্তু, আবারএ শনিবার ২৬ এপ্রিল থেকে সোমবার ২৮ এপ্রিল পর্যন্ত হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পুরো বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা।সোমবার অফিস- স্কুল…
-
এসএসসি ভবনের সামনের অবস্থান তুলে নিলেন চাকরিহারারা

দিন দর্পণ, ২৫এপ্রিল, কলকাতাঃ আপাতত এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান তুলে নিলেন চকরিহারা আন্দোলনকারীরা।অংশিক দাবি পূরণ হওয়ার কারণে গরমের ছুটির আগে পর্যন্ত স্কুলে যাবেন যোগ্য শিক্ষকেরা।আপাতত তাঁদের অবস্থান চলবে শহিদ মিনারে।গত সোমবার থেকে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের দাবিতে সল্টলেকে আচার্য সদনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন চাকরিহারা শিক্ষকরা।কথা ছিল সেদিনই যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করা হবে।কিন্তু…
-
পহেলগাঁও হামলায় বৃহস্পতিবার মৌন মোমবাতি মিছিলের ডাক তৃণমূলের

দিন দর্পণ, ২৩এপ্রিল, শ্রীনগরঃ পহেলগাঁও হামলায় শোকস্তব্ধ গোটা দেশ।মঙ্গলবার দুপুরে জঙ্গি হামলায় রক্তাক্ত হয় মিনি সুইজারল্যান্ড বলে পরিচিতি কাশ্মীরের পহেলগাঁও।জঙ্গিদের হামলায় মৃত্যু হয় ২৬ জন পর্যটকের।ঘটনার পরই এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, কাশ্মীরের পহেলগাঁওয়ে নিষ্ঠুর জঙ্গি হামলা আমাকে স্তম্ভিত করেছে।স্বজনহারা পরিবারগুলির প্রতি আমার গভীর সহমর্মিতা।কোনওভাবেই যেন দোষীরা ছাড় না পায়, সেটা নিশ্চিত করতে হবে। পহেলগাঁও…
-
আতঙ্কে কাশ্মীর ছাড়তে তৎপর পর্যটকেরা, বাড়তি বিমানের নির্দেশ জারি কেন্দ্রের

দিন দর্পণ, ২৩শে এপ্রিল, শ্রীনগরঃ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কাশ্মীর।জঙ্গি হামলার ঘটনা ইতিমধ্যেই সাড়া ফেলেছে সারা বিশ্বে।কিন্তু এই মুহুর্তে অনেক পর্যটকেরাই আটকে রয়েছে কাশ্মীরের ভূমিতে।উপত্যকার বিভিন্ন প্রান্তে থাকা পর্যটকেরা ফেরত আসার জন্য মরিয়া হয়ে উঠেছে।পর্যটকদের ফেরাতে একাধিক পদক্ষেপ নিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন।বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে বিমান সংস্থাগুলির তরফে।নির্দেশিকায় শ্রীনগর থেকে দেশের বিভিন্ন প্রান্তের…
