কাশ্মীরকে সামনে রেখে আগামী সাতদিন কোনও কর্মসূচি নয়,নির্দেশ হাইকোর্টের


দিন দর্পণ, ২৫এপ্রিল, কলকাতাঃ গত মঙ্গলবার ২২এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হানায় মৃত্যু হয়েছে ২৮জনের বেশি পর্যটকের।যাঁদের মারা হয়েছে তাঁদের সবার পরিচয় জেনে বেছে বেছে বিশেষ একটি সম্প্রদায় বাদে বাকিদের হত্যা করা হয়েছে।এই ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ।এই ঘটনার প্রতিবাদের স্বর গর্জে উঠেছে।

এই ঘটনাকে সামনে রেখে কাশ্মীরের জঙ্গি হানার প্রতিবাদে শুক্রবার বিকেল ৫টায় টালিগঞ্জ থেকে গড়িয়াহাটের মধ্যে অরাজনৈতিক মিছিলের ডাক দিয়েছিল বিজেপির কয়েকজন কর্মকর্তা।কিন্তু, পুলিশ তাতে অনুমতি না দেওয়ার কারণে তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন।এই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘো¡ জানিয়ে দিলেন কাশ্মীরের ঘটনাকে সামনে রেখে আগামী কয়েকদিন কোনও অনুমতি দেওয়া হবে না।

এই মামলার শুনানিতে মামলাকারীদের আইনজীরী কৌস্তভ বাগচী আদালতকে বলেন, কাশ্মীরে নৃশংস ঘটনা ঘটেছে , তার প্রতিবাদে উদ্যোক্তারা মিছিল করতে চান।কিন্তু পুলিশ বলেছে তাঁরা অনুমতি দেবে না।এ সময় বিচারপতি স্পষ্ট করে জানিয়ে দেন, কাশ্মীর নিয়ে আমি ৭ দিন কর্মসূচি বন্ধ রাখতে বলেছি।কৌস্তভ তখনও বলেন, সব ধরনের আয়োজন প্রস্তুত, অথচ পুলিশ শেষ মুহূর্তে বলেছে অনুমতি দেবে না।ফের বিচারপতিকে বলতে শোনা যায়, ‘বৃহস্পতিবারের পর আসুন।মামলা স্থগিত রাখছি।এখন অনুমতি দেব না। বৃহস্পতিবারের পরে আসুন’।মামলার পরবর্তী শুনানি হবে আগামী মঙ্গলবার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *