সমস্ত পাকিস্তানিদের চিহ্নিত করে ফেরত পাঠান,মুখ্যমন্ত্রীদের নির্দেশ শাহের


দিন দর্পণ, ২৫এপ্রিল, নয়াদিল্লিঃ দেশের প্রত্যেক মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।সমস্ত পাকিস্তানিদের চিহ্নিত করে ফেরতুপাঠান।সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।ইতিমধ্যেই পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র।বাতিল হয়েছে পাকিস্তানিদের ভিসাও।তবে শাহী নির্দেশিকা নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত শেষ।পাকিস্তানিদের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ করে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, সে দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রাখা হচ্ছে। আগে দেওয়া ভিসাও বাতিল করার কথা জানিয়েছে ভারত। ভারত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এই আবহেই এ বার বিভিন্ন রাজ্যে থাকা পাকিস্তানিদের খুঁজে তাঁদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিলেন শাহ।

পাক নাগরিকদের দেশ ছাড়ার সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে।সূত্রের খবর, সময়সীমা শেষ হওয়ার পরেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন অমিত শাহ।তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রত্যেক রাজ্য খুঁজে দেখতে হবে কতজন পাকিস্তানি রয়েছেন।তাঁদের দ্রুত ফেরত পাঠাতে হবে।তবে প্রশ্ন উঠছে, লং টার্ম ভিসাধারী পাকিস্তানিদের কী হবে? কলকাতার গোয়েন্দাদের সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ‘লং টার্ম ভিসা’ বা ‘এলটিভি’ নিয়ে ৩০ জন পাকিস্তানি রয়েছেন কলকাতায়।তাঁদের মধ্যে একটি বড় অংশই গৃহবধূ।নিয়ম অনুযায়ী, পাকিস্তান থেকে বিবাহসূত্রে কেউ ভারতে এলে বিবেচনার পর প্রথমে তাঁকে পাঁচ বছরের জন্য ‘এলটিভি’ দেওয়া হয়।এর পর থেকে এক বা দু’বছরের ভিসা দেওয়া হয়।সেই ভিসা পুনর্নবীকরণের জন্য পাক নাগরিকদের গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হয় গোয়েন্দাদের।শাহের নতুন নির্দেশের,পর প্রশ্ন উঠছে, তাহলে লং টার্ম ভিসাধারীদেরও এবার ভারত ছাড়তে হবে, এটাই এখন বড়ো প্রশ্ন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *