-
উইকেটকিপার-ব্যাটার হিসেবে টেস্ট দলে সুযোগ পেলেন ধ্রুব

-
অ্যাটলেটিকোকে হারিয়ে সুপার কাপের ফাইনালে রিয়াল

দিন দর্পণ, ১১ জানুয়ারি, সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনাভার্সিটি স্টেডিয়ামে প্রত্যাবর্তনের নতুন ইতিহাস লিখল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে দু’বার পিছিয়ে পড়েও অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে হারাল চির প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ৩-৩। অতিরিক্ত সময়ে বিপক্ষের জালে ২ গোল দিয়ে ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নিল কার্লোস…
-
ইংল্যান্ডের ‘এ’ দলের ব্যাটিং কোচ কার্তিক

দিন দর্পণ: এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। তার আগেই ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে ভারতের উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিককে। ক্রিকেটার-ধারাভাষ্যকার হিসেবে সাফল্যের পর এবার কেরিয়ারে নতুন ইনিংস শুরু করতে চলেছে কার্তিক। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগে ইংল্যান্ড লায়ন্স আসবে ভারতে। ভারতীয় এ দলের বিরদ্ধে খেলবে তারা। সেই দলের ব্যাটিং উপদেষ্টা হচ্ছেন দীনেশ। ভারতীয়…
-
বার্সা-জুভেন্টাসে খেলা ফুটবলার এবার ইস্টবেঙ্গলে

দিন দর্পণ, ১১ জানুয়ারি, ইস্টবেঙ্গলে আসছেন স্প্যানিশ ফরোয়ার্ড ইয়াগো ফালকে। যদিও তা অবশ্য সরকারি ভাবে জানানো হয়নি ক্লাবের পক্ষ থেকে। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করতে চলেছেন তিনি। স্প্যানিশ ফরোয়ার্ড কবে পা রাখছেন এদেশে, সেসম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ভিসা পেয়ে গেলেই চলে আসবেন তিনি। সুপার কাপের প্রথম ম্যাচে হায়দরাবাদকে হারিয়েছে লাল-হলুদ শিবির। চলতি মাসের ১৯…
-
ইংল্যান্ডে কাউন্টি দল কিনছে দিল্লি ক্যাপিটালস

দিন দর্পণ, ১১ জানুয়ারি, ইংল্যান্ডের ক্রিকেটে এ বার পা রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়েরা। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দল হ্যাম্পশায়ারের মালিকানা নেওয়ার বিষয়ে অনেকটা এগিয়েছে সৌরভের দিল্লি ক্যাপিটালস। এই চুক্তি সই হলে হ্যাম্পশায়ার হবে কাউন্টির প্রথম দল যার মালিকানা থাকবে বিদেশের কোনও সংস্থার হাতে। ইংল্যান্ডের সংবাদমাধ্যম জানিয়েছে, হ্যাম্পশায়ারের প্রাক্তন চেয়ারম্যান রড ব্রান্সগ্রোভের কাছে দলের বেশি অংশের মালিকানা রয়েছে।…
-
আবারও চোট নাদালের, অনিশ্চিত অস্ট্রেলিয়ান ওপেন

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ শেষের পথে রাফায়েল নাদালের টেনিসজীবন! সাম্প্রতিক চোটে তেমনই আশঙ্কা দেখা দিয়েছে। ব্রিসবেন ওপেন থেকে ছিটকে গিয়েছেন স্পেনের খেলোয়াড়। অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর অংশগ্রহণ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। নাদাল নিজেই নিশ্চিত নন যে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন কি না। গত বার এই অস্ট্রেলিয়ান ওপেনে হেরে গিয়েই সারা বছরের জন্য কোর্ট থেকে ছিটকে যান রাফা।…
-
ছাঁটাই ব্রাজিলের কোচ ফের্নান্দো দিনিজ

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের শুরুতেই ছাঁটাই হলেন ব্রাজিলেন কোচ ফের্নান্দো দিনিজ। ব্রাজিল ফুটবল নিয়ে যেন নাটকীয়তা শেষ হচ্ছেই না। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধানের পদে পুনর্বহাল করা হয়েছে এনদালদো রদরিগেজকে। ২০২৩ সালের ডিসেম্বরের শুরুতে আদালতের নির্দেশের কারণে তাঁকে সরে যেতে হয়েছিল। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্টের পদে রদরিগেজ ফেরার পরই এবার ব্রাজিল ফুটবল টিমের ভারপ্রাপ্ত…
-
সচিনকে ছাপিয়ে ১২-তেই রঞ্জি অভিষেক বৈভবের

দিন দর্পণ ডিজিটাল ডেস্ক, সচিন তেন্ডুলকারকে একটা সময় ভারতীয় ক্রিকেটের বিস্ময়বালক বলা হতো। সচিনের ১৫ বছর বয়সে রঞ্জি অভিষেক হয়েছিল মুম্বইয়ের হয়ে। রঞ্জি ট্রফির ম্যাচে সেই মুম্বইয়ের বিরুদ্ধেই বিহারের বৈভব সূর্যবংশীর অভিষেক হল মাত্র ১২ বছর ২৮৪ দিনে। ১২ বছর বয়সে প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নামে কোনও খুদে, এমন ঘটনা সচরাচর দেখা যায় না। যে…
-
ঘরে বসে থেকো না, রোহিতকে গাভাসকর

দিন দর্পণ ডিজিটাল ডেস্ক: চলতি বছরের শেষে অষ্ট্রেলিয়া সফর ভারতের। এখনি অজি সফরের জন্য জরুরি পরামর্শ কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরের। দক্ষিণ আফ্রিকায় সিরিজ শেষ। অজি সিরিজের জন্য প্রায় ১১ মাস আগে রোহিত শর্মার জন্য পরামর্শ গাভাসকরের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সরিজের আগে রোহিতকে পরামর্শ দিয়ে গাভাসকর বলছেন, ঘরে বসে না থেকে প্র্যাকটিস ম্যাচ অন্তত খেলতে নেমো। গাভাসকর…
-
ফিফায় সহকারী রেফারির স্বীকৃতি পেলেন বাংলার উজ্জ্বল

দিন দর্পণ, ৫ জানুয়ারি, ২০২৪ সালের ফিফার রেফারিং প্যানেলে নাম উঠল বাংলার উজ্জ্বল হালদারের। চলতি বছরের শুরুতে প্রকাশিত তালিকায় নাম রয়েছে এই সহকারী রেফারির। এই খবরে উচ্ছ্বসিত কল্যাণীর উজ্জ্বল। তাঁর কথায়, ‘২০১১ সালে ফিফার প্যানেলে নাম তোলার স্বপ্ন নিয়েই সহকারী রেফারির কাজ শুরু করেছিলাম। ২০১৫ সালে প্রথমবার জাতীয় পর্যায়ে ম্যাচ খেলানোর সুযোগ পাই। তারপর ২০২৪…