ছাঁটাই ব্রাজিলের কোচ ফের্নান্দো দিনিজ


দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের শুরুতেই ছাঁটাই হলেন ব্রাজিলেন কোচ ফের্নান্দো দিনিজ। ব্রাজিল ফুটবল নিয়ে যেন নাটকীয়তা শেষ হচ্ছেই না। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধানের পদে পুনর্বহাল করা হয়েছে এনদালদো রদরিগেজকে। ২০২৩ সালের ডিসেম্বরের শুরুতে আদালতের নির্দেশের কারণে তাঁকে সরে যেতে হয়েছিল। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্টের পদে রদরিগেজ ফেরার পরই এবার ব্রাজিল ফুটবল টিমের ভারপ্রাপ্ত কোচ ফের্নান্দো দিনিজকে ছাঁটাই করা হল।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে এক অফিসিয়াল বার্তায় দিনিজের সঙ্গে সম্পর্কে ইতি ঘোষণা করা হয়েছে। ওই বার্তায় জানানো হয়েছে, ‘ফের্নান্দো দিনিজের কাজের জন্য, তাঁর নিবেদন আর আন্তরিকতার জন্য এবং সর্বোপরি ব্রাজিল জাতীয় দলকে পুনরিজ্জীবিত চ্যালেঞ্জ গ্রহণের জন্য সিবিএফ তাঁকে ধন্যবাদ জানাচ্ছে। আমরা ফের্নান্দো দিনিজকে শুভকামনা জানাচ্ছি।’

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারশনের বিবৃতিতে রoিগেজ জানিয়েছেন, সিবিএফ এ বার স্থায়ী কোচ বাছাইয়ের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চায়। গত বছরের মাঝামাঝি সময়ে ফের্নান্দো দিনিজকে চুক্তিবদ্ধ করা হয়েছিল। সিবিএফের এক সূত্র সংবাদ সংস্থা জানিয়েছেন, ফের্নান্দো দিনিজের সঙ্গে রদরিগেজের চুক্তি ছিল কার্লো আন্সেলোত্তি ব্রাজিল দলে না ফেরা পর্যন্ত তাঁকে কোচের দায়িত্বে থাকতে হবে। কিন্তু সম্প্রতি রিয়াল মাদ্রিদে থাকার মেয়াদ বাড়িয়েছেন আন্সেলোত্তি। রদরিগেজ আশা করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার আগে কার্লো আন্সেলোত্তি কোচের দায়িত্বে ফিরবেন। কিন্তু এখন এ বিষয় নিশ্চিত নয়। এদিকে জাতীয় দলের পারফরমেন্সও খুব খারাপ। ব্রাজিল দলকে কাঙ্খিত জয় এনে দিতে না পারায় যে দিনিজের চাকরি গেল, এমনটাই বলছে ফুটবল মহল। এবার দেখার সেলেকাওদের নতুন কোচের দায়িত্বে কা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *