Author: Mahasin Mama

  • পুজোয় রদবদল মেট্রোর সূচিতে

    পুজোয় রদবদল মেট্রোর সূচিতে

    দিন দর্পণ, কলকাতা: খবরের শিরোনামে প্রায় প্রতিদিনই থাকছে মেট্রো। কখনও যান্ত্রিক ত্রুটি, আবার কখনও পয়েন্টের সমস্যা অথবা অন্য কোনও প্রযুক্তিগত সমস্যার জেরে ব্যাহত হচ্ছে মেট্রো পরিষেবা। আর তাতেই যাত্রীদের ক্ষোভ ও ভোগান্তি দুই বাড়ছে। সামনেই পুজো স্বাভাবিকভাবে যাত্রী ভিড় যে পুজোর দিনে আরও বাড়বে তা বলাইবাহুল্য। তাই পুজোর সময় যাতে যাত্রীদের ভোগান্তি না হয় এবং…

  • মৃৎশিল্পী ভাতা চালু হোক আর্জি প্রতিমা শিল্পীদের

    মৃৎশিল্পী ভাতা চালু হোক আর্জি প্রতিমা শিল্পীদের

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় আবেদন করলেন প্রতিমা শিল্পী। সময়টা বড্ড পরীক্ষা নিচ্ছে প্রতিমা শিল্পীদের। বাজারে যে অনুপাতে সমস্ত দ্রব্যের দাম বাড়ছে অনেকটাই অর্থনৈতিক চাপ পড়ছে।এই পরিস্থিতিতে এ বছর দুর্গা প্রতিমা করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন প্রতিমা শিল্পীরা। তাই মুখ্যমন্ত্রীর কাছে প্রতিমা শিল্পীদের আবেদন, তাঁদের পাশে দাঁড়ান মানবিক মমতা বন্দ্যোপাধ্যায়। চালু হোক ‘মৃৎশিল্পী ভাতা’। আর মাত্র…

  • এবার মোদির মা কে নিয়ে এআই ভিডিও বানালো কংগ্রেস!

    এবার মোদির মা কে নিয়ে এআই ভিডিও বানালো কংগ্রেস!

    দিন দর্পণ, ১২ সেপ্টেম্বর: ভোটের জন্য আর কত নিচে নামবে?’ দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছেন তাঁর মা! সোশ্যাল মিডিয়া জুড়ে এমনই এক ভিডিও দেখে হতবাক নেট নাগরিকেরা। সকলেই জানতে আগ্রহী দীর্ঘ ৩ বছর আগে যিনি পরলোক গমন করেছেন, তিনি কীভাবে ছেলের উদ্দেশে এমন ‘বিতর্কিত’ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন? আদতে এআই (AI) ব্যবহার করে করে এই আপত্তিকর ভিডিওটি…

  • বীরভূমে পাথরখাদানে ধস, কমপক্ষে ৫ জনের মৃত্যু

    বীরভূমে পাথরখাদানে ধস, কমপক্ষে ৫ জনের মৃত্যু

    দিন দর্পণ, ১২ সেপ্টেম্বর: বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর পাথরখাদানে ধস। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত কয়েকজনকে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। তবে ধসের কারণ নিয়ে এখনও কিছু জানা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। উদ্ধারকার্য শুরু হয়েছে।

  • আমতায় রঘু ডাকাতের প্রচারে দেব উপচে পড়ল ভিড়

    আমতায় রঘু ডাকাতের প্রচারে দেব উপচে পড়ল ভিড়

    দীপিকা অধিকারী, দিন দর্পণ দুর্গা পূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রঘু ডাকাত। তার প্রচারে উত্তর থেকে দক্ষিণ ছুটে চলেছে টিম রঘু ডাকাত। বৃহস্পতিবার হাওড়ার আমতায় আসেন দেব সহ পুরো টিম৷ নাচে-গানে, বক্তৃতায় মাতিয়ে দিলেন দর্শকদের। ২০২৫ সালে একের পর এক ব্লকবাস্টার বাংলা সিনেমা দর্শকদের উপহার দিচ্ছেন দেব। ২৪-এর শেষের দিকে মুক্তি পায় খাদান। ২৫-এ ধূমকেতু বক্স…

  • ৭৩টি ভুয়ো জন্ম শংসাপত্র শোরগোল কোচবিহারে

    ৭৩টি ভুয়ো জন্ম শংসাপত্র শোরগোল কোচবিহারে

    কল্যাণ অধিকারী, দিন দর্পণ মাস দুয়েক ধরে কোচবিহার পুরসভায় শুরু হয়েছে জন্ম শংসাপত্রের কার্ড ডিজিটাল করার কাজ। এই কাজ শুরু হতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। একটা-দুটো নয়, মাসখানেকের মধ্যেই ৭৩ টি ভুয়ো জন্ম শংসাপত্র ধরা পড়েছে। কিন্তু কারা এইসমস্ত ভুয়ো জন্ম শংসাপত্র দাখিল করলেন তার খোঁজ চলছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় শোরগোল পড়েছে…

  • চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ

    চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ

    দিন দর্পণ, বীরপাড়া: জলপাইগুড়ি জেলার বীরপাড়া থানার রহিমপুর চা বাগানের শ্রমিকদের বৃহস্পতিবার ঘুম ভেঙেছিল চিতাবাঘের গর্জনে। এরপরই আতঙ্কিত শ্রমিকদের দাবিতে জলপাইগুড়ি বনদপ্তরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘ ধরার সিদ্ধান্ত নেন। চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ। আতঙ্কের অবসান ঘটে চা বলয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, রহিমপুর বাগানের এল-২ বি সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা…

  • নেপাল নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল রয়েছেন উত্তরবঙ্গে

    নেপাল নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল রয়েছেন উত্তরবঙ্গে

    কল্যাণ অধিকারী, দিন দর্পণ অশান্ত পড়শি দেশে আটকে রয়েছেন বহু বাঙালি পর্যটকেরা। এ খবর মমতার কানে পৌঁছেছে। মঙ্গলবার মাঝরাত পর্যন্ত উত্তরকন্যাতেই কাটান মুখ্যমন্ত্রী। বুধবার জলপাইগুড়ি থেকে মুখ্যমন্ত্রী জানান, যেই শুনেছি নেপালে প্রবলেম, ছুটে এসেছি। আশি করছি, শান্তি ফিরে আসবে। মনিটরিং করছি। ‘দু’এক দিনের মধ্যে সকলকেই উদ্যোগ নিয়ে ফিরিয়ে আনবে রাজ্য। দিদির অভয়বার্তা পেয়ে কিছুটা হলেও…

  • অগ্নিগর্ভ নেপাল! বন্ধ শিলিগুড়ি-নেপাল বাস যোগাযোগ, পরিজনদের জন্য দুশ্চিন্তায় বহু পরিবার

    অগ্নিগর্ভ নেপাল! বন্ধ শিলিগুড়ি-নেপাল বাস যোগাযোগ, পরিজনদের জন্য দুশ্চিন্তায় বহু পরিবার

    দীপিকা অধিকারী, দিন দর্পণ ঘরের ছেলেরা কর্মসূত্রে রয়েছে নেপালে। সকাল থেকে পরিবারের চোখ টিভির পর্দায়। পড়শি দেশের অশান্তির আঁচ পড়েছে দুই মেদিনীপুর জেলায়। ঘনঘন মোবাইলে নজর রাখছে। এই বুঝি মোবাইলের রিং বেজে উঠলো। দাসপুর, ঘাটাল, গোপিগঞ্জ-সহ একাধিক এলাকার যুবকরা সোনার কাজে কয়েকবছর ধরে রয়েছেন নেপালে। কিন্তু এমন অশান্তির পরিস্থিতি আগে ঘটেনি বলেই ফোনে জানিয়েছে। ক’দিনের…

  • পুজোর আগে কলকাতার বাজারে আসবে পদ্মার ইলিশ

    পুজোর আগে কলকাতার বাজারে আসবে পদ্মার ইলিশ

    শুভাশিস বিশ্বাস, দিন দর্পণ: ভরা বর্ষা। ইলিশের মরশুম। কলকাতাতে ইলিশের দেখা মিলছে না তা নয়। তবে দাম মাটনেরও দ্বিগুণ। এদিকে এই ইলিশ আসার সবথেকে বড় যে উৎস, সেই বাংলাদেশেও দেখা নেই ইলিশের। বাংলাদেশের, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এই ইলিশ প্রসঙ্গে জানিয়েছেন দূষণের কারণে ভরা মরশুমেও নদীতে যে সংখ্যায় ইলিশ মেলার কথা, তার ধারে…