দিন দর্পণ, ১২ সেপ্টেম্বর: বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর পাথরখাদানে ধস। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত কয়েকজনকে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। তবে ধসের কারণ নিয়ে এখনও কিছু জানা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। উদ্ধারকার্য শুরু হয়েছে।
বীরভূমে পাথরখাদানে ধস, কমপক্ষে ৫ জনের মৃত্যু
