এবার মোদির মা কে নিয়ে এআই ভিডিও বানালো কংগ্রেস!


দিন দর্পণ, ১২ সেপ্টেম্বর: ভোটের জন্য আর কত নিচে নামবে?’ দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছেন তাঁর মা! সোশ্যাল মিডিয়া জুড়ে এমনই এক ভিডিও দেখে হতবাক নেট নাগরিকেরা। সকলেই জানতে আগ্রহী দীর্ঘ ৩ বছর আগে যিনি পরলোক গমন করেছেন, তিনি কীভাবে ছেলের উদ্দেশে এমন ‘বিতর্কিত’ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন? আদতে এআই (AI) ব্যবহার করে করে এই আপত্তিকর ভিডিওটি বানানো হয়েছে কংগ্রেসের তরফে। যা নিয়ে তীব্র সমালোচনা করে গেরুয়া শিবির বলছে, ‘গোটা মহিলা সমাজকে অপমান করেছে কংগ্রেস।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *