-
ভারতে রাঁধুনি নিয়ে আসছেন স্টোকসরা!

লন্ডন,৫ জানুয়ারি: এমন রীতি সাধারণত ফুটবল টিমের। রাগবি টিমও বিদেশ সফরের সময় এই একই পথে হাঁটে। এ বার সেই রাস্তাতেই হাঁটছে ইংল্যান্ডের ক্রিকেট টিমও। উপমহাদেশে লম্বা সিরিজের সময় পেটের গোলমাল থেকে বড় রকমের অসুস্থতা নতুন নয়। তা সামলেই খেলতে হয় ক্রিকেটারদের। তাতে পারফরম্যান্সে প্রভাব পড়ে। ভারতের বিরুদ্ধে ৫ টেস্টের গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে বেন স্টোকসের টিম।…
-
ধোনির সঙ্গে ১৫ কোটির প্রতারণা

দিন দর্পণ, বড় অঙ্কের প্রতারণায় জড়িয়ে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক এম এস ধোনি। মাহির ছোটবেলার বন্ধুরাই এই প্রতারণা করেছেন। ধোনির দুই ব্যবসায়িক সহযোগী মিহির দিবাকর ও সৌম্য বিশ্বাসের বিরুদ্ধে রাঁচির আদালতে ১৫ কোটি টাকা আর্থিক তছরুপের মামলা করেছেন প্রাক্তন অধিনায়ক। ২০১৭ সালে ধোনির নামে দেশের বিভিন্ন প্রান্তে ক্রিকেট অ্যাকাডেমি গড়ার উদ্যোগ নিয়েছিলেন দিবাকর ও সৌম্য।…
-
পদ ফিরে পাচ্ছেন ব্রাজিল ফুটবল প্রধান রদ্রিগেজ

দিন দর্পণ, ৫ জানুয়ারি: মাঠে ব্রাজিল ফুটবল দলের খেলা আকর্ষণ হারালেও মাঠের বাইরের চিত্র কিন্তু তেমন নয়। মাঠের বাইরে প্রতিনিয়ত জমে উঠছে নাটক। এর মধ্যে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পদ নিয়েই গত এক মাসে ঘটে গেছে অনেক ঘটনা। ডিসেম্বরের শুরুতে আদালতের নির্দেশে সরিয়ে দেওয়া হয় সিবিএফ সভাপতি এনদালদো রদ্রিগেজকে । এক মাসের মধ্যে নতুন সভাপতি…
-
অনুষ্টুপের শতরান, অভিষেক দাপট সৌরভের

নিজস্ব প্রতিবেদন: গত বছর রঞ্জি অভিযান যেখানে শেষ করেছিলেন, চলতি মরসুমে রঞ্জির প্রথম ম্যাচেই একই দাপটে দেখা গেল বাংলার অভিজ্ঞ ব্যাটার অনুষ্টুপ মজুমদারকে। তাঁর শতরান এবং রঞ্জি অভিষেকে ব্যাট হাতে সৌরভের ৯৬ রানের ইনিংসে ভর করে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে বাংলা ৪ উইকেট হারিয়ে ২৮৯ রান করেছে। বাংলার ব্যাটিংয়ের ‘ক্রাইসিস ম্যান’ অনুষ্টুপ চার নম্বরে…
-
জয় দিয়ে বছর শুরু বার্সেলোনার-

দিন দর্পণ, ৫ জানুয়ারি: নতুন বছরের শুরুটা ভালো হবে তো?-এই উত্তর খুঁজতে গিয়ে প্রতিপক্ষের মাঠে শুরুতেই এক মিনিটের ব্যবধানে বড় দুই ধাক্কা বার্সেলোনার। ম্যাচের ১১ মিনিটে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান জোয়াও কানসেলো আর পরের মিনিটেই গোল হজম। দ্বিতীয়ার্ধে বার্সা সমতায় ফিরল বটে কিন্তু ছন্দে ফিরল না। এর ফলে পয়েন্ট হারানোর ভয় জাগতে থাকে।…
-
সিডনি টেস্টে জয়ের পথে অজিরা

সিডনি, ৫ জানুয়ারি, সিডনিতে তৃতীয় দিনের শুরুতে স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন ৭৯ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে বিপদ থেকে উদ্ধার করেন। কিন্তু এরপর আমির জামালের পেস আক্রমণে ছয় উইকেটের সামনে ভেঙ্গে পড়ে অস্ট্রেলিয়ার লাইন-আপ। দ্বিতীয় সেশনে যখন চারটি উইকেট আসে তখন অস্ট্রেলিয়া একের পর এক উইকেট হারিয়ে ২৯৯ রানে গুটিয়ে যায়। এরপর মিচেল স্টার্ক ও…
-
UP GANGSTAR ENCOUNTER- পুলিশের গুলিতে খতম উত্তরপ্রদেশের গ্যাংস্টার

দিন দর্পণ, লখনউn অনেক দিন ধরেই তক্কে তক্কে ছিল পুলিশ। কিন্তু কিছুতেই নাগাল পাচ্ছিল না গ্যাংস্টার বিনোদ উপাধ্যায়ের। গত চার-পাঁচ দিন ধরেই কুখ্যাত গ্যাংস্টারের উপরে নজর রেখেছিল উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ। কিন্তু বৃহস্পতিবার মধ্যরাতে সেই দুÜৃñতীর হদিশ পেতেই এনকাউন্টারে মারল উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ। উল্লেখ্য, গত কয়েকবছর ধরে উত্তরপ্রদেশে লাফিয়ে বেড়েছে এনকাউন্টারে মৃতের সংখ্যা। সেই তালিকায় রয়েছে…
-
UN ON INDIAN ECONOMY- দ্রুততম আর্থিক বৃদ্ধি ভারতেরই শিলমোহর রাষ্ট্রসংঘের রিপোর্টে

দিন দর্পণ, বৃহৎ অর্থনীতিগুলির মধ্যে বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে এগোচ্ছে ভারত। মোদি সরকারের দাবিতেই সিলমোহর দিল রাষ্ট্রসংঘ। বিশ্বের আর্থিক পরিস্থিতি এবং সম্ভাবনা ২০২৪ শীর্ষক এক রিপোর্টে রাষ্ট্রসংঘ জানিয়েছে, ২০২৪ অর্থবর্ষেও বড় অর্থনীতিগুলির মধ্যে বৃদ্ধির নিরিখে ভারতই দ্রুততম হতে চলেছে। রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে, ২০২৪ সালে ভারতের সার্বিক বৃদ্ধির হার অর্থাৎ জিডিপি বৃদ্ধির হার হতে চলেছে ৬.২…
-
SC ON CALCUTTA HC- কলকাতা হাইকোর্টের রায় ভুলে ভরা, পর্যবেক্ষণে জানাল সুপ্রিম কোর্ট

দিন দর্পণ, কিশোরীদের যৌনতা সংক্রান্ত একটি মামলায় সম্প্রতি চাঞ্চল্যকর রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ২ মিনিটের আনন্দের পরিবর্তে যৌন ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা উচিত বলে জানিয়েছিল আদালত। হাইকোর্টের এই রায়ে তৈরি হয়েছিল বিতর্ক। এরপরেই সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল স্বতঃপ্রণোদিত মামলা। সেই মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে বিচারপতি অভয় এসা ওকা এবং…
-
SAHI IDGAH MOAQUE- শাহী ঈদগাহ মসজিদ চত্ত্বরকে শ্রীকৃষ্ণ জন্মভূমি ঘোষণার আর্জি খারিজ

দিন দর্পণ, মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল হিন্দুত্ববাদী সংগঠনগুলি। শাহি ইদগাহ মসজিদ স্থানটিকে কৃষ্ণ জন্মভূমি হিসাবে স্বীকৃতি দেওয়ার আবেদন গত অক্টোবর মাসে খারিজ করে দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল মামলা। হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত। মথুরার শাহি ইদগাহ…