ধোনির সঙ্গে ১৫ কোটির প্রতারণা


দিন দর্পণ,  বড় অঙ্কের প্রতারণায় জড়িয়ে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক এম এস ধোনি। মাহির ছোটবেলার বন্ধুরাই এই প্রতারণা করেছেন। ধোনির দুই ব্যবসায়িক সহযোগী মিহির দিবাকর ও সৌম্য বিশ্বাসের বিরুদ্ধে রাঁচির আদালতে ১৫ কোটি টাকা আর্থিক তছরুপের মামলা করেছেন প্রাক্তন অধিনায়ক।

২০১৭ সালে ধোনির নামে দেশের বিভিন্ন প্রান্তে ক্রিকেট অ্যাকাডেমি গড়ার উদ্যোগ নিয়েছিলেন দিবাকর ও সৌম্য। অ্যাকাডেমি গড়ার কথা বলে ধোনির থেকে ১৫ কোটি টাকার চেক নিয়ে সেটি ব্যাঙ্ক থেকে তুলেও নিয়েছিলেন তাঁরা।

এই কাজটি করার বিষয়ে তদারকি করছিল অর্ক স্পোর্টস নামে এক ইভেন্ট ম্যানেজমেন্ট। তারা অ্যাকাডেমিও গড়েনি, এমনকী লভ্যাংশও দেয়নি। তারপরেই অর্ক স্পোর্টসের কাছে ধোনি আইনি চিঠি পাঠালেও সেটি প্রত্যাখ্যান করে তারা। তাতেই আরও সন্দেহ দানা বাঁধে ধোনির।

মাহির আইনজীবী দয়ানন্দ সিং শুক্রবার আদালতে জানিয়েছেন, অর্ক স্পোর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষ থেকে আমরা প্রতারিত হয়েছি। আমাদের ১৫ কোটি টাকা তছরুপ করা হয়েছে।

অর্ক স্পোর্টসের হয়ে কাজ করছিলেন ওই মিহির ও সৌম্য। তাঁরাই ছোটবেলার বন্ধু মাহির। তাঁদের বিশ্বাস করেই ব্যবসায়িক শর্তে এগিয়েছিলেন ধোনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *