-
গঙ্গাসাগরে অমৃতস্নানে বিপুল জনজোয়ার

দিন দর্পণ, দক্ষিণ২৪পরগণাঃ প্রতিবছর এই মেলাকে ঘিরে মানুষের উদ্দীপনা থাকে প্রবল। উপস্থিত হন কয়েক হাজার মানুষ।যা একত্রিত হয়েই অনুষ্ঠিত হয় অন্য মহোৎসব।পৌষ সংক্রান্তির ভোর থেকেই গঙ্গাসাগরে মানুষের ঢল চোখে পড়ার মতো।গঙ্গাসাগরে পূণ্যার্থীরা হাজির হয়ে স্নান সারছেন এই বিশেষ দিনে।ফলে পূণ্যার্থীদের নিরাপত্তায় কড়া নজরদারি জারি করেছে প্রশাসন।গঙ্গাসাগরে যেমন চলছে পূণ্যাস্নানের পাশাপাশি মকর সংক্রান্তিতে কুম্ভ মেলায় অমৃত…
-
আবারও একবার তৃণমূল দলের প্রতিনিধি খুন

দিন দর্পণ, মালদাঃ আবারও মালদহে তৃণমূল দলের প্রতিনিধি খুন।মাত্র ১২দিন আগে মালদহে গুলিতে লাল সরকারের খুন হয়।এবার কালিয়াচকে গুলিবিদ্ধ হয়ে মারা যায় এক তৃণমূল কর্মী হাসা শেখ।এ ঘটনায় আহত হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ ও এসারউদ্দিন শেখ।রক্তাক্ত অবস্থায় আহত দুজনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কালিয়াচকের নয়া বস্তি এলাকায়…
-
মহাকুম্ভের জন্য স্পেশাল ট্রেন চালু করল রেল

দিন দর্পণ, কলকাতাঃ এই মহাকুম্ভের মহোৎসব ১২ বছরে একবার হওয়ায় ভক্তদের উন্মাদনা একেবারেই তুঙ্গে।দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এসে ভিড় করেছেন এই মহাকুম্ভের উৎসবে সামিল হতে।কিন্তু যারা এখনও মহাকুম্ভের উৎসবকে চাক্ষুস করেননি তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে।কুম্ভমেলা উপলক্ষে কলকাতা থেকে বিশেষ ট্রেন ছাড়া হবে।পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, মহাকুম্ভ যাত্রার…
-
মকর সংক্রান্তির আমেজে উদ্ধার ৭২কেজি গাঁজা

দিন দর্পণ, বর্ধমানঃ পৌষে মাসের মকর সংক্রান্তির আমেজে আবারও মাদক দ্রব্য উদ্ধার করলো বর্ধমান থানার পুলিশ।বিপুল পরিমাণে গাঁজা পাচার হচ্ছিল পূর্ব বর্ধমানের তালিত রেলওয়ের ক্রসিংয়ের সামনে থেকে।গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই জাল পাতা হয়েছিল।আর তাতেই বর্ধমান ও দেওয়ান দিঘি থানার যৌথ অভিযানে গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৭২ কেজি গাঁজা উদ্ধার হয়।ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার হয়েছেন…
-
প্রসুতি মৃত্যুতে বিষাক্ত স্যালাইনের সঙ্গে দায়ি অক্সিটোসিন

দিন দর্পণ, কলকাতাঃ মেদিনীপুরের হাসপাতালে বিষাক্ত স্যালাইনে অসুস্থ হওয়া তিন প্রসূতির অবস্থা এখনও সঙ্কটজনক।এই তিন প্রসুতি ছাড়াও আরও প্রসুতির রক্তে জমাট না বাঁধার কারণে অসুস্থ হতে দেখা যাচ্ছে।ঠিক মতো কাজ করছে না ফুসফুস-কিডনিও।১৮ বছরের কম বয়সি প্রসূতিদের মধ্যে ১৮ শতাংশ এবং প্রাপ্তবয়স্ক প্রসূতিদের মধ্যে ১২ শতাংশ কিডনি বিকল হয়ে মারা যাচ্ছেন।সুস্থ মা সুস্থ সন্তানের জন্ম…
-
মকর সংক্রান্তিতে রাজ্যবাসীকে শুভেচ্ছাবার্তা মমতা ও অভিষেকের

দিন দর্পণ, ১৪ জানুয়ারিঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণ, পৌষের শেষে আর মাঘের শুরুর দিনের শুভ সন্ধিক্ষণে ঘরে ঘরে পিঠে-পায়েসের সুঘ্রাণ চিনিয়ে দেয় বাংলার প্রাণ, বুঝিয়ে দেয় বাঙালির মন।মকর সংক্রান্তি বাঙালির কাছে এক আনন্দের উৎসব।এমন পবিত্র দিনে রাজ্যবাসীকে পিঠে-পায়েসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।তাঁদের সোশাল মিডিয়ার এক্স পোস্টে…
-
ভারতের মহাকুম্ভ মেলায় বিপুল জনজোয়ার

দিন দর্পণ, ১৩জানুয়ারিঃ বিশ্বের প্রাচীনতম ধর্মীয় উৎসব গুলির মধ্যে সবার উপরে স্থান এই মহাকুম্ভের।আজ থেকে প্রয়াগরাজে শুরু হয়ে গিয়েছে মহাকুম্ভ মেলা।আগামী ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা।এই উৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, বরং এটি ভারতের দীর্ঘ আধ্যাত্মিক ঐতিহ্যের এক চিরন্তন স্মারক।হাজার হাজার বছরের পুরনো এই মেলার বর্ণনা রয়েছে পুরাণে।২০২৫ সালের মহাকুম্ভ ঘিরে উত্তর প্রদেশের প্রয়াগরাজে সাজো…
-
ক্যালির্ফোনিয়ার দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ

দিন দর্পণ, ১৩ জানুয়ারিঃ ২০২৫ সালের জানুয়ারির ৭তারিখে ক্যালির্ফোনিয়ায় এক ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়।স্থানীয় প্রশাসন সূত্রে যানা যায়, এই দাবানলের আগুন গত ছয়দিন থেকে অনেক চেষ্টার পরেও নেভানো যায়নি।এই দাবানলের উৎস এখানো জানা সম্ভব হয়নি।এই আগুনে মৃত্যু হয়েছে ২৪ জনের কিন্তু এই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা।১৬ জন নিখোঁজ তাদের খোঁজার কাজ চলছে।১২ হাজারের বেশি…
-
এবার শীতেও ঘোরা সম্ভব কাশ্মীরের সোনমার্গ

দিন দর্পণ, কলকাতাঃ এবার শীতেও ঘোরা যাবে কাশ্মীরের সোনমার্গ।পর্যটকদের জন্য নয়া উদ্দ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।কাশ্মীরের গান্ডেরবাল জেলায় জোজিলা টানেল প্রকল্পের প্রথম ধাপ হিসেবে নির্মিত হচ্ছে জেড মোড় টানেল।যা সাধারণত শ্রীনগর ও সোনমার্গকে একত্রিত করবে পাশাপাশি সারাবছর যোগাযোগ স্থাপনে সহায়তা করবে।কাশ্মীরের এই নয়া টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তা নিয়ে সাজো সাজো রব উপত্যকাজুড়ে।এই টানেলটি মূলত…
-
নব নালন্দা স্কুলে কাঁচ ভেঙে পড়ে জখম তিন পড়ুয়া

দিন দর্পণ, কলকাতাঃ দক্ষিণ কলকাতার নামকরা স্কুলের সারির মধ্যে অন্যতন নব নালন্দা স্কুল।এই স্কুলেই সকালবেলা প্রার্থনা শুরুর সময় স্কুল ভবনের উপর থেকে কাঁচ ভেঙে পড়ে পড়ুয়াদের উপরে।জখম হয় নবম শ্রেণির দুই ছাত্র।যদিও অভিভাবকদের ও পড়ুয়াদের দাবি, জখম হয়েছে মোট তিন পড়ুয়া।তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।দুর্ঘটনার কারণে স্কুলে ঝামেলা শুরু হয়।স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে সরব…
