-
ট্রাম্প ট্যারিফের ধাক্কা, ছাঁটাই শুরু কাজ হারাবেন ২ লক্ষ স্বর্ণশিল্পী

দিন দর্পণ, নয়াদিল্লি: ২০৩৮ সালের মধ্যে ভারতের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার স্বপ্ন সত্যি হবে কি? ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করা নানাবিধ পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক আরোপ করার ফলে উৎসবের মরসুমের মুখে শ্রমিক-কর্মচারীদের জন্যে নতুন আরেক দুঃসংবাদ। রত্ন ও অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত ১ লক্ষ ৭৩ হাজার কারিগর কাজ হারিয়ে…
-
জুবিনদা তো আমাদের প্রাণ, উত্তর-পূর্বের রকস্টারের প্রয়াণে কাঁদছে অসম

দীপিকা অধিকারী, দিন দর্পণ জুবিন নামটাই আবেগের। ওঁর কন্ঠে ছিল আবেগ, প্রেম, ছিল বিদ্রোহ। প্রিয়া রে গানটা শুধু যে গান ছিল না আজও যুব সমাজ একবাক্যে মানে। কিছুদিন আগে ‘সাইয়ারা’ দেখে কেঁদে ভাসাচ্ছেন সকলে ছবি টিভি ক্যামেরা দেখিয়েছে। কিন্তু ২০০৮ সালে রিলিজ হওয়া প্রেমের ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিটার একটি গান হলভর্তি দর্শককে কাঁদিয়েছিল।…
-
ভোট চোরেদের সুরক্ষা দিচ্ছেন জ্ঞানেশ কুমার:রাহুল

দিন দর্পণ, নয়াদিল্লি: গণতন্ত্রের হত্যাকারীদের সুরক্ষা দিচ্ছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার! বৃহস্পতিবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। নিজের অবস্থান থেকে পিছু হটার প্রশ্নই নেই। উল্টে যত দিন যাচ্ছে ততই ‘ভোট চুরি’ ইস্যুতে সপাটে ব্যাট চালাচ্ছেন রাহুল। তিনি যে এভাবেই কমিশনকে এই ইস্যুতে নিশানা করে যাবেন, তা ফের একবার বুঝিয়ে দিলেন রাহুল।…
-
সেনার হাতে ১৫৬টি অত্যাধুনিক চপার তুলে দেবে হ্যাল

দিন দর্পণ, ১৭ সেপ্টেম্বর: নতুন করে সেজে উঠতে চলেছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালকা ওজনের চপার প্রচণ্ড। এই চপারের যুদ্ধক্ষমতা আরও বাড়ানোর দিকে নজর দিয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এই প্রকল্পে মোট ৬২ হাজার ৭০০ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। সংসদের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির তরফ থেকে অনুমোদন পাওয়ার পরে ২৮ মার্চ এই নির্দেশ…
-
দেশিয় প্রযুক্তিতে তৈরি হবে প্রতিরক্ষা সরঞ্জাম বিজয় দূর্গে বললেন মোদি

দিন দর্পণ, কলকাতা: সেনার পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দফতর কলকাতার বিজয় দুর্গে অর্থাৎ ফোর্ট উইলিয়াম সোমবার ১৬তম সম্মিলিত সেনা সম্মেলন (সিসিসি) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘অপারেশন সিন্দুরে’র পর এটিই প্রথম সম্মিলিত সেনা সম্মেলন। শেষ সম্মিলিত সেনা সম্মলেন অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে ভোপালে। সূত্রের খবর, সেনার আধুনিকীকরণ থেকে সংস্কারের কথা এদিন শোনা যায় মোদির মুখে। সঙ্গে…
-
এবার মোদির মা কে নিয়ে এআই ভিডিও বানালো কংগ্রেস!

দিন দর্পণ, ১২ সেপ্টেম্বর: ভোটের জন্য আর কত নিচে নামবে?’ দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছেন তাঁর মা! সোশ্যাল মিডিয়া জুড়ে এমনই এক ভিডিও দেখে হতবাক নেট নাগরিকেরা। সকলেই জানতে আগ্রহী দীর্ঘ ৩ বছর আগে যিনি পরলোক গমন করেছেন, তিনি কীভাবে ছেলের উদ্দেশে এমন ‘বিতর্কিত’ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন? আদতে এআই (AI) ব্যবহার করে করে এই আপত্তিকর ভিডিওটি…
-
বহু প্রতীক্ষিত চন্দ্রগ্রহণ দেখল বিশ্ব

দিন দর্পণ, ৯ সেপ্টেম্বর: বহু প্রতীক্ষিত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গেল রবিবার রাতে। এই বিরল মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করতে অপেক্ষায় ছিল গোটা বিশ্ব।দীর্ঘ সময় ধরে চাঁদের আকাশযাত্রা ঢাকল পৃথিবীর ছায়ায়, আর তখনই সামনে এল চাঁদের রক্তরূপ। চাঁদের এই অপরূপ পরিবর্তন দেখে আপ্লুত দুনিয়া। চন্দ্রগ্রহণ শুধু বিরল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগই নয়, পাশাপাশি বিজ্ঞানকে সহজ ভাষায় ব্যাখ্যা…
-
‘বিড়ি-বিহার’ বিতর্কেপদত্যাগ কংগ্রেস নেতার

দিন দর্পণ, তিরুবনন্তপুরম কেরল প্রদেশ কংগ্রেস কমিটির সোশ্যাল মিডিয়া প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন ভি টি বলরাম। কংগ্রেসের সরকারি এক্স হ্যান্ডল থেকে ‘বিড়ি-বিহার’ নিয়ে করা একটি বিতর্কিত পোস্ট ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েই তিনি সরে দাঁড়ালেন। প্রসঙ্গত, কংগ্রেসের কেরল শাখার এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছিল, ‘বিড়ি এবং বিহারের শুরু ‘ব’ থেকে। এখন আর পাপ…
-
রোপওয়ে চাপা পড়ে গুজরাটে নিহত ৬

দিন দর্পণ, গুজরাট: গুজরাটের পঞ্চমহল জেলার পাভাগড়ে ভয়াবহ দুর্ঘটনা। আচমকাই ছিঁড়ে পড়ল মালবোঝাইকারী একটি রোপওয়ে। শনিবার দুপুরে এই দুর্ঘটনাটিতে রোপওয়ে চাপা পড়ে নিহত হয়েছেন ৬ জন। গোধরা-পঞ্চমহলের রেঞ্জের এক পুলিশ কর্তা জানিয়েছেন, ছিঁড়ে পড়া রোপওয়েটি নির্মাণকাজের জন্য পণ্যবাহী রোপওয়ে হিসাবে ব্যবহার করা হত। ওই মন্দিরটি ভূপৃষ্ঠ থেকে ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত হওয়ায়, সেখানে পুণ্যার্থীদের জন্যও…
-
‘দিদিকে বলো’ অনুকরণ বিজেপি শাসিত রাজস্থানে

দিন দর্পণ, জয়পুর: পশ্চিমবঙ্গ সরকারের একগুচ্ছ প্রকল্পে কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছেন। বাংলার ‘কন্যাশ্রী’ প্রকল্প বিশ্বমঞ্চে সমাদৃত হয়েছে। এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘দিদিকে বলো’ প্রকল্পের অনুকরণে বিজেপি শাসিত রাজস্থানে চালু হচ্ছে একটি জনসংযোগ কর্মসূচি। বাংলার বিভিন্ন প্রকল্প ও ইস্যু নিয়ে বিজেপি নিয়মিত নিশানা করে থাকে তৃণমূল সরকারকে। কিন্তু সেগুলির পুরোটাই যে রাজনৈতিক…