-
পয়লা নভেম্বর থেকেই ধান কেনা শুরু করছে রাজ্য

দিন দর্পণ, কলকাতা: নতুন খরিফ মরশুমের শুরুতেই রাজ্যের চাষিদের জন্য সুখবর খাদ্য দফতরের। ১ নভেম্বর থেকেই চাষিরা তাঁদের উৎপাদিত ধান সরকারের কাছে বিক্রি করতে পারবেন। এর পাশাপাশি খাদ্য দফতরের তরফ থেকে এও জানানো হয়েছে, সরকারি ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করলে চাষিরা সর্বোচ্চ তিনটি কাজের দিনের মধ্যে ধানের দাম পেয়ে যাবেন। আর সেই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক…
-
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন খগেন মুর্মু

দিন দর্পণ, শিলিগুড়ি: শিলিগুড়ির বেসরকারি হাসপাতাল থেকে বাড়ির পথে রওনা দিলেন খগেন মুর্মু। বিজেপি সূত্রে খবর, শনিবার খগেন মুর্মুকে নিয়ে যাওয়া হয়েছে মালদায় তাঁর নিজের বাড়িতে। পরবর্তী চিকিৎসার জন্য আগামী সপ্তাহে তাঁকে নিয়ে যাওয়া হবে দিল্লি এইমসে।৫ অক্টোবর প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গ। ৬ অক্টোবর বন্যা বিপর্যস্ত মানুষের খোঁজখবর নিতে নাগরাকাটায় গিয়েছিলেন উত্তর মালদার বিজেপি…
-
জাল জন্ম-মৃত্যুর শংসাপত্র তৈরির হদিশ

দিন দর্পণ, শিলিগুড়ি: জাল জন্ম ও মৃত্যুর শংসাপত্র তৈরি হচ্ছিল হাসপাতালেই! অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এবার পুলিশের জালে হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর। ধৃতের নাম পার্থ সাহা। এর আগে গ্রেফতার করা হয়েছিল নবজিৎ গুহ নিয়োগী অন্য একজনকে। চাঞ্চল্যকর এই ঘটনা উত্তরবঙ্গের শিলিগুড়িতে। ঘটনায় আর কারা জড়িয়ে? চক্রের জল কত দূর ছড়িয়ে? সেই বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা…
-
ভাইয়ের কপালে মঙ্গলফোঁটা দিল বোনেরা দূরে থাকা বোনেরা দিল ‘অনলাইন ভাইফোঁটা’

কল্যাণ অধিকারী, দিন দর্পণ গ্রামগঞ্জ থেকে শহর আনন্দের রেশ ছিল ভাই বোনেদের। কালীপুজো শেষ হতেই বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। এই দিনটায় ভাইয়ের কপালে যত্ন করে ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘ জীবন আর সুখ-সমৃদ্ধির জন্য এক গভীর প্রার্থনা করেন বোনেরা। কাছে থাকুক বা দূরে এই দিনটা ভাই-বোনের। সময়ের স্রোতের সঙ্গে জীবনে এগিয়ে যায়। শিক্ষা হোক বা কর্মসূত্রে অনেক…
-
পহেলগাঁও হামলায় নিহত বিতানের মা-বাবাকে কালীপুজোর প্রসাদ পাঠালেন মমতা

দিন দর্পণ কলকাতা: প্রত্যেক বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে ধুম-ধামের সঙ্গে কালীপুজো হয়। প্রচুর মানুষের সমাগম হয়। গতকাল অর্থাৎ সোমবারও তার অন্যথা হয়নি। পুজো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ মঙ্গলবার প্রস্তুতি শুরু হয়েছে কালীর নিরঞ্জনের। এর মধ্যেই একটু সময় বের করে পহেলগাঁও-কাণ্ডে নিহত বিতান অধিকারীর বাবা-মাকে প্রসাদ পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত, সোমবার মুখ্যমন্ত্রীর…
-
দীপাবলির আগে স্বদেশের পথে ১২ জন বাংলাদেশি নাবিক

কল্যাণ অধিকারী, দিন দর্পণ দীপাবলির আগে পেট্রাপোল সীমান্ত দিয়ে ঘরে ফিরে গেলেন গঙ্গাসাগরে ডুবে যাওয়া বাংলাদেশি জাহাজের ১২ জন নাবিক। দেশে ফিরে যাওয়ার আগে, আটকে পড়া বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য এবং জিবিডিএ-র ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নির্দেশে তাঁদের সঙ্গে দেখে করেন। শুভেচ্ছা…
-
হেমন্তে ঝড় তুলেছে ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’২৪ ঘন্টায় ৫০ হাজার আবেদন, দাবি শাসকদলের

কল্যাণ অধিকারী, দিন দর্পণ মিষ্টি রোদের হেমন্তের বিকাল, মাঠে মাঠে সোনার ফসল। বইছে হালকা শীতল বাতাস। এমন একটি সময় ডিজিটাল দুনিয়ায় ঝড় তুলে দিয়েছেন তৃণমূলের সেনাপতি। ২৪ ঘণ্টা হয়েছে ( খবর লেখা পর্যন্ত) চালু করেছেন তৃণমূলের নতুন কর্মসূচি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’। তাতে নাম লেখাতে যুব সমাজে ঝড় বইয়ে দিয়েছেন, তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক…
-
বাতিল চেক দিয়ে অভিনব প্রতারণা, অ্যাকাউন্ট থেকে গায়েব ১ লক্ষ ৮৬ হাজার টাকা

কল্যাণ অধিকারী দিন দর্পণ বাতিল চেক দিয়েই অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা সরিয়ে অভিনব প্রতারণা সারল প্রতারক। এমনই অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে বাগনান থানা এলাকায়। এই ঘটনায় বাগনান থানার পুলিশ ৫ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত । জানা গিয়েছে, লোন ভেরিফিকেশনের নাম করে চেক চেয়ে নিয়ে…
-
বড় মহাকাল মন্দির হবে শিলিগুড়িতে শৈলশহরে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কল্যাণ অধিকারী, দিন দর্পণ উত্তরবঙ্গে বড় চমক! শিলিগুড়িতে গড়ে উঠবে বড় মহাকাল মন্দির। বৃহস্পতিবার শৈলশহরে দাঁড়িয়ে এমনই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে। এর আগে পূর্ব মেদিনীপুরের দিঘায় জগন্নাথ মন্দির গড়েছেন তিনি। এবার দার্জিলিং-এর ম্যালের মহাকাল মন্দিরের মতো সমতল শিলিগুড়িতে নতুন একটি মহাকাল মন্দির গড়তে চান তিনি। এমনটা ঘোষণা হতেই…
-
একটা পয়সা কারোর থেকে পাইনি ত্রাণ-সাহায্য একাই সামলাচ্ছে রাজ্য:মমতা

কল্যাণ অধিকারী, দিন দর্পণ দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের দার্জিলিংয়ের ৯টি ব্লক এবং ৪টি মহকুমা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা পয়সাও কারোর থেকে পাইনি, তবুও রাজ্য সরকারের তরফ থেকে এত কিছু করা হয়েছে। বুধবার দার্জিলিংয়ে জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ১৩০০-রও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে যুক্ত…