Category: বঙ্গদর্পন

  • গ্রামীণ উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ফলাফল পর্যালোচনা সভা

    গ্রামীণ উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ফলাফল পর্যালোচনা সভা

    দীপিকা অধিকারী, দিন দর্পণ গ্রামীণ উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ফলাফল পর্যালোচনা অনুষ্ঠিত হল। দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরের জয় হিন্দ অডিটোরিয়ামে এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার, জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা-সহ বহু পদাধিকারিক।

  • ভয়াবহ ভাঙন ব্রাহ্মণগ্রামে ভিটে বাড়ি হারানোর আশঙ্কায় ২০০ পরিবার

    ভয়াবহ ভাঙন ব্রাহ্মণগ্রামে ভিটে বাড়ি হারানোর আশঙ্কায় ২০০ পরিবার

    মইদুল ইসলাম, দিন দর্পণসামশেরগঞ্জ, লালগোলার পর এবার ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে মুর্শিদাবাদের ফরাক্কার নয়নসুখ পঞ্চায়েতের অন্তর্গত ব্রাহ্মণগ্রাম। গত মঙ্গলবার বিকেল নাগাদ এলাকায় গঙ্গাভাঙন শুরু হতে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, ™াথরের বাঁধ-সহ অন্তত ১০০ মিটার জমি গঙ্গাগর্ভে তলিয়ে গিয়েছে।২০-২৫ বছর আগে গঙ্গা ভাঙন রোধে স্থায়ী সমাধানে কাজ করেছিল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। এরপর…

  • সারদা তাজপুর হাই মাদ্রাসায় জাতীয় শিক্ষা দিবস উদযাপন

    সারদা তাজপুর হাই মাদ্রাসায় জাতীয় শিক্ষা দিবস উদযাপন

    দিন দর্পণ, উলুবেড়িয়া ১১ নভেম্বর দেশের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের জন্মদিন উপলক্ষে হাওড়া জেলার আমতা সারদা তাজপুর হাই মাদ্রাসায় জাতীয় শিক্ষা দিবস উদযাপন অনুষ্ঠিত হল। প্রথমে কুরআন শরীফ পাঠের মাধ্যমে এর সূচনা হয়। মাওলানা আজাদের দেশের প্রতি অবদান সম্পর্কে মাদ্রাসার দুই ছাত্র বক্তব্য রাখেন। এদিন জাতীয় শিক্ষা দিবসের গুরুত্ব মাওলানা আবুল কালাম আজাদের…

  • রিচার নামে নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

    রিচার নামে নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

    কল্যাণ অধিকারী, দিন দর্পণ বিশ্বজয়ী রিচা ঘোষকে সম্বর্ধনা জানিয়েছে সিএবি। সোনার মেয়ের হাতে সোনার ব্যাট-বল তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাজ্য পুলিশের ডিএসপি (DSP) পদে নিয়োগপত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী। দেওয়া হয়েছে ‘বঙ্গভূষণ’ সম্মান। রিচার গলায় সোনার হার পরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার রিচার নামে ক্রিকেট স্টেডিয়াম গড়ার ঘোষণা করলেন তিনি। সোমবার উত্তরবঙ্গে পৌঁছান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আপনাদের…

  • লাইনে পড়ে দেহ, উপর দিয়ে চলে গেল পরপর ট্রেন!

    লাইনে পড়ে দেহ, উপর দিয়ে চলে গেল পরপর ট্রেন!

    কল্যাণ অধিকারী, দিন দর্পণ ডোমজুড় স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত মহিলার দেহ তুলতে গড়িমসী রেলের, দেহ নিয়ে যাওয়ার জন্য টাকা দিতে হবে মৃতের পরিবারকেই এমনটাই গুরুতর অভিযোগ উঠেছে। যদিও মৃতদেহ কে তুলবে, জিআরপি নাকি রেলপুলিশ? সেই নিয়ে টানাপোড়েন চলে। এই টানাপোড়েনের কারণে দেহ পরে রইলো তিন ঘন্টারও বেশী সময়। আর মৃতদেহের উপর দিয়ে চলে যেতে থাকল…

  • দুই স্ত্রীর নাম নেই ২০০২ সালের লিস্টে স্ত্রীদের হারানোর ভয়ে আত্মহত্যা বৃদ্ধের

    দুই স্ত্রীর নাম নেই ২০০২ সালের লিস্টে স্ত্রীদের হারানোর ভয়ে আত্মহত্যা বৃদ্ধের

    জলপাইগুড়ি দিন দর্পণ: নিজের নাম থাকলেও ২০০২ ভোটার তালিকায় নাম নেই দুই স্ত্রীর।এতদিনের সঙ্গিনীদের হারাত হবে? এই দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন ষাটোর্ধ্ব নরেন্দ্রনাথ রায়। তাঁকে বোঝাতে স্বয়ং পঞ্চায়েত প্রধান। কিন্তু কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারেননি। শুক্রবার বাড়ি থেকে কিছুটা দূরে ঝুলন্ত দেহ উদ্ধার হল নরেন্দ্রনাথের। ঘটনায় শোকের ছায়া জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার। স্থানীয়…

  • সমুদ্র গিলছে সাগরতট! ভাঙনে শঙ্কায় কপিলমুনি মন্দির দায়িত্ব নিয়েই গঙ্গাসাগরে নতুন জেলাশাসক

    সমুদ্র গিলছে সাগরতট! ভাঙনে শঙ্কায় কপিলমুনি মন্দির দায়িত্ব নিয়েই গঙ্গাসাগরে নতুন জেলাশাসক

    দীপিকা অধিকারী, দিন দর্পণ বছর ঘুরলেই গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগরে পুণ্য স্নান করতে লক্ষ-লক্ষ মানুষের ভিড়ে জমে উঠবে সাগরতট। তারপর কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে ফিরে যাবেন গন্তব্যে। সেইমতন পুণ্যার্থীদের সুরক্ষার্থে একাধিক ব্যবস্থা গ্রহন করে প্রশাসন। কিন্তু এখন ভয়াবহ এক পরিস্থিতির শিকার পুণ্যতীর্থ গঙ্গাসাগর। সমুদ্র ক্রমেই গিলে নিচ্ছে সাগরের তীর্থভূমিকে। তাই দায়িত্ব নিয়েই গঙ্গাসাগরে পৌঁছে গেলেন…

  • বিষাক্ত জলের গ্রাম এখন জেলার শুদ্ধ পানীয়জলের ঠিকানা

    বিষাক্ত জলের গ্রাম এখন জেলার শুদ্ধ পানীয়জলের ঠিকানা

    দিন দর্পণ সিউরি: একসময় যাদের বাড়িতে জল মানেই লালচে দাগ, ধাতব স্বাদ আর পেটের ব্যথা— আজ তারা গর্ব করে বলছে, “আমাদের গ্রামে এখন নিজস্ব পানীয়জল আছে।” একটা নীল রঙের কল খুলতেই স্বচ্ছ জলের ধারা। ব্যাগ কাঁধে নিয়ে বারো বছরের উমা সাহা প্লাস্টিকের বোতলে সেই জলই ভরছে। আশপাশে ছোটরাও সবাই স্কুলে যাওয়ার আগে একই কাজ করছে।…

  • আজ রাতেই ১২ রাজ্যে এসআইআর ঘোষণা নির্বাচন কমিশনের

    আজ রাতেই ১২ রাজ্যে এসআইআর ঘোষণা নির্বাচন কমিশনের

    কল্যাণ অধিকারী, দিন দর্পণ জল্পনা-কল্পনার অবসান! পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা করে দিল নির্বাচন কমিশন।দ্বিতীয় পর্বে সমীক্ষা শুরু হচ্ছে আজ মঙ্গলবার ২৮ অক্টোবর। এই দ্বিতীয় পর্বে বাংলা-সহ থাকছে ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা এসআইআর কাজ শুরু হচ্ছে বলে সোমবার বিকালে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

  • হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত স্বাস্থ্য বৈঠক নবান্নে একাধিক বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর

    হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত স্বাস্থ্য বৈঠক নবান্নে একাধিক বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর

    কল্যাণ অধিকারী, দিন দর্পণ স্বাস্থ্য সংক্রান্ত একাধিক বিষয়ের উপর নজরদারি বাড়াতে শনিবার উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল নবান্নে। সম্প্রতি উলুবেড়িয়ায় মহিলা চিকিৎসককে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগে উঠেছিল। তারপর এসএসকেএম হাতসপাতালের ট্রমা কেয়ারের শৌচাগারে নাবালিকাকে ‘যৌন হেনস্থা’ করার অভিযোগ ওঠে। আরজিকর হাসপাতাল কান্ডের পর আবারও রাজ্যের দু’দুটি হাসপাতালে একাধিক অভিযোগ উঠতেই, বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে…