খেলার মাঠের লড়াই শেষ, জীবন যুদ্ধে লড়ছেন মাইকেল ক্লার্ক


দিন দর্পণ: ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ক্লার্ক। বুধবার নিজের  শরীরের অবস্থার  আপডেট দিয়েছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান ক্রিকেট্রার মাইকেল ক্লার্ক। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতালে চেম্বার থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্লার্ক নিজের বার্তায় লিখেছেন, ‘‘ত্বকের ক্যানসার খুবই জ্বলন্ত একটা সমস্যা। বিশেষ করে অস্ট্রেলিয়াতে। আজ নাক থেকে ত্বকের ক্যানসারের একটা সমস্যা কমানো হল। সবাইকে অনুরোধ, নিজের ত্বকের পরীক্ষা করান। আমার ক্ষেত্রে অনেক সাবধনতা অবলম্বন করতে হয়েছে। নিয়মিত পরীক্ষা করলে সমস্যা ধরা পড়ে।,

২০০৬ সালে ক্লার্কের প্রথম এই রোগ ধরা পড়েছিল। তার পর থেকে প্রায় ১২ বার ক্যানসার অপসারণ করা হয়েছে। ২০২৪ সালে ক্লার্কের বুকে অস্ত্রোপচার হয়। এর আগে ২০১৯ সালে ক্লার্কের শরীরে তিনটি নন-মেলানোমা ক্ষত ধরা পড়ে। তখনও তিনি মানুষকে রোদের থেকে সাবধানতা ও ত্বকের যত্ন নেওয়ার বার্তা দিয়েছিলেন।২০২৩ সালে কপাল এবং মুখ থেকে ক্যানসার অপসারণ করা হয়।

সেই সময় ক্লার্ক বার্তা দিয়েছিলেন,  ‘আরও একটা দিন, আরও একবার আমার মুখ থেকে ক্যানসার সরিয়ে দেওয়া হল। যুবসমাজকে বলছি, রোদের থেকে সাবধানে থাকো।’

ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে ক্রিকেট মাঠে একাধিক উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন  সিরিজের একটি ম্যাচে পিঙ্ক টেস্ট হয়। ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ২০২৩ সালে ক্লার্ক অস্ট্রেলিয়ান স্কিন ক্যানসার ফাউন্ডেশনের সঙ্গে কাজ শুরু করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *