দিন দর্পণ, 18 জুলাইঃ কসবা কাণ্ড নিয়ে সরব হলেন তিনি। আরজি কর কাণ্ডের কথা উল্লেখ করে পশ্চিমবঙ্গের হাসপাতালে মহিলারা সুরক্ষিত নয়, সে কথাও শোনা গেল তাঁর কন্ঠে। কিন্তু বিজেপি শাসিত ভিন রাজ্যে যেভাবে বাঙ্গালীদের হেনস্থা হতে হচ্ছে তা নিয়ে একটি শধ উল্লেখ করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দুর্গাপুরের জনসভা থেকে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেন নরেন্দ্র মোদি। রাজ্যে শাসক দলের ক্ষমতায় থাকা তৃণমূলকে সরানোর ডাক দিয়ে নরেন্দ্র মোদি বলেন বাংলার হৃত গৌরব ফেরাবে বিজেপি। বিকশিত বাংলা মোদির গ্যারান্টি। বাংলার শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি চাকরি হারাদের বিষয়টি সামনে রেখে নরেন্দ্র মোদির অভিযোগ শিক্ষা ব্যবস্থা বরবাদ করেছে তৃণমূল। বক্তব্যের প্রথম থেকে বারে বারে বাংলা ভাষায় নানা মন্তব্য করতে শোনা যায় প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, বাংলায় নারী নির্যাতন চলছে আরজি করের অপরাধীদের পাশে তৃণমূল। অপরাধীদের বারবার বাঁচানো হচ্ছে। চাকরি বাতিলে বহু পরিবার ক্ষতি গ্রস্ত হয়েছে। বাংলায় সিন্ডিকেট রাজ লগ্নি পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে তোলা চাওয়া হচ্ছে। অনেক ব্যবসায়ী বাংলা ছেড়ে পালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি দাবি করেন তৃণমূল যাবে তারপর বাংলায় আসল পরিবর্তন আসবে। বিজেপি ক্ষমতায় এলে শিল্পে বাংলা উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করবে বলে নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দেন। দুর্গাপুরের জনসভা থেকে জয় শ্রী রামের বদলে বাংলায় মোদির মুখে শোনা যায় জয় মা কালী জয় মা দূর্গা। শ্যামাপ্রসাদ বাংলার উন্নয়নে প্রথম কান্ডারী বলে প্রধানমন্ত্রী বলেন, সমৃদ্ধ পশ্চিমবঙ্গ চায় বিজেপি পশ্চিমবঙ্গের মাটি প্রেরণায় ভরা। তিনি ৫ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্পের সূচনা করেছেন বাংলা শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় মাটি বাংলা বদল চাইছে বাংলা বিকাশ চাইছে বাংলা উন্নয়ন চায়। বাংলা থেকেই বিজেপির জন্ম বলে মোদি এদিন বলেন, বাংলায় ছোট ছোট ইস্যুতে অশান্তি হয়। বাংলার পুলিশ একতরফা সিদ্ধান্ত নেয়। বাংলার হাসপাতাল মহিলাদের জন্য সুরক্ষিত নয়, আর জিকরের নাম না করে এক ডাক্তারি পড়ুয়া ছাত্রীর মৃত্যুর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়। শিক্ষা ব্যবস্থার দিকে আঙুল তুলে নরেন্দ্র মোদি বলেন, বাংলার একাধিক স্কুল শিক্ষকের অভাবে ধুঁকছে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাকে বরবাদ করেছে তৃণমূল। বাংলা থেকে তৃণমূল যাবেই এই দাবি তুলে প্রধানমন্ত্রী বক্তব্য দেশের যে সকল রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে উন্নয়ন হচ্ছে। বাংলার মানুষ একবার বিজেপিকে সুযোগ দিন। শুক্রবার দুর্গাপুরের জনসভা থেকে জনগণের প্রতি আবেদন নরেন্দ্র মোদির। এভাবেই শুক্রবার তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এদিন প্রধানমন্ত্রীর মুখে একবারও বলতে শোনা যায়নি বাংলার মানুষের বকেয়া থাকা আবাস প্রকল্পের টাকা, ১০০ দিনের কাজের টাকা দেওয়া হবে কিনা। নরেন্দ্র মোদির জনসভা শেষ হতেই মিথ্যাচার বলে প্রতিবাদে সরভন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তিনি বলেন, আবার প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র সেই টাকা দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারাদেশে যখন বেকারত্বের গড় বাড়ছে তিনি সেই সময় আসছেন পশ্চিমবঙ্গে সমালোচনা করতে। কসবা কান্ড নিয়ে কুনাল ঘোষ বলেন ২৪ ঘন্টার মধ্যে পুলিশ গ্রেফতার করেছে। সেখানে উত্তরপ্রদেশে পুলিশ ছাত্রীকে ধর্ষণ করছে। বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র অথচ সমৃদ্ধ পশ্চিমবঙ্গ বিজেপি চাই বলে মিথ্যে স্বপ্ন শুক্রবার দেখিয়ে গেলেন নরেন্দ্র মোদি রাজ্যবাসীকে। কুনাল ঘোষ দাবি করেন আগাগোড়া মিথ্যাচার করে গেলেন বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে ‘নীরব’ মোদি
