উত্তরাখন্ডে হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু ৫ পর্যটকের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর


দিন দর্পণ, ৮মে, উত্তরাখন্ডঃ যাত্রীসমেত হেলিকপ্টার ভেঙে পড়ল উত্তরাখন্ডের উত্তরকাশীতে।মৃত্যু হয়েছে পাঁচ জনের, গুরুতর আহত দু’জন।বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।হতাহতের প্রতেক্যেই পর্যটক বলে জানা গিয়েছে।ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।  

জানা গিয়েছে, এদিন সকালে হেলিকপ্টারটি দেরাদুন থেকে গঙ্গোত্রীর উদ্দেশ্যে যাচ্ছিল কপ্টারটি।ভিতরে মোট ছ’জন যাত্রী ছিলেন।কিছু দূর যাওয়ার পরই উত্তরকাশী জেলায় কপ্টারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে।খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও।

কপ্টার ভেঙে পড়ার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ, সেনা এবং বির্যযয় মোকাবিলা বাহিনী।যায় ‘কুইক রেসপন্স টিম’-ও।বিমানে থাকা যাত্রীদের উদ্ধার করে oুত হাসপাতালে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।সেখানেই কর্মরত চিকিৎসকেরা বিমানে থাকা সাত জনের মধ্যে পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করেন।দু’জনের চিকিৎসা চলছে।

তবে কী কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়, গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা।তবে দুর্ঘটনাটির পরই শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী ধামি।তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা।মৃতদের আত্মার শান্তি কামনা করি।আমি আধিকারিকদের সঙ্গে যোগাযোগে রয়েছি।গোটা পরিস্থিতির দিকে নজর রয়েছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *