মুর্শিদাবাদ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


দিন দর্পণ, ৫মে, হাওড়াঃসপ্তাহের শুরুতে মুর্শিদাবাদ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার বেলায় ডুমুরজলা থেকে হেলিকপ্টারে রওনা দেন তিনি।এইদিন দুপুরে বহরমপুরে পৌঁছান মুখ্যমন্ত্রী।হেলিকপ্টারে ওঠার আগে তিনি জানান, মুর্শিদাবাদে গিয়ে হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে তিনি কথা বলবেন।কেউ ক্ষতিপূরণের টাকা না-নিলে তাঁর কিছু করার নেই।ওয়াকফ ইস্যুতে মুর্শিদাবাদে অশান্তির ঘটনার মধ্যেই সেখানে গেছিল জাতীয় মানবাধিকার কমিশন, মহিলা কমিশনের প্রতিনিধি দল।রাজ্যপাল সিভি আনন্দ বোসও মুর্শিদাবাদ সফর করে এসেছেন।কিন্তু, মুখ্যমন্ত্রী তখন যায়নি।বরং তিনি জানিয়েছিলেন ঠিক সময়ে যাবেন।

সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগেই চাইলে মুর্শিদাবাদ যেতে পারতাম।কিন্তু এসব জায়গায় শান্তি ফেরার পরই যাওয়া উচিত।যতক্ষণ না পর্যন্ত শান্তি পুনরায় প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ না যাওয়াই ভাল বলে মনে করি।’’মমতা জানান, মুর্শিদাবাদের পরিস্থিতি অনেক আগেই শান্ত-স্বাভাবিক হয়ে গেছে।কিন্তু মাঝে দিঘার জগন্নাথ ধামের অনুষ্ঠান থাকায় জেলা সফর সম্ভব হয়নি। মমতা বলেন, ‘‘আমি এখন বহরমপুরে যাচ্ছি।সেখানে একটা প্রশাসনিক বৈঠক হবে।সেখান থেকে কাল ধুলিয়ানে যাব।আমি জানি, ওখান থেকে সকলকে নিয়ে চলে এসেছে।সে নিক।যাঁরা আছেন, আমি তাঁদের সঙ্গেই কথা বলব।তাঁদের কথা শুনব।বাড়ি করে দেব।যাঁদের দোকান ভেঙেছে, তাঁদের সাহায্য করব।’’ধুলিয়ান থেকে সুতি হয়ে বুধবার কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *