ফের বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে রাজ্যের সাত জেলায়


দিন দর্পণ, ৩মে, কলকাতাঃরাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল  আলিপুর আবহাওয়া দফতর।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস।শনিবারও কলকাতা সহ রাজ্যের সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ঝড় হতে পারে।এই সাত জেলার দু’এক জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে।সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

সারা সপ্তাহ ধরেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলতে পারে।তবে রবিবার কলকাতা-সহ কয়েকটি জেলায় আলাদা করে আর সতর্কতা নেই।সতর্কতা জারি করা হয়েছে আবার সোমবার থেকে।মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে।আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টির সতর্কতা রয়েছে।সঙ্গে হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে।দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।দার্জিলিং থেকে সমতলের মালদহ পর্যন্ত সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে।তাপমাত্রা উত্তরবঙ্গেও আপাতত একই রকম থাকছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *