দিন দর্পণ, ২মে, কলকাতাঃ কলকাতায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা।তপসিয়া এলাকার এক আর্বজনার স্তূপে মিলল এক সদ্যজাতের দেহ।এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়ে পড়েছে এলাকায়।তপসিয়ার কাছে রায়চরণ পাল লেনের নির্দিষ্ট একটা জায়গায় দীর্ঘদিন থেকেই আবর্জনা ফেলা হয়।শুক্রবার সকালে একটি বালতি ওই আবর্জনার স্তূপে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।তাতেই সন্দেহ হয় এলাকার বসিন্দাদের।তারপরই তারা কাছে গিয়ে বালতিটি দেখতেই হতবাক হয়ে যান।দেখেন বালতির মধ্যে এক সদ্যজাত শিশুর দেখ পড়ে।চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।তপসিয়া থানার পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়।এরপরই ঘটনার নেপথ্যে কে বা কারা, তা জানত শুরু হয় তদন্ত।এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ এক যুগলের কথা জানিয়েছে পুলিশকে।জানা গেছে, বাইকে করে এসে ওই দু’জন একটি বালতি নামিয়ে যায় আবর্জনার স্তূপে।সন্দেহ, শিশুটি হয়তো তাদেরই হবে।ঘটনার নেপথ্যে কে বা কারা, তা জানতে শুরু হয়েছে তদন্ত।এলাকার বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।যে যুগলের কথা পুলিশ জানতে পেরেছে তাঁদের খোঁজ ইতিমধ্যে শুরু হয়েছে।এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।ওই যুগল কোথা থেকে এসেছিল, কোন দিকে গেছে, সব জানার চেষ্টায় পুলিশ।স্থানীয় কোনও হাসপাতাল এই কাণ্ডের সঙ্গে জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
