দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


দিন দর্পণ, ৩০এপ্রিল, দিঘাঃ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার সকাল থেকে শুরু হয় যজ্ঞ।তৈরি করা হয়েছে যজ্ঞকুন্ড এবং কুম্ভকুন্ড।বুধবার সকাল থেকে মন্দিরের বদ্ধ দরজার ভিতরে জগন্নাথের বিগ্রহের প্রাণ প্রতিষ্টার কাজ শুরু করেন পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়েত রাজেশ দ্বৈতাপতির নেতৃত্বে পুরোহিতেরা।তাঁদের সাথে রয়েছেন ইসকনের কর্মকর্তা তথা দিঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমণ দাসও।

মন্দির সূত্রে খবর, বুধবার সকালে প্রথমে নিমকাঠের তৈরি জগন্নাথ মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হয়।বেলা সাড়ে ১২টা নাগাদ জগন্নাথ দেবের পাথরের বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার কাজ শুরু হয়।তারই সঙ্গে রাধাকৃষ্ণের পাথরের মূর্তিতেও প্রাণপ্রতিষ্ঠা করা হচ্ছে।রীতি অনুযায়ী এই সময়ে প্রথমে ভগবানকে সোনা, রুপো ও তামার তার দিয়ে বেঁধে সেই তারকে প্রধান পুরোহিতের কোমড়ে বাঁধা হবে।এরপর ঘট স্থাপন, কুণ্ড ও অবশেষে প্রতিবিম্ব তৈরি করা হয়।

এদিন রাধারমণ দাস জানান, পুরীর নিয়মানুসারে প্রাণপ্রতিষ্ঠার পর জগন্নাথের স্নান এবং বস্ত্র পরিধান সারা হয়।জগন্নাথ দেবের উদ্দেশে ৫৬ রকমের ভোগ নিবেদন করা হয়।তারপরই দুপুর তিনটের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দ্বারোদঘাটন করেন।তিনি বলেন, সমুদ্রের জন্য পর্যটকরা দিঘা আসেন, এবার তার সঙ্গে জুড়ে গেল জগন্নাথের মন্দিরও।ফলে দিঘা আধ্যাত্মিকতা আর প্রাকৃতিক সৌন্দর্যের এক মিলনক্ষেত্রে পরিণত হল।যা আগামী দিনে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *