ভারতে ব্যান ১৬টি পাক ইউটিউব চ্যানেল


দিন দর্পণ, ২৮এপ্রিল, নয়াদিল্লিঃ পহেলগাঁও-তে পর্যটকদের উপর হামলার পর একের পর এক কড়া ব্যবস্থা নিয়েছে কেন্দ্র।এবার আরও বড়ো এক পদক্ষেপ নিলো কেন্দ্র।পাকিস্তানের একাধিক ইউটিউব চ্যানেল ব্যান করল ভারত।এ দেশে থেকে পাকিস্তানের কোনও সংবাদমাধ্যমের চ্যানেল দেখা যাবে না।পাকিস্তানের ব্যান ইউটিউব চ্যানেল গুলি হলো, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ, সুনো নিউজ।এগুলি ছাড়াও রয়েছে ইরশাদ ভাট্টি, আজমা শিরাজি, উমার চিমা এবং মুনিব ফারুকির ইউটিউব চ্যানেল সহ আরও কয়েকটি চ্যানেল নিষিদ্ধ করেছে সরকার।কেন্দ্রের মূলত অভিযোগ, পহেলগাঁও হামলার পর পাকিস্তান ইউটিউব চ্যানেলগুলিতে ভারত ও ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক, বিভ্রান্তিকর এবং অপপ্রচার করা হচ্ছিল।স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পরামর্শ করেই এই চ্যানেলগুলি নিষিদ্ধ করা হয়েছে।

গত মঙ্গলবার ২২এপ্রিল পহেলগাঁও-তে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা।সেই গুলিতে নিহত হন ২৬জন পর্যটক।এই ঘটনার পর ২৪ঘন্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়তে নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার।স্থগিত রাখা হয় সিন্ধু জলচুক্তি।এর ফলে পাকিস্তানেরও পাল্টা প্রতিক্রিয়া আসে।সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের সিদ্ধান্তের পর মুখ খোলে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি হুঁশিয়ারি দেন, ‘সিন্ধুতে হয় জল বইবে নয়তো ভারতীয়দের রক্ত।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।

রবিবার ‘মন কী বাত’ অনুষ্ঠানে পহেলগাম সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন নরেন্দ্র মোদী।তিনি বলেন, পহেলগাঁওর ঘটনা দেখেই প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটছে।আমরা জঙ্গি হামলার কঠোর জবাব দেবো।প্রধানমন্ত্রী আরও বলেন, যখন কাশ্মীরে শান্তি ফিরছিল, তখনই শত্রুরা আবারও সেখানে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল।তিনি একে একটি বড় ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে বলেন, কাশ্মীরে শান্তি স্থাপনের চেষ্টা চলছে, কিন্তু কিছু শক্তি শান্তি সহ্য করতে পারেনি এবং তারা আবার কাশ্মীরকে অশান্ত করতে চেয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *