ভারত-পাক বণিজ্য বন্ধের কারণে মূল্যবৃদ্ধি বেশ কিছু দ্রব্যের


দিন দর্পণ, ২৬এপ্রিলঃ কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হয়েছেন ২৬জন পর্যটক।গত ২২ এপ্রিল ঘটে যাওয়া এই ঘটনার পরেই দেশজুড়ে প্রতিবাদে সরব সাধারণ মানুষ থেকে শুরু করে নেতানেত্রী।বিদেশের মাটিতেও এই ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে।সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে ভারত সরকার।

এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল বণ্টন চুক্তি, ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা বন্ধ, বর্তমানে ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়া-সহ একাধিক নির্দেশ দেওয়া হয়।এরপরই ফুঁসে ওঠে পাকিস্তান।তারাও পালটা দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ, শিমলা চুক্তি বাতিল-সহ একাধিক সিদ্ধান্তের কথা জানায়।পাকিস্তানের সাথে ভারতের সমস্ত কূটনৈতিক সম্পর্ক শেষ করে দেওয়ার ফলে ভারতে আমদানি করা বেশ কিছু পণ্যের দাম বাড়তে পাড়ে বলে আশঙ্কা করা হচ্ছে।

যার মধ্যে রয়েছে শুকনো ফল।ভারতের বাজারে যে সমস্ত শুকনো ফল বিক্রি হয় তার মধ্যে খেজুরের একটা বড়ো অংশ আসে পাকিস্তান থেকে।দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ হওয়ার ফলে এই ফলের দাম বাড়বে বলে মনে করা হচ্ছে।এরপরই পাকিস্তান থেকে  ভারতে আসা সন্ধক লবণের দাম বৃদ্ধি পেতে পাড়ে।পাকিস্তান থেকে ভারতে চশমার লেন্স আমদানি করা হত এখন তা আরআমদানি করা হবে না ফলে চশমার লেন্সের দাম ভারতে বৃদ্ধি হতে পাড়ে।এগুলি ছাড়াও মূলতানি মাটি, তুলো, ইস্পাত, চামড়ার পণ্য-সহ আরও বেশ কিছু জিনিস পাকিস্তান থেকে আমদানি করা হত।এরপর থেকে এই সমস্ত জিনিসের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *