দিন দর্পণ, ২৬এপ্রিল, কলকাতাঃ ফের শহর কলকাতায় অগ্নিকান্ড।বাইপাসের ধারে ধাপায় বিধ্বংসী আগুন লাগে।ট্রান্সফর্মার থেকে এই আগুন লাগে বলেই অনুমান।ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন পৌঁছায় কিন্তু তারপরেও দু’ঘন্টা পার হয়ে যায়।এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।ইতিমধ্যে কালো ধোঁয়ায় ঢেকে গেছে ধাপা সহ আশেপাশের এলাকা।পাশেই একটি বস্তি থাকায় আতঙ্ক ছড়িয়েছে ওখানকার বাসিন্দাদের মধ্যে।
বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপায় প্রথমে একটি প্লাস্টিক এবং টায়ারের দোকানে আগুন লাগে।তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে।দমকলকর্মীদের স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন।তবে জোরে হাওয়ার কারণে আগুনের লেলিহান শিখা কার্যত গ্রাস করছে আশেপাশের বস্তু।প্রবল তাপের জেরে আগুন নেভাতেও সমস্যায় পড়ছে দমকল।
শনিবার দুপুর ১২টার কিছু পর ধাপার দুর্গাপুর এলাকায় আগুন লাগে। যেখানে আগুন লেগেছে তার পাশেই রয়েছে বস্তি।আতঙ্কে ছড়িয়েছে সেখানকার বাসিন্দাদের মধ্যেও।কারণ আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ছে তাতে যে কোনও সময়ে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
দমকল যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভাতে শুরু করেছে।তবে আগুনের উৎসস্থল নিয়ে ধোঁয়াশা রয়েছে।উৎসস্থল খোঁজার চেষ্টা করছেন দমকলের কর্মীরা।স্থানীয়দের দাবি একটি ট্রান্সফরমারের বিস্ফোরণ থেকে আগুনে ছড়িয়ে পড়ে।দমকলের সঙ্গে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন।দমকা হাওয়া চলায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।ধাপা দুর্গাপুর এলাকায় যেখানে আগুন লেগেছে তার পাশেই রয়েছে বসতি।আগুন ছড়িয়ে পড়লে বড়সড় বিপদের আশঙ্কা করছেন তাঁরা।আগুন নেভানোর কাজ করছেন কর্মীরা।
