দিন দর্পণ, ২১এপ্রিল, কলকাতাঃ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করতে রওনা দেন।হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে সোমবার হেলিকাপ্টারে শালবনি পৌঁছান তিনি।আগামী দু’সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠাসা কর্মসূচি রয়েছে।এই একাধিক কর্মসূচির জন্য রাজ্য মন্ত্রীসভার বৈঠক একদিন এগিয়ে আনা হল।সোমবার সপ্তাহের প্রথম দিন মুখ্যমন্ত্রীর দফতর থেকে সব মন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়েছে, বৃহস্পতিবারের বদলে বুধবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বসবে মন্ত্রিসভার বৈঠক।কর্মসূচি নতুন করে সাজিয়ে বুধবারের বৈঠকে যোগদানের প্রস্তুতি নিতেও বলা হয়েছে।তবে ঠিক কী কারণে এই বদল, সেই প্রসঙ্গে কিছুই জানানো হয়নি মন্ত্রিসভার সদস্যদের।
সূত্রের খবর, প্রায় দু’সপ্তাহ ধরে দুই মেদিনীপুরে বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।তাই মন্ত্রিসভার বৈঠক এক দিন এগিয়ে আনা হয়েছে।সপ্তাহের শুরুতেই সোমবার শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।প্রকল্পের উদ্বোধনের পর তিনি যাবেন মেদিনীপুর।তারপর, মঙ্গলবার গোয়ালতোড়ে একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করার কথা তাঁর।সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক ও পরিষেবা প্রদান কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।মঙ্গলবার সন্ধ্যায় ফিরবেন কলকাতায়।
এই দু’সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন।আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সেখানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন তিনি।তার আগের দিন ২৯ এপ্রিল ওই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে একটি যজ্ঞানুষ্ঠান আয়োজিত হবে।সেখানেও যোগ দিতে পারেন তিনি।নিজের রাজ্যের দিঘার মতো সমুo তটে যে এত বড় কর্মকাণ্ড আয়োজিত হতে চলেছে,সেখানে তিনি নিজে থেকে পুরো বিষয়টির উপর নজরদারি করতে চাইছেন মুখ্যমন্ত্রী।তাই মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্য প্রশাসনকে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রস্তুতি শুরু করে দেবে রাজ্য প্রশাসন।তাই নিজের যাবতীয় প্রশাসনিক ব্যস্ততা আগেই সেরে ফেলতে চান মুখ্যমন্ত্রী।তাই এক দিন এগিয়ে আনা হয়েছে মন্ত্রিসভার বৈঠক, এমনটাই জানাচ্ছে নবান্ন।
